জাতীয়

জেনডায়া–টম হলান্ডের বিয়ে হয়েছে, নাকি হয়নি

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৫, ২০২৬ 0
জেনডায়া–টম হলান্ডের বিয়ে হয়েছে, নাকি হয়নি
জেনডায়া–টম হলান্ডের বিয়ে হয়েছে, নাকি হয়নি

এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এবার একসঙ্গে দেখা গেল জেনডায়া ও টম হলান্ডকে। অনেকের চোখ ছিল তাঁদের পোশাক ও রেড কার্পেটের উপস্থিতিতে। তবে রাতের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠল তাঁদের বিয়ে। কারণ, বিয়ের পর প্রথমবার এমিতে হাজির হয়েছেন—এমন আলোচনা যখন চলছে, তখনই জেনডায়ার স্টাইলিস্ট ল রোচ জানিয়ে দিলেন, আসলে তাঁদের বিয়েই হয়নি!

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারের আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে বসেছিল ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের আসর। অনুষ্ঠানে জেনডায়া ছিলেন অন্যতম আলোচিত তারকা। ‘ইউফোরিয়া’য় রু চরিত্রে অভিনয়ের জন্য ক্যারিয়ারের ষষ্ঠ ও শেষ এমি মনোনয়ন পেয়েছেন তিনি। সেরা অভিনেত্রীর এই পুরস্কার অবশ্য তাঁর জন্য নতুন নয়; এর আগেও একই চরিত্রে অভিনয়ের জন্য দুবার এমি জেতেন তিনি।
তবে এবারের উপস্থিতিতে আলাদা মাত্রা যোগ করেন টম হল্যান্ড। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ও ‘দ্য অডিসি’–তে জেনডায়ার সহশিল্পী হল্যান্ড প্রথমবারের মতো এমির আসরে হাজির হন।

কমেডি সিরিজের সেরা পরিচালকের পুরস্কার ঘোষণার আগে ‘স্যাটারডে নাইট লাইভ’ তারকা মারচেলো হার্নান্দেজ মজা করে অনুষ্ঠানে উপস্থিত তারকাদের নিয়ে কথা বলছিলেন। একপর্যায়ে ক্যামেরা যায় জেনডায়ার দিকে। তাঁর পেছনেই দেখা যায় হল্যান্ডকে—প্রেমিকার দিকে তাকিয়ে হাসছিলেন তিনি।

হার্নান্দেজ তখন বলেন, ‘আমি জেনডায়াকে “হাই” বলতে চাই।’ এরপর মজা করে বলেন, তিনি জেনডায়াকে দেখে স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু তা পারেননি। তাই জেনডায়া ও ‘স্পাইডার-ম্যান’–কে নিজের বাড়িতে ডিনারের আমন্ত্রণও জানান।
সেদিন জেনডায়া ও হল্যান্ড দুজনেই ছিলেন নজরকাড়া পোশাকে। জেনডায়ার সাজে ছিল কুতুর গাউন ও মিকিমোটোর সাউথ সি কালচার্ড পার্লের দুল। তাঁর দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ বলেন, তিনি চেয়েছিলেন মিকিমোটোর মতো চিরন্তন সৌন্দর্যের মুক্তোকে আরও আধুনিক ও তরুণভাবে উপস্থাপন করতে। অন্যদিকে হল্যান্ডের পোশাক ছিল ডিওরের।

এমিতে জেনডায়া। এএফপি

তবে রেড কার্পেটে সাংবাদিকদের প্রশ্নের মুখে ল রোচ এমন একটি তথ্য দেন, যা মুহূর্তেই পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়।

