জাতীয়

কানকাটা ভ্যান গঘ

News সেপ্টেম্বর ১১, ২০২৬ 0
কানকাটা ভ্যান গঘ
কানকাটা ভ্যান গঘ

আমার ঘরে ১১টা কান আছে।

কাচের বয়ামে, সারি করে, জানালার তাকে, যেখানে সকালের রোদ পড়ে। ১১টাই বাঁ কান। কেন বাঁ কান, সেটা আপনি গল্পের মাঝামাঝি গেলে বুঝবেন। আর কেন সংখ্যাটা ১১–তে থেমে আছে, সেটা বুঝবেন শেষে গিয়ে। যদি শেষ পর্যন্ত যেতে পারেন। অনেকে পারে না। আমার গল্পটা আরামের নয়।

আগে নিজের পরিচয়টা দিই। আমি ছবি আঁকি, ২৩ বছর ধরে। চারুকলার ডিগ্রি আছে, দুইটা গ্রুপ এক্সিবিশনের সার্টিফিকেট আছে, আর আছে একটা ঘরভর্তি না-বেচা ক্যানভাস। ২৩ বছরে আমি বিক্রি করেছি একটা ছবি—সাত হাজার টাকায়, এক এনজিওর অফিসের দেয়ালের জন্য, যেখানে ওটা এখন এসির পানির দাগের নিচে ঝুলছে।

হাসবেন না। ভিনসেন্ট ভ্যান গঘও জীবনে একটাই ছবি বেচেছিলেন—‘লাল আঙুরখেত’। ৪০০ ফ্রাঁ। লোকটা আট শতাধিক ছবি এঁকে গেছেন, আর দুনিয়া তাঁকে জ্যান্ত অবস্থায় একটার দাম দিয়েছে। মরার পরে সেই দুনিয়াই তাঁর ‘সূর্যমুখী’ কিনেছে ৯৪ মিলিয়ন ডলারে। এখন তাঁর ‘স্টারি নাইট’ পেইন্টিং ছাপা হয় মগে, টি–শার্টে, মোবাইলের কভারে, ক্যাফের দেয়ালে। যেই দুনিয়া মানুষটাকে এক বেলা ভাত দেয়নি, সেই দুনিয়া এখন তাঁর যন্ত্রণা ছাপা মগে কফি খায়, ছবি তুলে ক্যাপশন দেয় গভীর দার্শনিক কিছু।

দুনিয়া আসলের দাম দেয় মরার পরে। আর নকল বা সস্তা জিনিসের দাম দেয় নগদে। এই এক লাইনেই আমার ২৩ বছরের হিসাব শেষ।

ভ্যান গঘের সঙ্গে আমার সম্পর্কটা ভক্তির নয়, আত্মীয়তার। মানুষটার জীবনী আমি মুখস্থ বলতে পারি। আর্লের হলুদ বাড়ি, যেখানে উনি স্বপ্ন দেখেছিলেন শিল্পীদের একটা সংসার হবে। গঘ্যাঁর সঙ্গে দুই মাসের সেই রোজ তর্ক, রোজ বন্ধুত্ব, রোজ ভাঙন। তারপর ১৮৮৮ সালের ২৩ ডিসেম্বর রাত। গঘ্যাঁ চলে যাবেন শুনে মানুষটার মাথায় কী যেন ছিঁড়ে গেল, আর উনি খুর হাতে নিজের বাঁ কানটা ছিন্ন করে আনলেন। মনের বিষণ্নতা কান কেটে ফেলার যন্ত্রণাকেও হার মানাল। কানটা উনি কাগজে মুড়ে এক মেয়ের হাতে দিয়ে এসেছিলেন, যত্ন করে, উপহারের মতো। ‘এই জিনিসটা রেখো।’

সবাই এই গল্প বলে পাগলামির প্রমাণ হিসেবে। আমি ২৩ বছর ধরে অন্য একটা জিনিস ভেবেছি। মানুষটা কানটাই–বা কাটলেন কেন? আঙুল না, হাত না—কান!

উত্তরটা আমি পেয়েছি।

মানুষের সব ইন্দ্রিয়ের দরজায় পাহারা আছে। চোখের পাতা আছে, বন্ধ করা যায়। মুখ বন্ধ করা যায়, নিশ্বাস না নিয়ে কিছুক্ষণ থাকা যায়। খালি কানের কোনো ঢাকনা নেই। কান হলো সেই দরজা, যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খোলা। যা আসে, ঢোকে। ঘুমের মধ্যেও ঢোকে। আর যা ঢোকে, জমা হয়। কান আসলে শোনার যন্ত্র নয়। কান হলো স্মৃতির গুদামঘর। মানুষ সারা জীবনে যা শুনেছে, সব ওই দুইটা প্যাঁচানো খোলের ভেতরে স্তরে স্তরে জমা। প্রিয় মানুষের ডাক, মায়ের ঘুমপাড়ানি, অপমানের বাক্য, প্রিয়-অপ্রিয় গান, বিজ্ঞাপনের জিঙ্গেল—সব। আগে মানুষ ঠিক করত কী শুনবে। এখন অ্যালগরিদম মেশিন ঠিক করে।

ভ্যান গঘ যন্ত্রণায় পাগল হয়ে গুদামঘরটাই ফেলে দিতে চেয়েছিলেন। ভুল গুদাম বেছেছিলেন অবশ্য। সে অন্য আলাপ।

এবার আমার শহরের কথা বলি। আর সেই ডিসেম্বরের কথা।

গত বছর ২৩ ডিসেম্বর আমি ঠিক করেছিলাম, আমার শেষ শিল্পকর্মটা করব—ক্যানভাসে নয়। নিজের ওপর। ভ্যান গঘের মৃত্যুদিন নয়, কান কাটার রাতটাই আমার কাছে আসল তারিখ, কারণ ওই রাতেই শিল্পী আর দুনিয়ার মধ্যে বাঁধনের গিট্টুটা ছিঁড়ে গিয়েছিল চিরদিনের জন্য। আমি ঠিক করেছিলাম, ওই রাতে আমি আমার বাঁ কানটা কাটব, প্রতিবাদ হিসেবে। পারফরম্যান্স আর্ট। যে শহর ২৩ বছরে আমার একটা ছবির দিকে দুই মিনিট তাকায়নি, সেই শহর অন্তত একটা কাটা কানের দিকে তাকাবে। কারণ, পুরো ব্যাপার ঘটবে ফেসবুক লাইভে। ধারালো খুর কেনা হয়ে গিয়েছিল। আয়নার সামনে চেয়ার পাতা হয়েছিল।

তারপর খুরটা যখন কানের কাছে, ঠিক তখন, দেয়ালের ওপাশ থেকে শব্দটা এল।

পাশের ফ্ল্যাটের মেয়েটা রিল বানায়। সারা দিন। একই ১৫ সেকেন্ডের গান, একই ভাইরাল অডিও, ঘুরে ঘুরে, দিনে ৪০–৫০ বার। ওই মুহূর্তে, আমার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্তে, দেয়াল ভেদ করে ঢুকল সেই অডিওটা, সেদিনের ৪৭

নম্বর বার।

আর আমার হাতটা থেমে গেল। খুর নামিয়ে আমি অনেকক্ষণ আয়নার দিকে তাকিয়ে রইলাম। তারপর হাসলাম। কারণ, আমি ভুলটা ধরে ফেলেছি।

আমি ভুল কান কাটতে বসেছিলাম।

বিশ্বাস করেন, আমি ন্যায়বিচারক। প্রতিটি কান আমি রাতের পর রাত শুনেছি, খুঁজেছি, আসল কিছু পাই কি না। এক নম্বর বয়াম, রিল বানানো ইনফ্লুয়েন্সার মেয়েটা। ওর কানে তিন হাজার বার একই ভাইরাল গানের মিউজিক, ৩৩টা রিংটোনের মতো সুর, আর অন্যের শিল্প চুরি। এরপরে সাহিত্য পেজ চালানো মেয়েটা, যে ইংরেজি লেখা বাংলা করে নিজের নামে ছাপে। ওর কানে খালি নোটিফিকেশনের টুংটাং, হাজারে হাজারে, শিলাবৃষ্টির মতো।

আমার কান তো নিরপরাধ। আমার কান ২৩ বছর ধরে রঙের নাম শুনেছে, রবীন্দ্রসংগীত শুনেছে, বিটলস শুনেছে, পিংক ফ্লয়েড শুনেছে, বৃষ্টি শুনেছে। অপরাধী তো তাদের কান, যারা ওই খোলা দরজা দিয়ে বছরের পর বছর শুধু বাতিল সস্তা জিনিস ঢুকিয়েছে। ধার করা গান, ধার করা মতবাদ, ধার করা মেকি হাসি-কান্না, অন্যের বানানো ১৫ সেকেন্ডের অর্থহীন সংলাপ। যাদের গুদামে নিজের বলতে একটা শব্দও নেই, কান জিনিসটা ওদের কাছে অপচয়। আর অপচয়ের জিনিস কেড়ে নেওয়াকে চুরি বলে না, বলে উদ্ধার।

সেই রাতে আমি খুরটা ধুয়ে তুলে রাখলাম, নিজের জন্য নয়।

কান কীভাবে নিই, সেই প্রশ্নটা করবেন না। শিল্পীর টেকনিক শিল্পীর সম্পদ। এটুকু জানেন, আমার হাত সার্জনের চেয়ে স্থির, কারণ আমি ২৩ বছর শূন্য দশমিক ৩ মিলিমিটারের তুলি টেনেছি। আর এটুকু জানেন, ওরা কেউ মরে নাই, একজনও না। আমি কসাই নই, আমি সংগ্রাহক। মিউজিয়াম মমি রাখে, আমি রাখি কান। শহরে এখন ১১ জন মানুষ চুল লম্বা রেখে ঘোরে, বাঁ দিকটা ঢেকে। পুলিশ বলে কানকাটা চক্র, পত্রিকা নাম দিয়েছে কানকাটা ভ্যান গঘ। মূর্খের দল। ওরা ভাবছে আমি কান কেনাবেচা করি।

প্রতিটি কাজ আমি করেছি শিল্পীর নিয়মে। তাড়াহুড়া নাই, রাগ নাই, একটা অতিরিক্ত আঁচড় নাই। কসাইয়ের সঙ্গে শিল্পীর পার্থক্য জানেন? কসাই শুধু মাংস কাটার কাজ শেষ করে। শিল্পী কাজ সম্পূর্ণ করে।

আগে আসত প্রস্তুতি। যাকে নেব, তাকে আমি আগে শুনতাম, সপ্তাহের পর সপ্তাহ। তার রুটিন, তার মোবাইলে কী বাজে, তার কণ্ঠে কার কথা। ক্যানভাস না চিনে কেউ তুলি ধরে না। তারপর সেই রাতে, কাজের আগে, আমি তাদের ঘুমটা নিশ্চিত করতাম।

কিন্তু ব্যথা একেবারে না দিলে তো ঠকানো হয়। সত্য আর্ট ব্যথা ছাড়া হয় না, এই শিক্ষাটাই তো দিতে বের হয়েছি। তাই ব্যথাটুকু আমি দিতাম মেপে, আমার নিজস্ব সিগনেচার টাচে। ২৩ বছরে একটা গ্যালারি আমাকে দেয়াল দেয় নাই। আমি নিজের গ্যালারি নিজে বানিয়ে নিয়েছি।

তারপর কাজ শেষে ধোয়ামোছা, ওষুধ, ব্যান্ডেজ—সব নিয়মমতো। আমার একটা ক্যানভাসেও ইনফেকশন হয় নাই, এই রেকর্ড যেকোনো সার্জারি ওয়ার্ডের চেয়ে ভালো এবং সবার শেষে, যাওয়ার আগে আমার গুরু ভ্যান গঘের চিত্রকর্ম। যেখানে কানটা ছিল, সেই জায়গাটার চারপাশের চামড়ায় আমি এঁকে দিয়ে আসতাম একটা ছোট্ট ঘূর্ণি—তারাভরা রাতের সেই পাক খাওয়া আকাশ, দুই ইঞ্চিতে। ভ্যান গঘ সব ছবিতে সই করতেন না, জানেন তো। যে কাজটাকে উনি সম্পূর্ণ মনে করতেন, খালি সেইটাতে লিখতেন, ভিনসেন্ট। পদবি নয়, খালি নামটা। আমিও তা–ই। প্রতিটি কানের লতিতে, এত মিহি করে যে আতশি কাচ লাগে পড়তে, আমি লিখে দিতাম একটাই শব্দ—ভিনসেন্ট।

এখানে এসে আপনি হয়তো আমাকে পাগল ভাববেন। ভাবেন, ক্ষতি নাই। ভ্যান গঘকেও

সবাই ভাবত।

আর হ্যাঁ, আমার বাছাইয়ের একটা নীতি ছিল। শক্ত নীতি। রিকশাওয়ালা ছেলে যখন ভাইরাল গানে ঠোঁট মেলায়, ওইটা তার একমাত্র বিনোদন। গার্মেন্টসের মেয়ে যখন নকল ডিজাইন তোলে, ওইটা তার ভাত। পেটের দায়ের নকল আমার আদালতে মাফ। ওইটা অপরাধ নয়, বেঁচে থাকার লড়াই। বেশির ভাগ মানুষের কাছেই আজকাল নকল আরামের, আসল লাগে ব্যথার। মানুষ আরামটা বেছে নেয়, তারপর সারা জীবন

ব্যথায় থাকে।

আমার লিস্টে উঠত অন্যরা। বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলেমেয়েরা, যারা ঠিক ভ্যান গঘের ছেড়ে যাওয়া বন্ধুর মতো। ব্যাংকের ম্যানেজারের কন্যা, যে বিদেশি ডিগ্রি নিয়ে এসে অন্যের কবিতা, ছবি, ভিডিও নকল করে তার সঙ্গে নেচে নিজের পেজে পোস্ট করে। শিল্পপতির বউ, যে এআই দিয়ে আর্ট বানিয়ে গ্যালারি ভাড়া করে একক প্রদর্শনী করে, উদ্বোধনে মন্ত্রী আসে।

দুনিয়ার সব দরজা খোলা পেয়েও এরা নিজের একটা শিল্প বানায়নি। তাই আমার খুর কোনো দিন ক্ষুধার্ত কান ছোঁয় নাই। আমি খালি শিকার করতাম সচ্ছল কান।

কাটা কান ফরমালিনে রাখলে সে মরে না। সে বাজে। রাত দুইটার পরে, ঘর যখন নিস্তব্ধ, বয়ামগুলো চালু হয়। প্রতিটি কান তার গুদামের মাল ফেরত দেয়, স্তরের পর স্তর, যা যা সে জীবনে জমিয়েছে, বেশির ভাগ বাজে বস্তাপচা জিনিস। সবারই ছোটবেলার সময়গুলোর গল্পে সত্য আর্ট ছিল। আমি চেয়ার টেনে বসি, চোখ বন্ধ করি, আর কানের গল্প শুনি। ১১টা কান, ১১টা পডকাস্টের মতন।

বিশ্বাস করেন, আমি ন্যায়বিচারক। প্রতিটি কান আমি রাতের পর রাত শুনেছি, খুঁজেছি, আসল কিছু পাই কি না। এক নম্বর বয়াম, রিল বানানো ইনফ্লুয়েন্সার মেয়েটা। ওর কানে তিন হাজার বার একই ভাইরাল গানের মিউজিক, ৩৩টা রিংটোনের মতো সুর, আর অন্যের শিল্প চুরি।

