অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন করিয়েছেন।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে সংগঠিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে ‘টার্নিং পয়েন্ট’ বা মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ রায়কে স্বাগত জানান এবং দ্রুত তা বাস্তবায়নের পাশাপাশি অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটানোর জন্য বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার পর প্রতিশোধ নিতে দেশটিজুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) চালানো এ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও সরবরাহ অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান যুদ্ধ শুরুর পর এটিকে রাশিয়ার অন্যতম বৃহৎ সমন্বিত হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে।
ভারতে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম নাগরিকদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানানোর প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)।
বাংলাদেশের প্রতি পাঁচ ফায়ার স্টেশনের মধ্যে চারটিতেই নেই স্টেশন অফিসার; রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার; বাংলাদেশে লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণ এবং আওয়ামী লীগের নাশকতা নিয়ে গোয়েন্দাদের হাতে আসা তথ্যের খবর গুরুত্ব পেয়েছে শনিবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে লাগা আগুনে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন।
বাংলাদেশের প্রতি পাঁচ ফায়ার স্টেশনের মধ্যে চারটিতেই নেই স্টেশন অফিসার; রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার; বাংলাদেশে লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণ এবং আওয়ামী লীগের নাশকতা নিয়ে গোয়েন্দাদের হাতে আসা তথ্যের খবর গুরুত্ব পেয়েছে শনিবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষেত্রে বছরে দু'টি প্রধান মৌসুম রয়েছে। একটি বর্ষার আগে এবং অন্যটি বর্ষার পরে, অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসে।
দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অংশ এবং সংলগ্ন মধ্যাঞ্চল থেকে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় 'আকভান'। এটি ভারতে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অতিক্রম করবে আজ শুক্রবার দুপুরের দিকে। নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, তারপর ঘূর্ণিঝড় এবং শেষ পর্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান। অগ্রসর হওয়ার সময় ক্রমে এই প্রবল ঘূর্ণিঝড়ের গতিপথে বদল এসেছে।