খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় বাসের ধাক্কায় নিজ বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক কলেজছাত্রী আহত হয়েছেন।
বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, যারা ন্যায়ের জন্য এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে শহীদ হন, তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন। তাদের মৃত্যু হয় না। তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে—এই দেশ কোনো একনায়ক বা ফ্যাসিস্টদের জন্য নয়।
রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ও এসিল্যান্ড মিজানুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন আঁতাত ও মিটিংয়ের অভিযোগ এনেছে বিএনপির নেতাকর্মীর। এই অভিযোগে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তারা।
রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়। এ সময় বিপুল পরিমাণ ক্রিস্টাল ম্যাথ বা আইস ও হিরোইন উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই বিদেশি পিস্তল, একটি পাইপগান ও গুলিসহ আলোচিত সন্ত্রাসী বিকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এলাকায় বিকাশ বাহিনীর প্রধান হিসেবে পরিচিত।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসান (২৪) নামের ওই কর্মীকে আটক করেছে পুলিশ।
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সেখানে লাঠিসোটা নিয়ে হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
সরকারের ভেতরেই সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছেন এক শ্রেণির কর্মকর্তা। আর গোপালগঞ্জের পর দেশের আরও ২৯টি জেলায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রগুলোতে এসব খবরই গুরুত্ব পেয়েছে।
সোমবার নতুন করে কোনো বিক্ষোভ-সহিংসতার ঘটনা না ঘটলেও গোটা গোপালগঞ্জ জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে। গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে পুলিশ, এসআরবি ও বিজিবি'র সংখ্যা বাড়ানো হয়েছে। এ অবস্থার মধ্যে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষজন খুব একটা বাইরে বের হচ্ছেন না বলে জানা যাচ্ছে।