এরপরে সাহিত্য পেজ চালানো মেয়েটা, যে ইংরেজি লেখা বাংলা করে নিজের নামে ছাপে। ওর কানে খালি নোটিফিকেশনের টুংটাং, হাজারে হাজারে, শিলাবৃষ্টির মতো।

নকল, নকল, নকল। ১১টা গুদামে একটা আসল শব্দ নাই। কখনো নকল গান, কখনো নাচ, কখনো সস্তা কৌতুক, অভিনয় আর লাইফস্টাইল ভ্লগ।

লাইভটা ফেসবুক মুছেছে ৫৪ মিনিটের মাথায়। ততক্ষণে স্ক্রিন রেকর্ড টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, রিঅ্যাকশন ভিডিওতে। ফজরের আজান পড়ার আগেই আমার নামে তিনটা ফ্যানপেজ, কানকাটা ভ্যান গঘ। সকাল ১০টায় হ্যাশট্যাগ ট্রেন্ডিং, দুপুরে টক শোতে দুই বুদ্ধিজীবী ঝগড়া করছেন আমি সাইকোপ্যাথ না প্রতিবাদী শিল্পী। বিকেলে এক অনলাইন মিডিয়ার শিরোনাম, ‘নকলের যুগের ডিজিটাল গুরু’। ২৩ বছর গ্যালারিতে দেড় শ দর্শক পাই নাই। এক রাতে আমার মুরিদ হয়ে গেল একটা প্রজন্ম, যারা আমার একটা ছবিও দেখে নাই।

১১ নম্বরের রাতটার কথা বলি। অভিনেতা, নির্মাতা, সিঙ্গার, মিউজিশিয়ান, ইনফ্লুয়েন্সার আর মার্কেটিয়ার। একের ভেতর সব। কিন্তু সব আর্টেই তাঁর ভেজাল। কান থাকার কোনো যোগ্যতাই নেই। তাঁর উত্তেজনা সৃষ্টিকারী ভিডিওগুলোর সুবাদে নামকরা এক কনডম কোম্পানি তাঁকে মুখপাত্র বানিয়েছে। গুলশানের ১১ তলা, দুইটা সিকিউরিটি গেট, ফেশিয়াল রিকগনিশন লক। ধনী মানুষ ভাবে নিরাপত্তা কেনা যায়। কেনা যায় ঠিকই, খালি বিক্রেতা সব সময় সৎ নয়। ছেলেটার ঘুম ভাঙল রাত দুইটা ১৭–তে এবং সে দেখল, তার শোবার ঘরটা আর চেনা ঘর নেই। কোনায় একটা হলুদ বাতি জ্বলছে, যেটা তার নয়। দেয়ালে প্রজেক্টরে চলছে তাঁর নিজের ভেরিফায়েড পেজের রগরগে কনটেন্ট, স্ক্রল হচ্ছে আপনাআপনি, পোস্টের পর পোস্ট। ট্রাইপডে একটা ফোন দাঁড়ানো, লাল বিন্দুটা জ্বলছে। আর তার সামনে চেয়ারে পা তুলে আরাম করে আমি। মেহমানের ভঙ্গিতে। সে চিৎকার দিতে মুখ খুলল, আমি আঙুল তুললাম না, চুপ করতেও বলি নাই। খালি বললাম, ‘দাও। চিৎকার দাও। শোনো, ৬৩ হাজার মানুষ লাইভ দেখতেছে এ মুহূর্তে। এর মধ্যে চাইরজন রিপোর্ট করছে, বাকিরা শেয়ার দিতেছে। কেউ আসতেছে না। চিৎকারে কাজ হইলে এই শহরে এত দিনে অনেক কিছু বদলাইত।’

ছেলেটা চিৎকার দিল না। মানুষ চিৎকার দেয় আশা থাকলে। সে ফিসফিস করে বলল, ‘টাকা লাগবে? যা চান।’

আমি বললাম, ‘আছে সব। খালি একটা জিনিস চাই। তোমার পেজের যেকোনো একটা যে গানটা গাইছ, সেটা খালি গলায় গেয়ে শোনাও।’

সে শোনাল, কাঁপা গলায়, নিজের পেজের সবচেয়ে ভাইরাল গানটা, যার মিউজিক ভিডিওতে ১৮+ সতর্কবার্তা দেওয়া উচিত ছিল। আমি বললাম, ‘ভালোই তো গাও, এইবার সত্যিই নিজের লেখা একটা লাইন—যেকোনো একটা। একটা সত্য নিজের বানানো লাইন শোনাইলেই আমি উইঠা চইলা যামু, আল্লার কসম।’

তারপর, আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমি সাড়ে তিন মিনিট অপেক্ষা করেছি। ঘড়ি ধরে। ৬৩ হাজার মানুষও করেছে। কমেন্ট থেমে গিয়েছিল, ভাবা যায়? ফেসবুক চুপ। সাড়ে তিন মিনিটে সাত বছরের ট্যালেন্ট ক্রিয়েটিভ নির্মাতা নিজের একটা লাইন বানাতে পারল না। ওই নীরবতাটাই রায়, আমি খালি কার্যকর করেছি। কীভাবে, জিজ্ঞেস করবেন না। বলেছি তো, ফ্রেমের বাইরে। ক্যামেরা দেখেছে খালি দেয়ালে তার স্ক্রল হতে থাকা চুরির খাতা, আর শুনেছে আমার তাল, চার মিনিট, হলুদ আলোয়। ও ব্যথা পেয়েছে স্বপ্নের ভেতর দিয়ে, জেগে ওঠার আগেই ব্যান্ডেজ, ওষুধ, গজের ওপর ছোট্ট সূর্যমুখী। যাওয়ার আগে আমি ক্যামেরাটা ঘুরিয়ে প্রথমবার কথা বলেছিলাম দর্শকদের সঙ্গে, মুখ অন্ধকারে রেখে। বলেছিলাম, ‘আপনারা ভাবতেছেন আমি ওর কান নিছি। উল্টা। ও সাত বছর ধইরা আপনাদের কান নিতেছিল। আমি খালি চুরির মালটা উদ্ধার করলাম। ওর ভিডিও দেখে হুকআপ কালচার এত কুল মনে করে সবাই, ভালোবাসার দাম আর নাই এ প্রজন্মের কাছে। কেউ একটা প্রেমের কবিতা লেখে না, গান গায় না, সবাই রিলস পাঠায়, মিম পাঠায় একে অন্যকে। ও সমাজের জন্য ক্যানসার।’

লাইভটা ফেসবুক মুছেছে ৫৪ মিনিটের মাথায়। ততক্ষণে স্ক্রিন রেকর্ড টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, রিঅ্যাকশন ভিডিওতে। ফজরের আজান পড়ার আগেই আমার নামে তিনটা ফ্যানপেজ, কানকাটা ভ্যান গঘ। সকাল ১০টায় হ্যাশট্যাগ ট্রেন্ডিং, দুপুরে টক শোতে দুই বুদ্ধিজীবী ঝগড়া করছেন আমি সাইকোপ্যাথ না প্রতিবাদী শিল্পী। বিকেলে এক অনলাইন মিডিয়ার শিরোনাম, ‘নকলের যুগের ডিজিটাল গুরু’। ২৩ বছর গ্যালারিতে দেড় শ দর্শক পাই নাই। এক রাতে আমার মুরিদ হয়ে গেল একটা প্রজন্ম, যারা আমার একটা ছবিও দেখে নাই। তা–ও এআই দিয়ে এক বাংলাদেশি চেহারা আর রঙের কানকাটা ভ্যান গঘের ছবি জেনারেট করে সবাই প্রোফাইল ছবি দিতে থাকল। এবং এই জায়গাটায় এসে আমি প্রথমবার টের পেয়েছিলাম, আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। কারণ, ভক্তরা কেউ আমার শিল্প ভালোবাসে নাই। ওরা ভালোবাসছিল তামাশা। আমি নকলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলাম, আর আমার সেনাবাহিনী হয়ে দাঁড়াল তারা, যাদের কান আমার জব্দ করার কথা। শিল্পী চাইছিল শ্রোতা, ভক্তি। পেল সার্কাসের দর্শক। দুটো যে এক জিনিস না, ওই সকালে আমার চেয়ে ভালো কেউ জানত না।

