দেশে ফরেক্স ট্রেডিং চালুর বিষয়ে আলোচনা চললেও এ মুহূর্তে এ নিয়ে কোনো নীতি প্রণয়নের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ফরেক্স ট্রেডিং নিয়ে সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত হয়েছে কি না- এমন প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান বলেন, এখনই কোনো নীতি করার পরিকল্পনা নেই। তবে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।
তিনি বলেন, ফরেক্স ট্রেডিংয়ের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বলেই সেটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। কোনো নীতি গ্রহণের আগে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় ফরেক্স ট্রেডিংয়ের সঙ্গে ক্রিপ্টোকারেন্সির বিষয়টি গুলিয়ে না ফেলারও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বৈদেশিক মুদ্রা কেনাবেচার বিষয় এবং ক্রিপ্টোকারেন্সি আলাদা বিষয়, তাই দুটিকে একইভাবে দেখার সুযোগ নেই।
প্রধানমন্ত্রীর ফোন ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করা হচ্ছে, একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে জাহেদ উর রহমান বলেন, এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই।
তিনি বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত বা কার্যক্রম নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে যাচাই-বাছাই জরুরি। কোনো বিষয়ে নিশ্চিত তথ্য ছাড়া বক্তব্য বা দাবি প্রচার করা ঠিক নয়।
ফরেক্স ট্রেডিং প্রসঙ্গে তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছে। তবে এখনই কোনো নীতি বা সিদ্ধান্ত ঘোষণা করা হচ্ছে না।
বিশ্বের বিভিন্ন দেশে বৈদেশিক মুদ্রার লেনদেন ও অনলাইনভিত্তিক ফরেক্স ট্রেডিংয়ের বিভিন্ন ব্যবস্থা থাকলেও বাংলাদেশে এ বিষয়ে কী ধরনের নীতিগত কাঠামো প্রয়োজন, সেটি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
এমএএস/এমএএইচ/
অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম তুলনামূলক বেশি থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাড়তি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২টি বাসে অগ্নিসংযোগ ও একটি বাসে ঘুমন্ত অবস্থায় হেলপার নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে বন থেকে দল বেঁধে সমুদ্রের দিকে যাত্রা শুরু করেছে ১০ কোটিরও বেশি লাল কাঁকড়া। চলতি সপ্তাহে পরিবেশ সংরক্ষণকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নকলের তথ্য দিলে সর্বোচ্চ ৭৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ লাখ ১৩ হাজার টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। চলতি সপ্তাহে অনুষ্ঠিত দেশটির গুরুত্বপূর্ণ ‘কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট’ (সিএসএটি)-এ অসদুপায় অবলম্বনের সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারলে এ পুরস্কার পাওয়া যাবে।
বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, পোশাকশিল্প যদি ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই।
কাতারের দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টারস এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। শেষদিকের প্রবল চাপ ও টানটান উত্তেজনার ম্যাচটিতে ২৫ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম তুলনামূলক বেশি থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাড়তি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের।
বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, পোশাকশিল্প যদি ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই।
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।