জাতীয়

কাঠের বাসন পরিষ্কারের সহজ পদ্ধতি

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৫, ২০২৬ 0
কাঠের বাসন পরিষ্কারের সহজ পদ্ধতি
কাঠের বাসন পরিষ্কারের সহজ পদ্ধতি

রান্নাঘরে কাঠের তৈরি জিনিসপত্রের ব্যবহার বেশ জনপ্রিয়। কাকাঠের চামচ, কাটিং বোর্ডের পাশাপাশি অনেকেই মগ, প্লেট, বাটি কিংবা নকশা করা বিভিন্ন পাত্রও ব্যবহার করেন। এসব জিনিসের অন্যতম সুবিধা হলো এগুলো তুলনামূলকভাবে হালকা এবং ব্যবহারেও আরামদায়ক। এ কারণে রান্নাঘরের কাজে অনেকেই কাঠের তৈরি সামগ্রী পছন্দ করেন।

তবে কাঠের বাসন পরিষ্কার রাখতে একটু বেশি যত্ন নিতে হয়। কারণ কাঠ সহজেই তেল ও আর্দ্রতা শোষণ করে। ফলে রান্নার তেল, খাবারের দাগ কিংবা বিভিন্ন ধরনের ময়লা কাঠের গায়ে সহজেই লেগে থাকতে পারে। ঠিকমতো পরিষ্কার না করলে এসব পাত্র দেখতে অপরিষ্কার হয়ে যাওয়ার পাশাপাশি দুর্গন্ধও হতে পারে। তাই কাঠের বাসন ব্যবহারের পর কীভাবে পরিষ্কার করবেন, তা জানা জরুরি।

কাঠের বাসন পরিষ্কার রাখতে কাজে লাগবে কয়েকটি ঘরোয়া কৌশলকাঠের বাসন পরিষ্কার রাখতে কাজে লাগবে কয়েকটি ঘরোয়া কৌশল

গরম পানি ও সাবান দিয়ে শুরু করুন

কাঠের বাসন পরিষ্কার করার শুরুতেই গরম পানি ও ডিশওয়াশিং সাবান দিয়ে ধুয়ে নিন। এজন্য গরম পানি ও ডিশওয়াশিং সাবান ব্যবহার করা যেতে পারে। পাত্রের প্রতিটি অংশ ভালোভাবে পরিষ্কার করতে হবে। বিশেষ করে কাঠের চামচ বা নকশা করা বাটির খাঁজ, কোণা এবং যেসব জায়গায় খাবারের কণা আটকে থাকতে পারে, সেগুলোর দিকে বাড়তি নজর দিন।

শুকিয়ে যাওয়া খাবারের অংশ বা জমে থাকা দাগ পরিষ্কার করতে নরম স্পঞ্জ ব্যবহার করুন। খুব শক্ত কোনো স্ক্রাবার দিয়ে ঘষাঘষি না করাই ভালো। এতে কাঠের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হতে পারে। সাবান দিয়ে পরিষ্কার করার পর পাত্রগুলো ভালোভাবে মুছে নিন।

লেবুর রস বা সাদা ভিনেগার ব্যবহার করুন

প্রাথমিকভাবে বাসন ধোয়ার পর এবার ব্যবহার করতে পারেন লেবুর রস। কাঠের পাত্রের ওপর সামান্য লেবুর রস দিয়ে ভালোভাবে ঘষে নিন। লেবু না থাকলে সাদা ভিনেগারও ব্যবহার করা যেতে পারে। লেবুর রস বা ভিনেগার দেওয়ার পর কয়েক মিনিট রেখে দিন। প্রায় ৫ থেকে ১০ মিনিট রেখে দিন। এই ধাপটি কাঠের পাত্রে থাকা গন্ধ ও কিছু ময়লা দূর করতে সহায়ক হতে পারে।

লবণ ও বেকিং সোডার মিশ্রণ

এরপর একটি পাত্রে লবণ নিয়ে তাতে বেকিং সোডা ও সামান্য পানি মিশিয়ে নিন। তৈরি হওয়া মিশ্রণটি কাঠের বাসনের ওপর ব্যবহার করে ভালোভাবে ঘষে পরিষ্কার করুন। সম্ভব হলে বাসনগুলো অল্প সময়ের জন্য এই মিশ্রণে ভিজিয়েও রাখতে পারেন।

