এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া শহরের মজমপুরে একটি ভাঙারির দোকানে বস্তাভর্তি মালামাল নামানোর পরপরই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভাঙারি বিক্রেতা ও দোকানমালিক আহত হয়েছেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে রায় দিয়েছে, তা নজরে নেওয়ার কথা জানিয়েছে ভারত।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “জাল সার্টিফিকেট দিয়ে যারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন, সামনে তাদের দুর্দিন আসছে। কোনোভাবেই তারা আর জালিয়াতি লুকিয়ে রাখতে পারবেন না।”
ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
ঢাকার সাভারে একটি তৈরী পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় দুই শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম এমদাদ ও সদস্য দুলাল মিয়া।
মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে বলে যে রায় দেওয়া হয়েছে, সেটি তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কতটা কাজে আসবে। এই রায় দেওয়ার পর, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বাংলাদেশ কী করবে, এই প্রশ্নও সামনে আসছে।
আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় প্রাধান্য পেয়েছে রোহিঙ্গাদের ওপর জেনোসাইডের জন্য মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক আদালতের দেওয়ার রায়ের খবর। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিক্ষোভ-সহিংসতাসহ রাজনীতির বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে।
পরমাণু শক্তিধর তিনটি দেশের নেতাদের এই বৈঠককে ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগও কম নয়। বিশেষ করে ইউরোপে এই বৈঠককে দেখা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়াল্টা সম্মেলনের মতো করে, যেখানে পরাশক্তিগুলো ছোট দেশগুলোর ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল।