ফেসবুকে ছবি, ভিডিও কিংবা লেখা পোস্ট করা এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু সব ধরনের কনটেন্ট প্ল্যাটফর্মটিতে প্রকাশ করা যায় না। কিছু পোস্ট সরাসরি ফেসবুকের নীতিমালা ভঙ্গ করতে পারে। গুরুতর বা বারবার নিয়ম ভাঙলে শুধু পোস্ট মুছে দেওয়া নয়, অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা বা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে। তাই ফেসবুকে কী ধরনের কনটেন্ট পোস্ট করা থেকে বিরত থাকা উচিত, তা জানা জরুরি।
কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হত্যার হুমকি দেওয়া, গুরুতরভাবে আঘাত করার কথা বলা কিংবা সহিংসতাকে উৎসাহিত করা বিপজ্জনক কনটেন্টের মধ্যে পড়ে। একইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড বা সহিংস সংগঠনকে সমর্থন, প্রশংসা কিংবা প্রচার করাও সমস্যার কারণ হতে পারে।
তবে খবর, শিক্ষামূলক আলোচনা বা কোনো ঘটনার সমালোচনার ক্ষেত্রে প্রসঙ্গ গুরুত্বপূর্ণ। তাই কনটেন্ট প্রকাশের সময় এমনভাবে উপস্থাপন করা উচিত, যাতে সেটিকে সহিংসতার প্রচার হিসেবে ভুল বোঝার সুযোগ না থাকে।
অশ্লীল বা স্পষ্ট যৌন কনটেন্ট ফেসবুকে নিষিদ্ধ বা সীমাবদ্ধ হতে পারে। বিশেষ করে যৌন কর্মকাণ্ডের স্পষ্ট ছবি বা ভিডিও, যৌন শোষণ কিংবা শিশুদের যৌন কনটেন্ট অত্যন্ত গুরুতর লঙ্ঘন। এ ধরনের কনটেন্ট প্রকাশ করলে অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে তাদের পরিচয়, ধর্ম, জাতি, লিঙ্গ, জাতীয়তা বা অন্য কোনো সুরক্ষিত বৈশিষ্ট্যের কারণে হেয় করা, অমানবিক হিসেবে উপস্থাপন করা কিংবা তাদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়া ফেসবুকের নিয়মের আওতায় পড়তে পারে।
মতামত প্রকাশের স্বাধীনতা থাকলেও কাউকে অপমান বা আক্রমণ করার জন্য ঘৃণামূলক ভাষা ব্যবহার করলে অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়তে পারে।
ভুয়া অফার, প্রতারণামূলক লিঙ্ক, ফিশিং বা মানুষের কাছ থেকে টাকা কিংবা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে পোস্ট করাও বিপজ্জনক। বিশেষ করে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা অন্য কোনো প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক পোস্ট করলে অ্যাকাউন্টের পাশাপাশি আইনি সমস্যাও তৈরি হতে পারে।
অন্যের ছবি, ভিডিও, গান বা লেখা অনুমতি ছাড়া নিজের নামে প্রকাশ করাও ঝুঁকিপূর্ণ। কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এলে কনটেন্ট সরিয়ে দেওয়া হতে পারে এবং বারবার এমন হলে অ্যাকাউন্টে সীমাবদ্ধতা আসতে পারে।

একটি পোস্ট মুছে ফেলা মানেই সব সময় অ্যাকাউন্ট ব্যান হবে এমন নয়। ফেসবুক সাধারণত কনটেন্টের ধরন, লঙ্ঘনের মাত্রা এবং আগের রেকর্ডসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে ব্যবস্থা নিতে পারে। বারবার একই ধরনের নিয়ম ভাঙলে শাস্তি আরও কঠোর হতে পারে।
তাই ফেসবুকে পোস্ট করার আগে কনটেন্টটি হুমকি, ঘৃণা, যৌন শোষণ, প্রতারণা, সহিংসতা বা কপিরাইট লঙ্ঘনের সঙ্গে যুক্ত কি না, একবার যাচাই করে নেওয়া ভালো। বিতর্কিত কোনো বিষয় নিয়ে পোস্ট করলেও তথ্যের উৎস ও প্রসঙ্গ পরিষ্কার রাখুন। এতে অপ্রয়োজনীয় ঝুঁকি কমবে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারও হবে নিরাপদ।
কেএসকে
আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মালবাহী ট্রেন থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৫ কোটি টাকা) মূল্যের পণ্য চুরির এক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচিত হয়েছে। দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলা এই চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি)। লস অ্যাঞ্জেলেস পুলিশ এটিকে রেলওয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ চুরির ঘটনা বলে বর্ণনা করেছে।
শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক খুন হয়েছেন। নিহত ইসমাইল ওরফে নিদানু (৫০) কাকিলাকুড়া ভুতনিকান্দা গ্রামের সুজা উদ্দিনের ছেলে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শেরপুরের নকলায় ভাত রান্না ইলেকট্রিক চুলা রাইস কুকারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১ টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মালবাহী ট্রেন থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৫ কোটি টাকা) মূল্যের পণ্য চুরির এক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচিত হয়েছে। দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলা এই চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি)। লস অ্যাঞ্জেলেস পুলিশ এটিকে রেলওয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ চুরির ঘটনা বলে বর্ণনা করেছে।
শেরপুরের নকলায় ভাত রান্না ইলেকট্রিক চুলা রাইস কুকারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি এক এনসিপি নেতাকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে তার সমর্থকদের বিরুদ্ধে। পরে আসামিকে ছিনিয়ে নিতে থানায়ও উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে এসআইসহ অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা এনসিপির নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।