বাংলাদেশের ফুটবলের তারকা হামজা চৌধুরী এবার গাজার শিশুদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের সহায়তায় নিজের স্বাক্ষর করা জার্সি নিলামে তুলছেন বাংলাদেশ জাতীয় দলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার সঙ্গে এই উদ্যোগে যুক্ত হয়েছেন আরও কয়েকজন মুসলিম ক্রীড়াবিদ।
মুসলিম ক্রীড়াবিদদের প্ল্যাটফর্ম নুজুম স্পোর্টসের উদ্যোগে আয়োজিত এই চ্যারিটি নিলামে হামজার স্বাক্ষরিত জার্সির পাশাপাশি অন্য মুসলিম খেলোয়াড়দের স্বাক্ষর করা জার্সি, পদক ও বিভিন্ন ক্রীড়া স্মারক রাখা হচ্ছে। নিলাম থেকে পাওয়া অর্থ গাজার শিশুদের সহায়তায় ব্যয় করা হবে।
এই অর্থ যাবে ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি দাতব্য সংস্থার কার্যক্রমে। গাজার সংঘাতের মধ্যে শিশুদের জন্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ফিলিস্তিনের মানুষের প্রতি হামজার সমর্থন অবশ্য নতুন নয়। ২০২১ সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানার সঙ্গে ফিলিস্তিনি পতাকা হাতে উদযাপন করেছিলেন তিনি। সেই সময় থেকেই ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান নিয়ে আলোচনা রয়েছে।
বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর হামজা দেশের ফুটবলপ্রেমীদের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছেন। এবার গাজার শিশুদের জন্য মানবিক উদ্যোগে যুক্ত হয়ে মাঠের বাইরেও নিজের অবস্থানের জানান দিলেন এই বাংলাদেশি তারকা।
খেলাধুলার তারকাদের জনপ্রিয়তাকে মানবিক কাজে ব্যবহার করার এমন উদ্যোগ নতুন নয়। তবে বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবে হামজার অংশগ্রহণ এই নিলামকে বাড়তি গুরুত্ব দিয়েছে।
হামজা দেওয়ান চৌধুরী লেস্টার সিটি ছেড়ে কিছু দিন আগে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন। আসিয়ান কাপের জন্য বাংলাদেশ দলে যোগ দিতে তিনি ইংল্যান্ড থেকে সরাসরি ইন্দোনেশিয়া পৌঁছবেন। টমাস ডুলি দল নিয়ে ঢাকা থেকে ইন্দোনেশিয়া যাবেন ১৯ সেপ্টেম্বর।
আরআই/আইএন
বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, পোশাকশিল্প যদি ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই।
কাতারের দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টারস এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। শেষদিকের প্রবল চাপ ও টানটান উত্তেজনার ম্যাচটিতে ২৫ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করা হয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ১৮০ জন। শুক্রবার (২০ নভেম্বর) রাজ্যটির মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং এক বিবৃতিতে এ তথ্য জানান।
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন। তবে আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচনার এজেন্ডায় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।
বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, পোশাকশিল্প যদি ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই।
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় পাঁচ বছর পরিচয়হীন অবস্থায় কাটানোর পর অবশেষে নিজ পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক রিয়াম আনসারী। বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের সহযোগিতায় তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে।