জাতীয়

জোহা হলের শিক্ষার্থীকে রাতভর হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৫, ২০২৬ 0
জোহা হলের শিক্ষার্থীকে রাতভর হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
জোহা হলের শিক্ষার্থীকে রাতভর হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে রাতভর হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, তার মোবাইল ফোন চেক করে শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ খোঁজা হয় এবং তাকে ‘শিবিরের স্পাই’ আখ্যা দিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ, হেনস্তা ও মারধর করা হয়।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে গভীর রাতে হলের প্রভোস্টের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং পুলিশের কাছে সোপর্দ করার চেষ্টারও অভিযোগ করেছেন হলের ভিপি।

ভুক্তভোগী মোহাম্মদ আসিফ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, ‘আমার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। এ কারণে হলে একটি সিটের জন্য প্রভোস্ট স্যারের কাছে কয়েকবার অনুরোধ করেছি। পরে গণরুমে ফাঁকা সিটের বিষয়ে জানতে গেলে আমাকে ছাত্রদলের হল সভাপতি ফুয়াদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তার সঙ্গে কথা বললে তিনি ছাত্রদল করতে হবে এবং ছাত্রদল করলেই সিট দেওয়া হবে বলে জানান। পরিবারের পরিস্থিতির কারণে আমিও সিটের আশায় ছাত্রদলের সঙ্গে প্রোগ্রাম করার বিষয়ে রাজি হই।’

তিনি আরও বলেন, ‘পরে রাতে তার কক্ষে গেলে একটি গ্রুপে যুক্ত করে দেওয়ার কথা বলে তিনি আমার মোবাইল ফোন নেন। এরপর ফোনের বিভিন্ন বিষয় চেক করে আমাকে শিবির করার এবং ‘শিবিরের স্পাই’ হিসেবে হলে আসার অভিযোগ করেন। আমি বিষয়টি অস্বীকার করে সিটের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করি।

একপর্যায়ে তিনি আমাকে ধমক দেন এবং পরে ছাত্রদলের আরও কয়েকজন নেতাকর্মী সেখানে আসেন। তারা আমাকে টেনে গণরুমে নিয়ে যান এবং সেখানে আমার ওপর হাত তোলা ও মারধর করা হয়। জোহা হলের সেক্রেটারি সবুজ আহমেদও সেখানে ছিলেন এবং তিনিও আমাকে মারধর করেন।’

আসিফের অভিযোগ, ‘মারধরের পরও আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বারবার বলা হয়, আমি নাকি শিবিরের স্পাই হিসেবে সেখানে এসেছি। আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এমনকি মেরে ফেললেও কেউ কিছু করতে পারবে না এবং পুকুরে ফেলে দেওয়ার মতো কথাও বলা হয়। ছাত্রলীগের সময় কী হয়েছে, সেসব উদাহরণ দিয়েও আমাকে ভয় দেখানো হয়। এসব ঘটনায় আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়ি যে প্রভোস্ট স্যারের সামনে থাকলেও কিছু বলতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘পরে আমার মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন ধরনের ভিডিও ধারণ করা হয়। আমার কাছ দিয়ে বিভিন্ন কথা বলিয়ে ভিডিও করা হয়। এমনকি আমাকে দিয়ে লিখিয়েও নেওয়া হয় যে, আমি নাকি নেতা হতে চাই। এভাবে আমার কাছ থেকে একটি স্বাক্ষরও নেওয়া হয়েছে।’

আসিফ বলেন, ‘আমি এখন খুবই আতঙ্কের মধ্যে আছি। বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা কখনো ভাবিনি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, কেন্দ্রীয় ছাত্র সংসদ, আমার বিভাগ ও শিক্ষকদের কাছে সহযোগিতা চাই। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং আমি যেন নিরাপদে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারি।’

অভিযোগের বিষয়ে জোহা হল ছাত্রদল সভাপতি মেহেদী হাসান ফুয়াদ বলেন, ‘ওই শিক্ষার্থীকে আমি আগে থেকে সেভাবে চিনতাম না। রাকসু নির্বাচনের সময় সর্বোচ্চ এক-দুবার তার সঙ্গে ফোনে কথা হয়েছিল। তিনদিন আগে প্রভোস্টের রুমের সামনে তার সঙ্গে আমার দেখা হয়। তিনি আমাকে জানান, তিনি প্রায় তিন মাস ধরে অবৈধভাবে হলে ছিলেন এবং তার সিটটি নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে। এখন তার থাকার জায়গা নেই। তিনি কী করবেন, এ বিষয়ে জানতে চান। আমি তাকে প্রভোস্ট স্যারের সঙ্গে কথা বলতে বলি।’

তিনি আরও বলেন, ‘এ সময় তিনি আমাকে বলেন, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড বিএনপির এবং তাকে ছাত্রদলে নেওয়া হলে তিনি ছাত্রদল করবেন। আমি তাকে জিজ্ঞেস করি, ছাত্রদলে যোগ দিলেই যে সিট পাওয়া যাবে-এ কথা তাকে কে বলেছে? তখন তিনি চুপ হয়ে যান। আমি তাকে আরও বলি, তুমি তিন মাস ধরে অবৈধভাবে হলে ছিলে, তখন তো আমাদের কিছু বলোনি। তোমাকে অবৈধভাবে হলে রাখল কে। তখন সে জানায়, বিষয়টি সে এভাবে জানত না। কিন্তু তার ফোনের বিভিন্ন তথ্য ও নথি দেখে আমার কাছে মনে হয়েছে, শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই তাকে ওই রুমে তিন মাস অবৈধভাবে রেখেছিল।’

ফুয়াদ আরও বলেন, ‘এরপর সে আমাকে তার বিষয়টি দেখার অনুরোধ করে। গতকাল সন্ধ্যার দিকে সে আবার আমাকে ফোন করে দেখা করতে চায়। আমি তখন বাইরে ছিলাম। রাত ১১টার দিকে তাকে আমার রুমে আসতে বলি। সে রুমে আসার পর আমি তার নিজের ফোনে ভিডিও ধারণ করি।

সেখানে আমি তাকে জিজ্ঞেস করি, তুমি যেহেতু ছাত্রদলের সঙ্গে যুক্ত হতে চাচ্ছ, কিন্তু ডাকসু নির্বাচনে শিবিরের সঙ্গেও তোমার যোগাযোগ ছিল বলে আমরা দেখতে পাচ্ছি। তুমি আমাদের সঙ্গে যোগ দিলে পরবর্তীতে শিবিরের সঙ্গে কোনো সমস্যা হবে কিনা। তখন সে শিবিরের সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকার বিষয়টি অস্বীকার করে এবং তার পরিবারের সবাই বিএনপির সঙ্গে যুক্ত বলে দাবি করে।’

তিনি আরও বলেন, ‘এরপর তাকে আমাদের হলের ছাত্রদলের গ্রুপে যুক্ত করার জন্য তার ফোন হাতে নিই। তখন আসিফের ফোনে হল শিবিরের সভাপতি রাফসানের সঙ্গে কথোপকথন দেখতে পাই। ওই কথোপকথনে দেখা যায়, তাদের দীর্ঘদিনের পরিচয় রয়েছে এবং বিভিন্ন বিষয়ে যোগাযোগ হয়েছে। সেখানে রাফসান তাকে আমার সঙ্গে কথা বলার সময় রেকর্ড চালু রাখতে এবং প্রভোস্টের রুমে যাওয়ার আগে ও ভেতরে কথাবার্তা রেকর্ড করে তাদের দেওয়ার নির্দেশ দিয়েছে। এমন তথ্যও আমি দেখতে পাই। হলের সেকশন অফিসারের রুমে গিয়েও নজরদারি করার বিষয়ে তার ফোনে তথ্য পাওয়া যায়।’

ফুয়াদ বলেন, ‘এসব তথ্য থেকে আমার মনে হয়েছে, ওই শিক্ষার্থীকে ব্যবহার করে ছাত্রদলকে বিতর্কিত বা কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমার ধারণা, শিবির তাকে একটি পরিকল্পনার অংশ হিসেবে জোহা হলে ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে ব্যবহার করছে।’

মারধরের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আরেকটি ভিডিও বার্তায় আমি তাকে সরাসরি জিজ্ঞেস করেছি, আমরা কি তোমাকে কোনো ধরনের মারধর করেছি? সে সেখানে স্পষ্টভাবে বলেছে- না, আমি কোনো মারধর করিনি। বরং সে আমার পা ধরে ক্ষমা চেয়েছে এবং বলেছে, সে ভুল করেছে, এমনটা করা তার উচিত হয়নি। সে আমাকে এই যাত্রায় ক্ষমা করে দিতে অনুরোধ করেছে এবং পরবর্তীতে আমাদের সঙ্গে থাকার কথাও জানিয়েছে।’

এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘ওই ছেলে যখন হল সভাপতির রুমে গিয়ে হাতেনাতে ধরা পড়ে, তখন হল ছাত্রদলের সভাপতি আমাকে ফোন করে জানতে চান, এখন কী করা উচিত। আমি তাকে স্পষ্টভাবে নির্দেশনা দিই, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। যত রাতই হোক, তাকে হল প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে হস্তান্তর করতে হবে। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিই, অন্যায়ের বিচার করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের, তোমাদের নয়। কোনো ধরনের হয়রানি বা অপ্রীতিকর আচরণ ছাড়াই তাকে হল প্রশাসনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করাই হবে দায়িত্বশীল আচরণের পরিচয়। আর তারা সেটাই করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, আমি এখনো বিষয়টি জানতে পারিনি। যে ঘটনাটি ঘটেছে, সেটা নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে বসে আলোচনা করেছে। সেখানে আমি উপস্থিত না থাকায় বক্তব্য দিতে পারছি না। প্রকৃত ঘটনা জেনে পরে জানাতে পারবো।

মিরাজ হোসেন/কেজে/এএসএম

Popular post
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থেকে ২৭৫ কোটি টাকার মালামাল চুরি

আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মালবাহী ট্রেন থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৫ কোটি টাকা) মূল্যের পণ্য চুরির এক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচিত হয়েছে। দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলা এই চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি)। লস অ্যাঞ্জেলেস পুলিশ এটিকে রেলওয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ চুরির ঘটনা বলে বর্ণনা করেছে।

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক খুন

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক খুন হয়েছেন। নিহত ইসমাইল ওরফে নিদানু (৫০) কাকিলাকুড়া ভুতনিকান্দা গ্রামের সুজা উদ্দিনের ছেলে।

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

শেরপুরে রাইস কুকারের সুইচ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

শেরপুরের নকলায় ভাত রান্না ইলেকট্রিক চুলা রাইস কুকারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। 

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১ টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয়

View more
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থেকে ২৭৫ কোটি টাকার মালামাল চুরি
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থেকে ২৭৫ কোটি টাকার মালামাল চুরি

আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মালবাহী ট্রেন থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৫ কোটি টাকা) মূল্যের পণ্য চুরির এক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচিত হয়েছে। দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলা এই চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি)। লস অ্যাঞ্জেলেস পুলিশ এটিকে রেলওয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ চুরির ঘটনা বলে বর্ণনা করেছে।

RIPOTER NEWS নভেম্বর ২৩, ২০২৬ 0
শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক খুন

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক খুন

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আখাউড়ায় এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, এসআইসহ আহত ৪
আখাউড়ায় এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, এসআইসহ আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি এক এনসিপি নেতাকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে তার সমর্থকদের বিরুদ্ধে। পরে আসামিকে ছিনিয়ে নিতে থানায়ও উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে এসআইসহ অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা এনসিপির নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

RIPOTER NEWS নভেম্বর ২৩, ২০২৬ 0
নারায়ণগঞ্জে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে চালক নিহত

নারায়ণগঞ্জে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে চালক নিহত

শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুর পাক হানাদার মুক্ত দিবস আজ 

ঝালকাঠির রাজাপুর পাক হানাদার মুক্ত দিবস আজ 

0 Comments