মাত্র ১০ বছর বয়সেই জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের পর আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে রাজবাড়ীর খুদে শিক্ষার্থী মুনতাছির আবিদ নিবির। আগামী ১৮ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেবে সে।
নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় রিকশায় থাকা সাইফান নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
জমিতে পাকা ধান কেটে রাখার পর হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় ফসল ঘরে তুলতে পারছেন না কৃষকরা।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জেসিএক্স বিজনেস টাওয়ারের ১২তম তলায় এস রহমান প্রপার্টিজের নতুন নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকে ৩০ তলা বিশিষ্ট অত্যাধুনিক বাণিজ্যিক ভবন ‘এসআরপি টাওয়ার’ প্রকল্পের শেয়ার বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারে প্রবেশ ও বের হওয়ার জন্য নির্দিষ্ট গেট ব্যবহারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলার কয়েকটি গ্রামের অনেক বাড়িঘরে আগুন দাবি করে বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, শুক্রবার সন্ধ্যার পর থেকে তাদের অনেকের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটলেও, সামাজিক মাধ্যমে অতিরঞ্জিত দাবি করা হচ্ছে।
বাংলাদেশের প্রতি পাঁচ ফায়ার স্টেশনের মধ্যে চারটিতেই নেই স্টেশন অফিসার; রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার; বাংলাদেশে লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণ এবং আওয়ামী লীগের নাশকতা নিয়ে গোয়েন্দাদের হাতে আসা তথ্যের খবর গুরুত্ব পেয়েছে শনিবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষেত্রে বছরে দু'টি প্রধান মৌসুম রয়েছে। একটি বর্ষার আগে এবং অন্যটি বর্ষার পরে, অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসে।