জাতীয়

জোতার নাম নিয়ে নেভেসকে কটাক্ষ, আজীবন নিষেধাজ্ঞা চাইলেন রোনালদো

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
জোতার নাম নিয়ে নেভেসকে কটাক্ষ, আজীবন নিষেধাজ্ঞা চাইলেন রোনালদো
জোতার নাম নিয়ে নেভেসকে কটাক্ষ, আজীবন নিষেধাজ্ঞা চাইলেন রোনালদো

পর্তুগালের প্রয়াত ফুটবলার দিয়োগো জোতার নাম নিয়ে রুবেন নেভেসকে কটাক্ষ করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন আচরণে জড়িত সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পর্তুগিজ তারকা। এমনকি সংশ্লিষ্ট সমর্থকদের আজীবনের জন্য স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করার‌ দাবি জানিয়েছেন তিনি।

গত শনিবার সৌদি প্রো লিগের ম্যাচে ঘটে এই ঘটনা। আল তাইউনের মাঠে স্বাগতিক দলের বিপক্ষে আল হিলালের ম্যাচ চলাকালে জোতার নাম ধরে স্লোগান দিতে শোনা যায় গ্যালারির সমর্থকদের। সে সময় আল হিলালের হয়ে মাঠে থাকা নেভেস ফ্রি-কিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফ্রি-কিকের আগে নেভেসের উদ্দেশে গ্যালারি থেকে বারবার ‘জোতা, জোতা, জোতা’ বলে স্লোগান দেওয়া হচ্ছে। 

বিষয়টি বুঝতে পেরে নেভেস প্রথমে ব্যঙ্গাত্মকভাবে সমর্থকদের উদ্দেশে হাততালি দেন এবং থাম্বস-আপ দেখান। এরপর আকাশের দিকে ও নিজের চোখের দিকে ইঙ্গিত করে স্লোগান দেওয়া সমর্থকদের দিকে আঙুল তোলেন তিনি।

ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেভেসও নিজের ক্ষোভ গোপন করেননি। তিনি বলেন, ‘আমি শুধু আশা করি, তারা পরে যা করেছে, তারপরও প্রার্থনা করতে যাবে না।’

জোতার সঙ্গে নেভেসের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। পর্তুগালের যুবদল থেকেই তাদের পরিচয়। পরে এফসি পোর্তোর বয়সভিত্তিক দলেও তারা একসঙ্গে খেলেছেন। এরপর উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সেও সতীর্থ ছিলেন দুজন। জাতীয় দলেও দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন নেভেস ও জোতা।

২০২৫ সালের জুলাইয়ে স্পেনের জামোরায় ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা নিহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে ভেঙে পড়েছিলেন নেভেস। জোতার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজনও ছিলেন তিনি। পরে পর্তুগাল জাতীয় দলে জোতার ব্যবহৃত ২১ নম্বর জার্সিও উত্তরাধিকারসূত্রে পান নেভেস।

জোতার সঙ্গে রোনালদোরও ছিল দীর্ঘদিনের জাতীয় দলের সম্পর্ক। পর্তুগালের হয়ে একই সঙ্গে বহু ম্যাচ খেলেছেন তারা। ফলে প্রয়াত সতীর্থের নাম ব্যবহার করে নেভেসকে কটাক্ষের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন রোনালদোও।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ঘটনাটির ভিডিও প্রকাশ করা একটি পোস্টে মন্তব্য করে রোনালদো লিখেছেন, ‘লিগকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং এ ধরনের সমর্থকদের আচরণের শাস্তি দিতে হবে। এটা আর ফুটবল নয়, এর একটা সীমা থাকা উচিত। যারা এ ধরনের আচরণ করে, তাদের আর কখনো স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।’

রোনালদোর এই মন্তব্যের মাধ্যমে বিষয়টি আরও বড় মাত্রা পেয়েছে। কারণ, ফুটবল মাঠে প্রতিপক্ষকে কটাক্ষ বা বিদ্রূপ নতুন কিছু না হলেও প্রয়াত একজন ফুটবলারের নাম ব্যবহার করে তার ঘনিষ্ঠ বন্ধুকে লক্ষ্য করে এমন স্লোগানকে সম্পূর্ণ ভিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

ঘটনার রাতে অবশ্য মাঠের পারফরম্যান্সে আল হিলালের দাপট ছিল স্পষ্ট। আল তাইউনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান ধরে রেখেছে তারা। আল হিলালের হয়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি হ্যাটট্রিক করেছেন। ইংল্যান্ডের অলিভার ওয়াটকিন্স করেছেন জোড়া গোল।