আমার রায় ঠিক ছিল। আমি ঘুমাতে যেতাম শান্তিতে—যে শান্তি বিচারকের; জল্লাদের না। ব্যাপারটা নিয়ে মনের খচখচানি গেল না।

আরেকজনের বয়ামে, নোটিফিকেশনের শিলাবৃষ্টির তলায়, ফজরের আগের অন্ধকারে একটা ফিসফিসে মোনাজাত, মায়ের অসুখ নিয়ে, ভাইয়ের চাকরি নিয়ে। আসল ছিল। সবগুলোতে ছিল। বুঝলাম মানুষের গুদাম কখনো পুরো নকলে ভরে না। কোথাও না কোথাও এক কোনায় প্রতিটা মানুষ নিজের একটা সুর লুকিয়ে রাখে। আমি ওপরের তাকের ময়লা দেখে গুদাম সিলগালা করে দিয়েছি, ১২ বার।

তারপর এল ১২ নম্বর।

চারুকলার মেয়েটা, যে বিখ্যাত ছবি ট্রেস করে হাতে আঁকা বলে অনলাইনে বেচে। ওর কানে ইউটিউব টিউটোরিয়ালের আমেরিকান গলা, হাউ টু পেইন্ট লাইক ভ্যান গঘ ইন টেন মিনিটস। ১০ মিনিট! মানুষটার লেগেছিল ১০ বছর আর একটা কান। মেয়েটাকে আমি দেখতাম এক ফেসবুক পেজে। রংতুলি আর প্যাস্টেল দিয়ে ও ছবি আঁকত, পয়সার জন্য। কী আঁকত? মোনালিসা। তারাভরা রাত। সূর্যমুখী। দিনের পর দিন, একই বিখ্যাত ছবি, পর্যটকদের জন্য, টাকার বাকসো পাশে রেখে। আমার চোখে ও ছিল নকলের রানি। ভ্যান গঘের যন্ত্রণা রংতুলি দিয়ে ঘষে নকল করে ও রোজগার করত। আর ফেসবুকে এসে কানকাটা ভ্যান গঘকে মস্তিষ্ক বিকৃত মানুষ বলে স্ট্যাটাস দিত।

ওরটা আমি নিয়েছি সবচেয়ে যত্নে, কাগজে মুড়ে, যেভাবে উনি মুড়েছিলেন, উপহারের মতো।

১২ নম্বর বয়াম তাকে উঠল রাত দুইটায়। আমি চেয়ার টানলাম। চোখ বন্ধ করলাম।

আর আমার দুনিয়াটা ভেঙে গেল।

১২ নম্বর কান রিংটোন বাজাল না। ভাইরাল অডিও বাজাল না। ১২ নম্বর কান বাজাল একটা সুর। গুনগুন, খালি গলা, মেয়েলি, ক্লান্ত। সুরটা আমি চিনি না। কোনো সিনেমার না, কোনো ব্যান্ডের না, কোনো যুগের না। আমি সারা জীবন গান শুনেছি, আমার কানের গুদাম আমি চিনি। এই সুর পৃথিবীর কোনো গুদামে নাই।

এই সুর কেউ বানিয়েছে।

আমি তিন রাত ঘুমাইনি। চতুর্থ দিনে গেলাম হাসপাতালে, যেখানে মেয়েটা ভর্তি ছিল। আর কানে ছিল স্টারি নাইটের ঘূর্ণি। সরাসরি যাইনি, আমি অত বোকা না। ওর পাশের বেডের রোগীর লোকজনের সাথে ভাব করলাম, ফল নিয়ে গেলাম। যা জানলাম, সেটা আমি আপনাকে যেভাবে শুনেছি, সেভাবেই বলি।

মেয়েটার সাত বছরের বাচ্চা ক্যানসারের রোগী, ওই হাসপাতালেরই ছয়তলায়, সাত মাস ধরে। ফেসবুকে আর্ট ভিডিও করে আর আর্ট বিক্রি করে যা ওঠে, তার একেবারে পুরোটা যায় চিকিৎসায়। আর মেয়েটা প্রতি রাতে তার ছেলের বেডের পাশে বসে একটা ঘুমপাড়ানি গান গায়। নিজের বানানো। বাচ্চাটার নাকি কোনো কিছুতেই ঘুম আসে না, খালি ওর মায়ের সুরটায় আসে।

সেই সুর। ১২ নম্বর বয়ামের সুর।

আমি হাসপাতালের সিঁড়িতে বসে পড়েছিলাম। হিসাবটা তখন আমার সামনে দাঁত বের করে দাঁড়িয়ে। মেয়েটা দিনের বেলা নকল পেইন্টিং বেচত পেটের জন্য, আর রাতের বেলা বিশুদ্ধ সুন্দর সুরে গাইত সন্তানের জন্য। নকল করে আঁকাটা ছিল ওর পেশা, বেঁচে থাকার লড়াই। আসলটা ছিল ওর প্রার্থনা।

সেই রাতে ফিরে আমি বাকি ১১টা বয়াম আবার শুনলাম। এবার অন্যভাবে। এবার আরও গভীরভাবে কান পাতলাম, স্তরের নিচের স্তরে, আর নতুন কিছু শুনতে পেলাম।

১ নম্বর বয়ামে, তিন হাজার ভাইরাল ভিডিওর নিচে, একটা ১৬ বছরের গলা আয়নার সামনে নিজেকে বলছে, তুই পারবি, ওরা যা-ই বলুক, তুই পারবি। নিজের বানানো বাক্য, নিজের গলায়, রোজ সকালে। কিন্তু জীবন তাকে হতাশই করেছে।

আরেক বয়ামে, ভাইরাল কথা গানের নিচে, একটা মেয়ে ফোনে ছোট ভাইকে অঙ্ক বোঝাচ্ছে নিজের বানানো উদাহরণে, আর ভাইটা হাসছে।

আরেকজনের বয়ামে, নোটিফিকেশনের শিলাবৃষ্টির তলায়, ফজরের আগের অন্ধকারে একটা ফিসফিসে মোনাজাত, মায়ের অসুখ নিয়ে, ভাইয়ের চাকরি নিয়ে।

আসল ছিল। সবগুলোতে ছিল। বুঝলাম মানুষের গুদাম কখনো পুরো নকলে ভরে না। কোথাও না কোথাও এক কোনায় প্রতিটা মানুষ নিজের একটা সুর লুকিয়ে রাখে। আমি ওপরের তাকের ময়লা দেখে গুদাম সিলগালা করে দিয়েছি, ১২ বার।

হাতটা উঠছে। আমি বাধা দিচ্ছি না। আবার চালাচ্ছিও না। ভ্যান গঘ আর আমি, দুজন আয়নার দুই পাশে বসে আছি। মাঝখানে একটা খুর। আর সিদ্ধান্তটা ঝুলে আছে আমাদের দুজনের কারও হাতে না, সম্ভবত আপনার হাতে, কারণ আপনি এখনো পড়ছেন। এখন সময় সেই প্রশ্নের।

