আগামী ৩ অক্টোবর গাজীপুরে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ তানভীন সায়েন্স ফেস্ট অ্যান্ড অলিম্পিয়াড–সিজন ২। জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর গাজীপুর মহানগরী ও নিউট্রিনো সায়েন্স ক্লাবের যৌথ আয়োজনে দিনব্যাপী এ বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনের স্লোগান—স্বপ্ন থেকে উদ্ভাবনে।
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। ৩ অক্টোবর সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এই উৎসব। উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন শহীদ জাহিদুজ্জামান তানভীনের বাবা-মা। শহীদ তানভীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মকে বিজ্ঞান ও উদ্ভাবনের পথে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
এবারের আয়োজনে থাকছে দুটি প্রধান পর্ব—বিজ্ঞান অলিম্পিয়াড ও প্রকল্প প্রদর্শনী। বিজ্ঞান অলিম্পিয়াডে জুনিয়র ক্যাটাগরিতে ৪র্থ থেকে ৭ম শ্রেণি এবং সিনিয়র ক্যাটাগরিতে ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
প্রকল্প প্রদর্শনীতে জুনিয়র ক্যাটাগরিতে ২য় থেকে ৭ম শ্রেণি এবং সিনিয়র ক্যাটাগরিতে ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। একজন শিক্ষার্থী একক ভাবে অথবা সর্বোচ্চ দুই সদস্যের একটি দল নিয়ে অংশ নিতে পারবে। এ পর্বে বিজ্ঞানভিত্তিক প্রকল্প, মডেল, প্রযুক্তিনির্ভর সমাধান বা উদ্ভাবনী ধারণা উপস্থাপন করা যাবে। প্রকল্প উপস্থাপনের সময় শিক্ষার্থীদের এর উদ্দেশ্য, কার্যপ্রণালি, বৈজ্ঞানিক ধারণা, ব্যবহারিক প্রয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা বিচারকদের সামনে তুলে ধরতে হবে।
বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ও সেরা পারফর্মারদের জন্য থাকছে পুরস্কার, ক্রেস্ট ও সনদ। সব মিলিয়ে পুরস্কারের অর্থমূল্য ৩০ হাজার টাকা। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকবে অংশগ্রহণের স্বীকৃতি। উৎসবটি আয়োজন করছে ফুলকুঁড়ি আসর গাজীপুর মহানগরী। ব্যবস্থাপনা সহযোগী হিসেবে রয়েছে নিউট্রিনো সায়েন্স ক্লাব এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানচিন্তা।
এই অলিম্পিয়াডে অংশ নিতে শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে: sf26.neutrinoscienceclub.org অথবা যোগাযোগ করা যাবে ০১৮১৬-৯৪৪৯৮১ অথবা ০১৯৯৬-৩৯৯২৬২ নম্বরে।
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বাবা মারা গেছেন।
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, “স্বাস্থ্য খাতকে চিকিৎসাভিত্তিক মডেল থেকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় যেতে হবে।