এর আগে ল রোচ দাবি করেছিলেন, জেনডায়া ও হল্যান্ড চলতি বছরের বসন্তে গোপনে বিয়ে করেছেন। সে বক্তব্য নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এবার তিনি নিজেই সেই দাবি প্রত্যাহার করে বলেন, ‘আমি আসলে মিথ্যা বলেছিলাম। সে বিবাহিত ছিল না।’
ল রোচ আরও স্পষ্ট করে জানান, জেনডায়া ও হল্যান্ডের এখনো আনুষ্ঠানিক বিয়ে হয়নি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের যেসব ছবি বা ভিডিও ছড়িয়েছে, সেগুলোও সত্যি নয়।

তবে সম্পর্কের জায়গা থেকে তাঁদের বন্ধন যে অনেক গভীর, সেটিও বুঝিয়ে দিয়েছেন রোচ। তাঁর ভাষায়, ‘সে অনেক দিন ধরেই তাঁর সঙ্গী, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো স্ত্রী নয়।’

দীর্ঘদিনের প্রেম, বাগ্‌দান ও গোপন বিয়ের নানা গুঞ্জনের পরও জেনডায়া-হল্যান্ডের আনুষ্ঠানিক বিয়ের অপেক্ষা এখনো শেষ হয়নি।

এ বছর অবশ্য দুজনের জন্যই ছিল ব্যস্ততায় ভরা। পর্দায় তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–তে। দুটিই বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।

বিশেষ করে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ উত্তর আমেরিকার বক্স অফিসে ইতিমধ্যেই ৯২ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে। ফলে ২০১৫ সালের ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’-এর ৯৩ কোটি ৬০ লাখ ডলারের আয়কে ছাড়িয়ে উত্তর আমেরিকার সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা হওয়ার পথে রয়েছে ছবিটি।

জেনডায়া ও টম হল্যান্ড। এএফপি

এত ব্যস্ততার মধ্যেই মার্চে ফ্যানডাঙ্গোকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনডায়া জানিয়েছিলেন, কিছুদিনের জন্য তিনি লোকচক্ষুর আড়ালে যেতে চান। তাঁর কথায়, ‘আমি শুধু আশা করি, মানুষ যেন আমাকে দেখে ক্লান্ত হয়ে না যায়।’ ক্যারিয়ার ও সিনেমাগুলোকে সমর্থন করা দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছিলেন তিনি।
এদিকে এমির মঞ্চে জেনডায়ার পাশে হাসিমুখে বসে থাকা হল্যান্ডকে দেখে আবারও স্পষ্ট—বিয়ের আনুষ্ঠানিকতা না হলেও তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহে এখনো কোনো কমতি নেই।

ভ্যারাইটি অবলম্বনে

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।

জাতীয়

View more
চীনা গুপ্তচরবৃত্তির বিতর্ক ও হুয়াংকে নিয়ে তদন্ত: যা বললেন ট্রাম্প
চীনা গুপ্তচরবৃত্তির বিতর্ক ও হুয়াংকে নিয়ে তদন্ত: যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৯ নভেম্বর) জানিয়েছেন, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠা এক চীনা নারী ব্যবসায়ীর সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে তদন্ত করছে এফবিআই।

RIPOTER NEWS নভেম্বর ১০, ২০২৬ 0
পণ্ডিত মণিলাল নাগ মারা গেছেন

পণ্ডিত মণিলাল নাগ মারা গেছেন

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: সড়ক অবরোধ, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের 

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: সড়ক অবরোধ, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের 

১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক শুধু এ-চালানে
১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক শুধু এ-চালানে

জমির দলিল, বিমা পলিসি কিংবা কোম্পানির শেয়ার হস্তান্তর, যেকোনো অঙ্কের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক আগামী বছরের ১ জুলাই থেকে শুধু অনলাইনে দিতে হবে।

RIPOTER NEWS নভেম্বর ১০, ২০২৬ 0
সুপারশপের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল ফ্রান্স

সুপারশপের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল ফ্রান্স

নাশকতা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

নাশকতা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

রেকর্ড সংখ্যক নতুন মুখ নিয়ে বসছে ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট

রেকর্ড সংখ্যক নতুন মুখ নিয়ে বসছে ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট

0 Comments