শ্রোতা? আমি? আমি ছিলাম সেই সমালোচক, যে বইয়ের মলাট দেখে লেখকের ফাঁসি দেয়।

আর তারপর এল শেষ ধাক্কাটা। সবচেয়ে সস্তা, সবচেয়ে নির্মম ধাক্কা।

আমি বেসিনে মুখ ধুতে গিয়ে আয়নায় তাকালাম। এবং এই প্রথম, ২৩ বছরে এই প্রথম, লোকটাকে দেখলাম।

লালচে দাড়ি, ছাঁটা ভ্যান গঘের মতো। মাথায় খড়ের হ্যাট, আর্লের রোদের জন্য বানানো, ঢাকার ডিসেম্বরে। দেয়ালে সূর্যমুখীর প্রিন্ট, তারাভরা রাতের প্রিন্ট, হলুদ রং করা একটা ঘর, ক্যালেন্ডারে তেইশে ডিসেম্বর লাল কালিতে গোল করা। একটা লোক, যে আরেকটা মানুষের দাড়ি, টুপি, ঘর, যন্ত্রণা, এমনকি খুরের তারিখ পর্যন্ত টুকে টুকে নিজের জীবন বানিয়েছে। এবং সেই লোক শহরের মানুষের কান কেটে বেড়াচ্ছে। তাদের অপরাধ, তারা নকল।

শহরের সবচেয়ে বড় নকলটা ১২টা বয়ামের মালিক।

আজ তেইশে ডিসেম্বর। ঠিক এক বছর পর আমি আবার আয়নার সামনে বসে আছি। আর খুরটা আবার আমার হাতে। এবার কার কান, নিশ্চয়ই বুঝতে পারছেন।

১২ নম্বর বয়ামটা আমি হাসপাতালের গেটে রেখে এসেছি ভোরে, কাগজে মুড়ে, মেয়েটার নামে—যা যার আমানত। বাকি ১১টা ফেরত দেওয়ার রাস্তা খুঁজছি।

বয়াম ফেরত দিয়েছি, তাতে আমার লাভ হয়নি, কারণ তাদের কথাগুলো এখন আমার গুদামে ঢুকে গেছে। আমার কানে। দিনরাত বাজছে, আর তার তলায় আমার ২৩ বছরের সব দম্ভ পুড়ে ছাই হচ্ছে। ভ্যান গঘ কেন কান কেটেছিলেন, আমি এখন হাড়ে হাড়ে জানি। মানুষ কান কাটে ভেতরের শব্দ থামাতে। আর আমি এটাও জানি, ওনারটা থামেনি। কাটা কানে উনি আরও দেড় বছর ওই শব্দ শুনেছেন, তারপর গমখেতে গিয়ে…

খুরটা হাতে নিয়ে বসে আছি অনেকক্ষণ। জানালার বাইরে ডিসেম্বরের কুয়াশা। ১২টা খালি বয়াম ধোয়া হয়ে ওলটানো আছে তাকে, শুকাচ্ছে।

কানটা কাটলে কি সুরটা থামবে? ভ্যান গঘেরটা থামেনি। নাকি এই সুরটার থামার দরকার নাই, এই সুরটাই আমার সাজা, আমার ২৩ বছরে শোনা একমাত্র আসল জিনিস, যেটা আমি চুরি করে এনেছি একটা মেয়ের থেকে, যে মেয়ে ওটা বানিয়েছিল তার মরণাপন্ন শিশুর এক রাতের ঘুমের জন্য?

হাতটা উঠছে। আমি বাধা দিচ্ছি না। আবার চালাচ্ছিও না। ভ্যান গঘ আর আমি, দুজন আয়নার দুই পাশে বসে আছি। মাঝখানে একটা খুর। আর সিদ্ধান্তটা ঝুলে আছে আমাদের দুজনের কারও হাতে না, সম্ভবত আপনার হাতে, কারণ আপনি এখনো পড়ছেন। এখন সময় সেই প্রশ্নের।

এক. আজ সারা দিন আপনার কানের খোলা দরজা দিয়ে যা যা ঢুকেছে, হিসাব করেন তো, তার কয়টা শব্দ আপনার জন্য বানানো, আর কয়টা স্রেফ ইউজলেস, এত কিছুর আড়ালে চাপা পড়ে থাকা আপনার নিজের শব্দটা, নিজের আসল সুরটা, শেষ কবে শুনেছেন? মনে পড়ছে না? বেশির ভাগ মানুষ মরে যায় সেই সুরটা একবারও না বাজিয়ে।

তাহলে দ্বিতীয় প্রশ্ন: কান নামক গুদামটা তাহলে রেখেছেন কিসের জন্য?

শহরে শ্রোতা আমি একলা না।

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন যুদ্ধজাহাজে ম্যারাডোনা, প্রকাশ পেল ৩৭ বছর আগের ছবি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন যুদ্ধজাহাজে ম্যারাডোনা, প্রকাশ পেল ৩৭ বছর আগের ছবি