তবে বড় ব্যবধানে জয়ের রাতেও ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে গ্যালারির সেই বিতর্কিত আচরণ। জোতার নাম নিয়ে নেভেসকে কটাক্ষের ঘটনায় শেষ পর্যন্ত সৌদি প্রো লিগ কী ধরনের ব্যবস্থা নেয়, এখন সেটিই দেখার বিষয়।

আইএইচএস/

Popular post
রাজবাড়ীর ছোট্ট নিবির অংশ নিচ্ছে আন্তর্জাতিক অলিম্পিয়াডে

মাত্র ১০ বছর বয়সেই জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের পর আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে রাজবাড়ীর খুদে শিক্ষার্থী মুনতাছির আবিদ নিবির। আগামী ১৮ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেবে সে।

মোটরসাইকেলের ধাক্কায় রিকশা থেকে ছিটকে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় রিকশায় থাকা সাইফান নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

বৃষ্টিতে কাটা ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা

জমিতে পাকা ধান কেটে রাখার পর হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় ফসল ঘরে তুলতে পারছেন না কৃষকরা।

এস রহমান প্রপার্টিজের নতুন নিজস্ব অফিস উদ্বোধন, এসআরপি টাওয়ারের শেয়ার বিক্রি শুরু

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জেসিএক্স বিজনেস টাওয়ারের ১২তম তলায় এস রহমান প্রপার্টিজের নতুন নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকে ৩০ তলা বিশিষ্ট অত্যাধুনিক বাণিজ্যিক ভবন ‘এসআরপি টাওয়ার’ প্রকল্পের শেয়ার বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সুপ্রিম কোর্টে প্রবেশে নির্দিষ্ট গেট ব্যবহারের নির্দেশ, পরিচয়পত্র বাধ্যতামূলক

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারে প্রবেশ ও বের হওয়ার জন্য নির্দিষ্ট গেট ব্যবহারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

জাতীয়

View more
রাজবাড়ীর ছোট্ট নিবির অংশ নিচ্ছে আন্তর্জাতিক অলিম্পিয়াডে
রাজবাড়ীর ছোট্ট নিবির অংশ নিচ্ছে আন্তর্জাতিক অলিম্পিয়াডে

মাত্র ১০ বছর বয়সেই জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের পর আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে রাজবাড়ীর খুদে শিক্ষার্থী মুনতাছির আবিদ নিবির। আগামী ১৮ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেবে সে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
মোটরসাইকেলের ধাক্কায় রিকশা থেকে ছিটকে শিশুর মৃত্যু

মোটরসাইকেলের ধাক্কায় রিকশা থেকে ছিটকে শিশুর মৃত্যু

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

বৃষ্টিতে কাটা ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা

বৃষ্টিতে কাটা ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা

এস রহমান প্রপার্টিজের নতুন নিজস্ব অফিস উদ্বোধন, এসআরপি টাওয়ারের শেয়ার বিক্রি শুরু
এস রহমান প্রপার্টিজের নতুন নিজস্ব অফিস উদ্বোধন, এসআরপি টাওয়ারের শেয়ার বিক্রি শুরু

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জেসিএক্স বিজনেস টাওয়ারের ১২তম তলায় এস রহমান প্রপার্টিজের নতুন নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকে ৩০ তলা বিশিষ্ট অত্যাধুনিক বাণিজ্যিক ভবন ‘এসআরপি টাওয়ার’ প্রকল্পের শেয়ার বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
সুপ্রিম কোর্টে প্রবেশে নির্দিষ্ট গেট ব্যবহারের নির্দেশ, পরিচয়পত্র বাধ্যতামূলক

সুপ্রিম কোর্টে প্রবেশে নির্দিষ্ট গেট ব্যবহারের নির্দেশ, পরিচয়পত্র বাধ্যতামূলক

‘আ.লীগকে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করতে হবে ও বিচারের মুখোমুখি হতে হবে’

‘আ.লীগকে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করতে হবে ও বিচারের মুখোমুখি হতে হবে’

গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে জনজীবন, ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে জনজীবন, ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি বলেছেন, রায়ের অপারেটিভ অংশ সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
টাঙ্গাইলে পুকুরে মিলল নিখোঁজ কলেজছাত্রের মরদেহ

টাঙ্গাইলে পুকুরে মিলল নিখোঁজ কলেজছাত্রের মরদেহ

এনসিপির মাদারীপুর জেলা সদস্যসচিবের ওপর হামলার বিচার দাবি

এনসিপির মাদারীপুর জেলা সদস্যসচিবের ওপর হামলার বিচার দাবি

দিল্লির ছেলে নিখিলের ব্যাটে অস্ট্রেলিয়ার জয়

দিল্লির ছেলে নিখিলের ব্যাটে অস্ট্রেলিয়ার জয়

0 Comments