টাঙ্গাইলের নাগরপুরে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা জানায়, প্রতিদিনের মতো রাত দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা। বাড়ি পৌঁছানোর পর মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন দোকানে আগুন লেগেছে। পরে ব্যবসায়ীরা দ্রুত বাজারে এসে দেখেন ফায়ার সার্ভিস, বাজার ব্যবসায়ীরা ও পুলিশ প্রশাসন মিলে আগুন নেভানোর কাজ করছে।
ক্ষতিগ্রস্ত ৩ দোকানি জানান, অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নাগরপুর ফায়ার স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানা যাবে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের তথ্য পেয়ে পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে আসি। আগুন লাগার কারণে বাজারে যেনো আইন-শৃঙ্খলার অবোনতি না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন করা হয়।
নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন করি এবং থানা পুলিশকে জানাই।
আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর
অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম তুলনামূলক বেশি থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাড়তি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২টি বাসে অগ্নিসংযোগ ও একটি বাসে ঘুমন্ত অবস্থায় হেলপার নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে বন থেকে দল বেঁধে সমুদ্রের দিকে যাত্রা শুরু করেছে ১০ কোটিরও বেশি লাল কাঁকড়া। চলতি সপ্তাহে পরিবেশ সংরক্ষণকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নকলের তথ্য দিলে সর্বোচ্চ ৭৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ লাখ ১৩ হাজার টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। চলতি সপ্তাহে অনুষ্ঠিত দেশটির গুরুত্বপূর্ণ ‘কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট’ (সিএসএটি)-এ অসদুপায় অবলম্বনের সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারলে এ পুরস্কার পাওয়া যাবে।
বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, পোশাকশিল্প যদি ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই।
কাতারের দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টারস এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। শেষদিকের প্রবল চাপ ও টানটান উত্তেজনার ম্যাচটিতে ২৫ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম তুলনামূলক বেশি থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাড়তি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের।
বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, পোশাকশিল্প যদি ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই।
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।