ফুটবলার হতে ছুটতে হয় বলের পিছু। তারপর একদিন ফুটবলার হয়ে ওঠার পর? তখন তো আরও বেশি জোরে দৌড়াতে হয়। তবে পৃথিবীতে এমন কেউ কেউ এসেছেন, বলই যাঁদের পিছু ছুটেছে সব সময়। অন্য চোখে আমরা তাঁদের বলি কিংবদন্তি। যেমন ডিয়েগো ম্যারাডোনা!বলের পিছু ছোটার বিষয়টি এমন, যেখানেই যান না কেন তাঁকে ঘিরে ফুটবল কিংবা ফুটবলের গল্পসল্পই উঠে এসেছে সবার আগে। জলে ও স্থলে কিংবা এখন যেমন অন্তরিক্ষে—২০২০ সালের ২৫ নভেম্বর ম্যারাডোনা প্রয়াত হয়ে ওই দূর আকাশে সত্যিকারের তারকা হয়ে ওঠার পর তাঁকে নিয়ে গল্পে, আড্ডায়, স্মৃতিচারণায় তো ফুটবলই উঠে আসে সবার আগে।দুই দিন আগে ফার্নান্দো সিনিওরিনিও ইনস্টাগ্রাম পোস্টটি যেমন। ৭৬ বছর বয়সী এ ভদ্রলোক দীর্ঘদিন ম্যারাডোনার ব্যক্তিগত ট্রেনার ছিলেন। সেটা কিংবদন্তির সোনালি দিনগুলোয়—১৯৮৩ থেকে ১৯৯৪। তখন চোখের সামনে দেখেছেন ম্যারাডোনা যেখানেই গেছেন, ফুটবলও তাঁর পিছু ছুটেছে। সেটা হোক স্কুল–কলেজ থেকে গির্জা কিংবা যুদ্ধজাহাজ।সিনিওরিনি এর প্রমাণ হিসেবে তাঁর সেই পোস্টে কয়েকটি ছবিও পোস্ট করেন। সেটা ৩৭ বছর আগের ছবি। একটি যুদ্ধজাহাজে গুলি ছোড়ার বিশাল দুটি নলের মাঝে দাঁড়িয়ে বল পায়ে কসরত করছেন ম্যারাডোনা। ক্যাপশনে সেই চিরন্তন সত্যই লেখা, ‘সব জায়গাতেই ম্যারাডোনার সঙ্গে বল থাকতই। ১৫ নভেম্বর, ১৯৮৯।’সালটা যেদিন এই ছবি তোলা সেদিনের। সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যারাডোনার এই ছবিগুলো আলোড়ন তোলার একটি কারণও আছে। সাধারণত ম্যারাডোনার খেলোয়াড়ি কিংবা ব্যক্তিগত জীবনের বারবার দেখা ছবি কিংবা ভিডিওগুলোই ঘুরেফিরে সামনে আসে। কিন্তু এই ছবিগুলো তেমন নয়। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, এই ছবিগুলো এত দিন অপ্রকাশিত ছিল।যুদ্ধজাহাজে গুলি ছোড়ার বিশাল দুটি নলের মাঝে দাঁড়িয়ে বল পায়ে কসরত করছেন ম্যারাডোনাসিনিওরিনি যেহেতু বহুদিন ম্যারাডোনার সঙ্গে ছিলেন, তাঁর মাঠ ও ব্যক্তিগত জীবনকে খোলনলচে জেনেছেন, চোখের সামনে অনেক কিছুর সাক্ষী ছিলেন, তাই ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তিকে নিয়ে তাঁর স্মৃতিচারণায় নতুন কিছু উঠে আসা স্বাভাবিক। সংবাদমাধ্যমটির ভাষায়, সিনিওরিনি ম্যারাডোনাকে স্মৃতির ঝাঁপি খুললে প্রতিবারই প্রকাশ পায় কিংবদন্তির জীবনঘনিষ্ঠ না বলা সব গল্প।কারণটা হয়তো আরেকটু গভীরে। সিনিওরিনি ম্যারাডোনাকে জানতেন, বুঝতেন। সে জন্যই একবার বলেছিলেন, ‘আমি ডিয়েগোর পেছনে পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত যেতে রাজি আছি, কিন্তু ম্যারাডোনার সঙ্গে রাস্তার মোড় পর্যন্তও যাব না।’ এ কথার ভেতরে তাকালে বোঝা যায়, সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলারের ভেতরে সিনিওরিনি আবিষ্কার করেছিলেন দুটি সত্তা; ডিয়েগো—নিখাদ মানুষ, সরল ও বন্ধুবৎসল, মাঠে ফুটবল জাদুকর কিন্তু ভেতরে শিশুর মতো মন। ম্যারাডোনা—প্রচারমাধ্যম, ভক্তদের অতিরিক্ত উন্মাদনা এবং খ্যাতির চরম চাপ থেকে তৈরি হওয়া এক ধ্বংসাত্মক চরিত্র, যা তাঁকে ধীরে ধীরে গ্রাস করেছিল।  ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি ৪১ কোটি টাকায়সে অন্য এক গল্প। সিনিওরিনির পোস্টে ফেরা যাক।ইউএসএস আইওয়ার নাম শুনেছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের এ রণতরি বেশ আগে থেকেই অবসরে। ১৯৩৯ সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রথম যে ছয়টি রণতরি বানায়, সেগুলোর মধ্যে ‘লিড শিপ’ ছিল এই আইওয়া। ওই ছয়টি রণতরিকে আইওয়ার নামেই ডাকা হয় ‘আইওয়া ক্লাস।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আটলান্টিক মহাসাগরে চলাচল করা এ শ্রেণির একমাত্র রণতরি ছিল ‘ইউএসএস আইওয়া’। ইতিহাস–শিক্ষা বাদ দিয়ে প্রসঙ্গে ফেরা যাক। ১৯৮৯ সালের সেই নভেম্বরে ইতালির নেপলসে অবস্থান করছিল আইওয়া। ম্যারাডোনা তখন নাপোলিতে ‘মহানায়ক’। অনেকটাই ‘ঘর হতে দু পা ফেলিয়া’ কোনো কিছু দেখতে যাওয়ার মতো আইওয়া পরিদর্শনে গিয়েছিলেন কিংবদন্তি। তারই ছবিগুলো পোস্ট করে সেসব দিনের স্মৃতিচারণা করেন সিনিওরিনি।ম্যারাডোনার সঙ্গে সিনিওরিনিওসেই পরিদর্শনের পটভূমিও সিনিওরিনি জানিয়েছেন তাঁর পোস্টের ক্যাপশনে, ‘নেপলসে ন্যাটোর সদর দপ্তর থেকে ম্যারাডোনাকে ‘ইউএসএস আইওয়া’ রণতরি পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছিল। সৌভাগ্যবশত তাঁর সঙ্গে যাওয়ার সুযোগ পেয়েছিলাম আমিও।’ম্যারাডোনা তত দিনে ’৮৬ বিশ্বকাপ জিতেছেন। নাপোলিকে জিতিয়েছেন লিগ ও উয়েফা কাপ। পাশাপাশি মাঠে ব্যক্তিগত ঝলকের পসরা তো ছিলই। আসলে মহাতারকা বলতে যা বোঝায় ঠিক তাই। তা, এই মহাতারকাকে আইওয়ায় কেমন মর্যাদায় বরণ করে নেওয়া হয়েছিল, সেটাও জেনে নিতে পারেন সিনিওরিনির পোস্টে, ‘সেখানে রাষ্ট্রপ্রধানের মতোই অভ্যর্থনা পেয়েছিলেন তিনি। আমাদের সময়টা দারুণ কাটছিল।’দ্বিতীয় বিশ্বযুদ্ধ, টি-টোয়েন্টি বিশ্বকাপ আর একজন জো বার্নসকিন্তু ওই যে কথায় আছে না, বিধির লিখন না যায় খণ্ডন! ম্যারাডোনাও খণ্ডাতে পারেননি। বন্ধু ফিদেল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাতে গেলেও তাঁকে সেখানে বল নিয়ে কায়দা–কসরত করে দেখাতে হয়েছে। ইউএসএস আইওয়ায় ব্যাপারটা তাই অবধারিতই ছিল।কারণ, সেই সময়ে ফুটবলকে বশ বানানোর মুনশিয়ানায় সম্ভবত ম্যারাডোনার চেয়ে ভালো কেউ ছিলেন না। নেপলসবাসী তা প্রতিদিনই দেখতেন। আর্জেন্টাইনরা তো তা দেখে আসছিলেন ম্যারাডোনার শৈশব থেকেই। আর বেসবল–পাগল যুক্তরাষ্ট্রের মানুষ থেকে গোটা বিশ্ব হয়তো সেটাই ভালোভাবে দেখেছেন ’৮৬ বিশ্বকাপে। ফুটবলটা যে সেই সময় যুক্তরাষ্ট্রের অনেকেই পছন্দ করতেন, সেটার প্রমাণ হলো ম্যারাডোনা আইওয়ায় ওঠার পর কোত্থেকে যেন তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল একটি ফুটবল।ওই তো, বল নিয়ে কিংবদন্তির অবিশ্বাস্য সব কারিকুরি দেখার আবদার!সিনিওরিনির পোস্টের ভাষায়, ‘হঠাৎ কোথা থেকে যেন একটা বল চলে এল। বল পাওয়ামাত্রই একদম ছোটবেলার মতো নাচাতে (জাগলিং) শুরু করে দিলেন ম্যারাডোনা—যেটি আর্জেন্টিনা জুনিয়র্সের ম্যাচে মধ্যবিরতিতে তিনি নিয়মিত করতেন। কিছু ভাবার সময়ই পাননি!’ হয়তো জানেন কিংবা না–ও জানতে পারেন, ম্যারাডোনা আর্জেন্টিনা জুনিয়র্সে থাকতে ম্যাচের বিরতিতে বল নিয়ে বিভিন্ন কারিকুরি দেখিয়ে দর্শককে আনন্দ দিতেন।আইওয়ার ডেকেও সবাইকে ম্যারাডোনা আনন্দ দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও সাংবাদিক অ্যাঞ্জেলো রসি। তৎকালীন নেপলস ও দক্ষিণ ইতালির শীর্ষস্থানীয় দৈনিক ইল মাতিনোতে কাজ করতেন। ম্যারাডোনার আইওয়া পরিদর্শন নিয়ে পরে প্রতিবেদনও করেছিলেন রসি।ইনস্টাগ্রামে ছবিগুলো দেখতে দেখতে একটি ভাবনা মনে আসতে পারে। ফুটবলে সব কিংবদন্তির পরিচয় বুঝি একটাই—বলের সঙ্গে সখ্য কত ভালো! নইলে রণতরি দেখতে গিয়েও ম্যারাডোনাকে কেন বল নিয়ে ‘জাগলিং’ প্রদর্শন করতে হবে? কেন প্রতিবারই এমন সব মুহূর্তে শিশুর মতো আনন্দ নিয়ে বলকে পোষ মানাতে দেখা যেত ম্যারাডোনাকে! কারণ সম্ভবত একটাই—পৃথিবীতে ম্যারাডোনার সঙ্গে শুধু একটি বস্তুর সম্পর্কেই কখনো চোট লাগেনি। ফুটবল!ম্যারাডোনার জন্মভিটায় এখন ক্ষুধার্তদের ভিড়