পরিষ্কারের সময় পরিষ্কার কাপড়, নরম স্পঞ্জ কিংবা লেবুর খোসা ব্যবহার করা যায়। বিশেষ করে কাঠের চামচ, কাটিং বোর্ড ও অন্যান্য পাত্রের জমে থাকা ময়লা দূর করতে এই পদ্ধতি কাজে লাগতে পারে।

ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন

কাঠের বাসন পরিষ্কারের পর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর পরিষ্কার তোয়ালে বা কাপড় দিয়ে পানি মুছে ফেলুন। তারপর আলো-বাতাস চলাচল করে এমন খোলামেলা জায়গায় পাত্রগুলো সোজা করে রেখে দিন, যাতে ভেতরে আর্দ্রতা জমে না থাকে।

আরও পড়ুন

ঝরঝরে ভাতের জন্য কতবার চাল ধোয়া উচিত

তবে কাঠের বাসন শুকানোর জন্য কড়া রোদে দীর্ঘ সময় রেখে দেওয়া ঠিক নয়। অতিরিক্ত তাপে কাঠ বেঁকে যেতে বা ফেটে যেতে পারে। তাই বাতাস চলাচল করে এমন জায়গায় স্বাভাবিকভাবে শুকিয়ে নেওয়াই ভালো।

আরও পড়ুন

শরতে ঘরে কেমন পাপোশ ব্যবহার করবেন, যত্ন নেবেন যেভাবে

নিয়মিত পরিষ্কার ও সঠিকভাবে শুকিয়ে রাখলে কাঠের চামচ, কাটিং বোর্ডসহ রান্নাঘরের অন্যান্য কাঠের সামগ্রী দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

সূত্র: গুড হাউজকিপিং, লুস ডট এসজি

এসএকেওয়াই

Popular post
তৈরি পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে : ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, পোশাকশিল্প যদি ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই। 

রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

কাতারের দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টারস এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। শেষদিকের প্রবল চাপ ও টানটান উত্তেজনার ম্যাচটিতে ২৫ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

খুলনায় পৃথক ঘটনায় গণপিটুনির শিকার আ.লীগের দুই নেতা

খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করা হয়েছে। 

ভারতের মণিপুরে ভেজাল মদপানে ১১ জনের মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ১৮০ জন। শুক্রবার (২০ নভেম্বর) রাজ্যটির মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং এক বিবৃতিতে এ তথ্য জানান।

পাবনায় বিএনপি-আ. লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি

​পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

রবিবার (২২ নভেম্বর) ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন। তবে আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচনার এজেন্ডায় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।

জাতীয়

View more
তৈরি পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে : ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
তৈরি পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে : ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, পোশাকশিল্প যদি ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই। 

RIPOTER NEWS নভেম্বর ২২, ২০২৬ 0
রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

খুলনায় পৃথক ঘটনায় গণপিটুনির শিকার আ.লীগের দুই নেতা

খুলনায় পৃথক ঘটনায় গণপিটুনির শিকার আ.লীগের দুই নেতা

ভারতের মণিপুরে ভেজাল মদপানে ১১ জনের মৃত্যু

ভারতের মণিপুরে ভেজাল মদপানে ১১ জনের মৃত্যু

পাবনায় বিএনপি-আ. লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি
পাবনায় বিএনপি-আ. লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি

​পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

RIPOTER NEWS নভেম্বর ২২, ২০২৬ 0
ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত 

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত 

মালয়েশিয়ায় ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ অভিবাসী আটক

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া নেপালি যুবক ৫ বছর পর ফিরছেন পরিবারের কাছে
কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া নেপালি যুবক ৫ বছর পর ফিরছেন পরিবারের কাছে

কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় পাঁচ বছর পরিচয়হীন অবস্থায় কাটানোর পর অবশেষে নিজ পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক রিয়াম আনসারী। বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের সহযোগিতায় তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতৃত্বে নিশাত ও জামির

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতৃত্বে নিশাত ও জামির

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে বাংলাদেশি গ্রেপ্তার

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে বাংলাদেশি গ্রেপ্তার

0 Comments