News সেপ্টেম্বর ১৯, ২০২৬ 0
মোবাইলে ‘সুপার অ্যাপ’ ম্যাক্স, রুশদের ফোনের ‘গোপন প্রবেশদ্বার’

মোবাইলে ‘সুপার অ্যাপ’ ম্যাক্স, রুশদের ফোনের ‘গোপন প্রবেশদ্বার’

ঘরের এক কোণে যত্ন ছাড়াই বেড়ে ওঠা এই গাছটি হতে পারে প্রাকৃতিক এয়ার পিউরিফায়ার

ঘরের এক কোণে যত্ন ছাড়াই বেড়ে ওঠা এই গাছটি হতে পারে প্রাকৃতিক এয়ার পিউরিফায়ার

এবার ভিন্নরূপে ফিরলেন প্রসেনজিৎ

এবার ভিন্নরূপে ফিরলেন প্রসেনজিৎ

আজ টিভিতে যা দেখবেন (১৯ সেপ্টেম্বর ২০২৬)
আজ টিভিতে যা দেখবেন (১৯ সেপ্টেম্বর ২০২৬)

এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ব্রাইটনের মুখোমুখি আর্সেনাল। রাতে আছে বার্সেলোনার ম্যাচ। ইংল্যান্ড-শ্রীলঙ্কা টি-টুয়েন্টিও আছে।এশিয়ান গেমসবিভিন্ন খেলাসকাল ৬টা, সনি স্পোর্টস ২ ও ৫উদ্বোধনী অনুষ্ঠানবেলা ২-৩০ মি., সনি স্পোর্টস ২ ও ৫ইংলিশ প্রিমিয়ার লিগটটেনহাম-অ্যাস্টন ভিলাবিকেল ৫-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানীব্রাইটন-আর্সেনালরাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানীনটিংহাম-কভেন্ট্রিরাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানী৩য় টি-টুয়েন্টিইংল্যান্ড-শ্রীলঙ্কাসন্ধ্যা ৭-৩০ মি., সনি স্পোর্টস ১লা লিগাসেল্তা ভিগো-রেসিংরাত ১০-৩০ মি., টি স্পোর্টসসেভিয়া-বার্সেলোনারাত ১টা, টি স্পোর্টস

News সেপ্টেম্বর ১৯, ২০২৬ 0
মাত্র ৮৮ ঘণ্টায় ৯০ বছরের পুরোনো মিলেনিয়াম প্রাইজ প্রবলেম সমাধান করল এআই

মাত্র ৮৮ ঘণ্টায় ৯০ বছরের পুরোনো মিলেনিয়াম প্রাইজ প্রবলেম সমাধান করল এআই

আট দফা দাবিতে রংপুর অভিমুখে ১১–দলীয় ঐক্যের লংমার্চ আজ

আট দফা দাবিতে রংপুর অভিমুখে ১১–দলীয় ঐক্যের লংমার্চ আজ

পানি কি ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চেয়ে বেশি গরম হতে পারে

পানি কি ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চেয়ে বেশি গরম হতে পারে

হাঁচির দোয়া পাঠে নবীজির শেখানো ৭ আদব
হাঁচির দোয়া পাঠে নবীজির শেখানো ৭ আদব

হাঁচি মানবদেহের একটি স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে হাঁচির মাধ্যমে শ্বাসনালির ক্ষতিকর ধূলিকণা ও জীবাণু দ্রুত বাইরে নিষ্ক্রান্ত হয়, যা মানবদেহের জন্য এক বিরাট স্বস্তির বিষয়।হাঁচি অনিচ্ছাকৃতভাবে এলেও তার প্রকাশভঙ্গিকে শালীন ও নিয়ন্ত্রিত রাখা ইসলামের সুন্নত। হাঁচির সময় মুখ খোলা রাখলে জীবাণু ও লালার কণা অন্যের গায়ে ছিটকে পড়তে পারে এবং বিকট শব্দ আশপাশের মানুষের অস্বস্তির কারণ হতে পারে।নবীজি (সা.) যখন হাঁচি দিতেন, তখন তিনি নিজের হাত অথবা পরিধেয় কাপড় দিয়ে মুখ ঢেকে নিতেন এবং হাঁচির শব্দ নিচু ও সংযত রাখতেন।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৭৪৫)ইসলামে হাঁচিকে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ভালোবাসার প্রকাশ হিসেবে চিহ্নিত করা হয়েছে; বিপরীতে অলসতাপ্রসূত হাই তোলাকে শয়তানের প্রভাব বলে সতর্ক করা হয়েছে। (সহিহ বুখারি, হাদিস: ৬২২৩)হাঁচির পরে নবীজি দোয়া পাঠ করতেন এবং কেউ দোয়া বললে তার উত্তরেও তিনি বলতেন। সাহাবিদের এই দোয়া পড়ার কয়েকটি আদব তিনি শিখিয়েছেন। আলোচনা করা হলো।১. আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশহাঁচি আসার প্রক্রিয়াটি মানুষের ইচ্ছাধীন নয়, কিন্তু হাঁচির পর আল্লাহর শুকরিয়া আদায় করা সম্পূর্ণ মানুষের ইচ্ছাধীন আমল।রাসুল (সা.) নির্দেশ দিয়েছেন, ‘তোমাদের কেউ যখন হাঁচি দেয়, সে যেন বলে, আলহামদুলিল্লাহ (সব প্রশংসা আল্লাহর জন্য)।’ (সহিহ বুখারি, হাদিস: ৬২২৪)হাঁচি দেওয়ার মাধ্যমে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র যে ক্ষতিকর চাপমুক্ত হয় এবং ফুসফুস স্বস্তি পায়, মুমিন সেই পার্থিব নিয়ামতের তাৎক্ষণিক শুকরিয়াস্বরূপ ‘আলহামদুলিল্লাহ’ উচ্চারণ করে নিজের এই অজান্তিক ক্রিয়াটিকেও এক অনন্য ইবাদতে রূপান্তর করে।২. উপস্থিত জবাব বলাহাঁচিদাতা ‘আলহামদুলিল্লাহ’ বললে তা শুনে উপস্থিত ভাই বা সঙ্গীর ওপর তার জবাব দেওয়া ওয়াজিব বা সুন্নাতে মুয়াক্কাদা। হাদিস শরিফে বলা হয়েছে, ‘অতঃপর তার ভাই বা সঙ্গী যেন তার জবাবে বলে, ইয়ারহামুকাল্লাহ (আল্লাহ তোমার ওপর রহম করুন)।’ (সহিহ বুখারি, হাদিস: ৬২২৪)ইসলামে এই জবাবকে কোনো সাধারণ সামাজিক সৌজন্য হিসেবে রাখা হয়নি; বরং একে মুসলিম ভ্রাতৃত্বের এক অবিচ্ছেদ্য অধিকার ঘোষণা করা হয়েছে।রাসুল (সা.) বলেন, ‘এক মুসলমানের ওপর অপর মুসলমানের পাঁচটি সুনির্দিষ্ট হক বা অধিকার রয়েছে; তার মধ্যে একটি হলো, হাঁচির জবাব দেওয়া (তাশমিতুল আতিস)।’ (সহিহ বুখারি, হাদিস: ১২৪০)নবীজি (সা.) একজনের হাঁচির জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বললেন, কিন্তু অপরজনের কোনো জবাব দিলেন না। বাদ পড়া ব্যক্তি জানতে চাইলেন, কেন তার হাঁচির জবাব দিলেন না।দোয়া কি ভাগ্য পরিবর্তন করে৩. উত্তরে কল্যাণের দোয়া করাইসলামি শিষ্টাচারের সৌন্দর্য হলো, দোয়ার জবাবেও আবার কল্যাণের প্রত্যুত্তর দিতে হয়। শ্রোতা যখন হাঁচিদাতাকে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলে রহমতের দোয়া করবে, তখন হাঁচিদাতা এর জবাবে বলবে, ‘ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম’। (অর্থ: ‘আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন এবং তোমাদের সার্বিক অবস্থা সংশোধন করে দিন।’ সহিহ বুখারি, হাদিস: ৬২২৪)এভাবে হাঁচি থেকে শুরু হওয়া একটি জৈবিক প্রক্রিয়া পারস্পরিক তিনটি দোয়ার এক অনন্য শৃঙ্খলে রূপ নেয়—প্রথমে আল্লাহর প্রশংসা (হামদ), এরপর রহমতের দোয়া এবং শেষে হেদায়েত ও সংশোধন কামনার দোয়া।৪. শুধু শুধু জবাব না দেওয়াহাঁচি শুনলেই অন্ধভাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা শ্রোতার দায়িত্ব নয়; বরং হাঁচিদাতা যদি মুখে আল্লাহর প্রশংসা উচ্চারণ করে, তবেই শুধু তার জবাব দিতে হবে।একবার রাসুলের মজলিসে উপস্থিত দুজনের একজন হাঁচি দিলেন, অতঃপর অপরজনও হাঁচি দিলেন। নবীজি (সা.) একজনের হাঁচির জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বললেন, কিন্তু অপরজনের কোনো জবাব দিলেন না।বাদ পড়া ব্যক্তি জানতে চাইলেন, কেন তার হাঁচির জবাব দিলেন না। তখন নবীজি বললেন, ‘এই ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু তুমি বলোনি।’ (সহিহ বুখারি, হাদিস: ৬২২১)অর্থাৎ যে ব্যক্তি নিজেই আল্লাহর দেওয়া স্বস্তির শুকরিয়া আদায় করতে গাফেল থাকে, সে অন্যের রহমতের দোয়ারও হকদার হয় না।৫. ক্রমাগত হাঁচি হলেকারও যদি ঠান্ডা বা অ্যালার্জির কারণে উপর্যুপরি হাঁচি আসতে থাকে, তবে প্রতিবারই কি জবাব দেওয়া আবশ্যক? হাদিস শরিফে এ বিষয়ে একটি ভারসাম্যপূর্ণ সীমারেখা দেওয়া হয়েছে।নবীজি বললেন, ‘হাঁচিদাতাকে তিনবার পর্যন্ত জবাব দেওয়া হবে। যদি সে এর চেয়ে বেশি হাঁচি দেয়, তবে তা সাধারণ সর্দি; সুতরাং এরপর তুমি চাইলে জবাব দিতে পারো, চাইলে বিরতও থাকতে পারো।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৭৪৪)তিনবারের পর নিয়মিত জবাব দেওয়া আবশ্যক নয়; বরং তাকে অসুস্থ বিবেচনা করে তার আরোগ্যের দোয়া করা যেতে পারে।আল্লাহর সঙ্গে ১০ আদব: মুমিনের সুন্দর ইবাদতের রহস্যঅর্থাৎ তিনবারের পর নিয়মিত জবাব দেওয়া আবশ্যক নয়; বরং তাকে অসুস্থ বিবেচনা করে তার আরোগ্যের দোয়া করা যেতে পারে।৬. অমুসলিম ব্যক্তি হাঁচি দিলেইসলাম অমুসলিমদের সঙ্গে মানবিক সদাচরণ ও তাদের হেদায়েত কামনার এক অনুপম শিক্ষা দেয়। মদিনার ইহুদিরা নবীজির সামনে এসে ইচ্ছা করে হাঁচি দিত, যেন তিনি তাদের জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলেন। কিন্তু নবীজি তাদের জবাবে বলতেন, ‘ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম’ (আল্লাহ তোমাদের সুপথ দেখান এবং তোমাদের অন্তরের অবস্থা শুধরে দিন)। (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৩৮)এই হাদিস প্রমাণ করে যে অমুসলিমদের প্রতি কোনো বিদ্বেষ নয়; বরং তাদের আন্তরিকভাবে হেদায়েতের পথে ডাকার দোয়াই হলো ইসলামের শিক্ষা।৭. নামাজ অবস্থায় হাঁচি দিলেনামাজের বাইরের আদব এবং নামাজের ভেতরের বিধান সম্পূর্ণ ভিন্ন। নামাজ হলো রবের সঙ্গে একান্তে কথোপকথন। তাই নামাজরত অবস্থায় কোনো মুসল্লি অন্য কোনো হাঁচিদাতার জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলতে পারবে না।হাদিসে এসেছে, সাহাবি মুয়াবিয়া ইবনুল হাকাম আস–সুলামি (রা.) একবার নামাজের মধ্যে এক ব্যক্তির হাঁচির জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলে ফেলেছিলেন। নামাজ শেষে নবীজি অত্যন্ত স্নেহশীল ভাষায় তাঁকে বুঝিয়ে বললেন, ‘এই নামাজে মানুষের স্বাভাবিক কোনো কথাবার্তা বলা বৈধ নয়; নামাজ তো শুধু তাসবিহ, তাকবির এবং কোরআন পাঠ।’ (সহিহ মুসলিম, হাদিস: ৫৩৭)ফিকহের মূলনীতি অনুযায়ী, নামাজের ভেতর কোনো মুসল্লির হাঁচির জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বললে নামাজ ভেঙে যাবে। (ইবনে আবিদিন শামি, রদ্দুল মুহতার আলাদ–দুররিল মুখতার, ২/৩৭৮, দারু আলামিল কুতুব, রিয়াদ, ১৪২৩ হি.)তবে নামাজরত অবস্থায় নিজের হাঁচি এলে স্বাভাবিকভাবে হাত বা কাপড় দিয়ে মুখ ঢেকে নেবে। মুখ দিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে ‘আলহামদুলিল্লাহ’ শব্দ বের হয়েও যায়, তবে শুধু এর কারণে নামাজ নষ্ট হবে না।নাহিদা সুলতানা: আলেমা ও প্রাবন্ধিকnahidasultana753375@gmail.comখাওয়ার আদব ও দোয়া

News সেপ্টেম্বর ১৯, ২০২৬ 0
চুপিসারে জীববিদ্যার গবেষণাগার চালু করল অ্যানথ্রপিক

চুপিসারে জীববিদ্যার গবেষণাগার চালু করল অ্যানথ্রপিক

প্রেক্ষাগৃহে ৭৫ দিন পার, আজ থেকে ঘরে বসেই দেখা যাবে জয়ার সিনেমা

প্রেক্ষাগৃহে ৭৫ দিন পার, আজ থেকে ঘরে বসেই দেখা যাবে জয়ার সিনেমা

দিনু বিল্লাহকে স্মরণ: আলোচনায় গণসংগীতের ইতিহাস ও মুক্তিযুদ্ধ

দিনু বিল্লাহকে স্মরণ: আলোচনায় গণসংগীতের ইতিহাস ও মুক্তিযুদ্ধ

0 Comments