জাতীয়

গাজীপুরে দুই মাদারাসাছাত্রকে নির্যাতন, ৩ শিক্ষক কারাগারে

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
গাজীপুরে দুই মাদারাসাছাত্রকে নির্যাতন, ৩ শিক্ষক কারাগারে
গাজীপুরে দুই মাদারাসাছাত্রকে নির্যাতন, ৩ শিক্ষক কারাগারে

গাজীপুরে দুই ছাত্রকে মারধর ও নির্যাতনের ঘটনায় মাদরাসা পরিচালকসহ তিন শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে যাওয়া তিনজন হলেন- আল-মাদরাসাতু দারুত তাকওয়া গাজীপুর মাদরাসার পরিচালক মাওলানা শোয়াইব হোসেন (২৬) এবং শিক্ষক মো. হাবিবুর রহমান (২৬) ও মো. শাহিন (১৯)।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী জানান, রোববার হাবিবুর রহমান ও শাহিনকে আদালতে হাজির করার জন্য আনা হয়। তবে আইনজীবীর মৃত্যুর ঘটনায় আদালতের কার্যক্রম বন্ধ থাকায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। আগামীকাল শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, শনিবার নির্যাতনের শিকার বায়েজীদের বাবা নাজমুল মিয়ার করা মামলায় মাদরাসার পরিচালক মাওলানা শোয়াইব হোসেনকে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার এজাহার ও স্বজনদের অভিযোগ, গত বুধবার বিকেলে গাজীপুরের পশ্চিম ঝাঝড়ের সাক্রাউরী এলাকায় মাদরাসার শিক্ষার্থীরা মাঠে খেলছিল। এ সময় এক শিক্ষার্থীর পোশাক খুলে যাওয়াকে কেন্দ্র করে ১৩ বছর বয়সী বায়েজীদ ও বোরহান আলীকে মারধর করা হয়। বায়েজীদকে বিবস্ত্র করে মারধরের পর উত্তপ্ত লোহার খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ করা হয়েছে। আর বোরহানকে একটি কক্ষে আটকে মুখে স্কচটেপ পেঁচিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ রয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বায়েজীদের বাবা নাজমুল মিয়া গত শুক্রবার মাদরাসার পরিচালক মাওলানা শোয়াইব হোসেনকে আসামি করে গাছা থানায় মামলা করেন। পরদিন বোরহানের বাবা লাল মিয়া মাদরাসার পরিচালক শোয়াইব হোসেনসহ শিক্ষক হাবিবুর রহমান ও মো. শাহিনকে আসামি করে আরেকটি মামলা করেন।

নির্যাতনের ঘটনা ছড়িয়ে পড়লে শুক্রবার রাতে স্থানীয়রা মাদরাসার পরিচালক শোয়াইব হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে শনিবার সকালে হাবিবুর রহমান ও শাহিনকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, গ্রেফতার তিনজনের মধ্যে মাওলানা শোয়াইব হোসেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার চরমুহুরী গ্রামের মাওলানা রইছ উদ্দিন আহাম্মদের ছেলে। হাবিবুর রহমান ত্রিশাল উপজেলার বরমা গ্রামের মো. ওয়াদুদের ছেলে। আর শাহিন শেরপুরের শ্রীবরদী উপজেলার ভাইডাঙ্গা গ্রামের বাসিন্দা।

নির্যাতনের শিকার বায়েজীদ কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর গ্রামের নাজমুল মিয়ার ছেলে এবং বোরহান আলী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। দুজনই আল-মাদরাসাতু দারুত তাকওয়া গাজীপুর মাদরাসার শিক্ষার্থী।

কাজের সুবাদে বায়েজীদের বাবা নাজমুল মিয়া গাজীপুরের পশ্চিম ঝাঝড় এলাকায় এবং বোরহানের বাবা লাল মিয়া সাক্রাউরী এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।

শিহাব খান/কেএইচকে

Popular post
স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন জেনিফার লরেন্স

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন করিয়েছেন।

মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে সংগঠিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে ‘টার্নিং পয়েন্ট’ বা মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ রায়কে স্বাগত জানান এবং দ্রুত তা বাস্তবায়নের পাশাপাশি অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটানোর জন্য বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। 

 ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার পর প্রতিশোধ নিতে দেশটিজুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) চালানো এ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও সরবরাহ অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান যুদ্ধ শুরুর পর এটিকে রাশিয়ার অন্যতম বৃহৎ সমন্বিত হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে।

ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

ভারতে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম নাগরিকদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানানোর প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)।

পত্রিকা: 'ত্রিমুখী ছক, গোয়েন্দাদের হাতে যে তথ্য'

বাংলাদেশের প্রতি পাঁচ ফায়ার স্টেশনের মধ্যে চারটিতেই নেই স্টেশন অফিসার; রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার; বাংলাদেশে লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণ এবং আওয়ামী লীগের নাশকতা নিয়ে গোয়েন্দাদের হাতে আসা তথ্যের খবর গুরুত্ব পেয়েছে শনিবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।

ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে আগুন, দম্পতিসহ দগ্ধ ৩

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে লাগা আগুনে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন।

জাতীয়

View more
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ ৪ জন নিহত
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ ৪ জন নিহত

কক্সবাজারের রামুতে রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন 

সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন 

আজ বিশ্ব টেলিভিশন দিবস: দূরকে কাছে টানার ৬ দশকের পথচলা

আজ বিশ্ব টেলিভিশন দিবস: দূরকে কাছে টানার ৬ দশকের পথচলা

0 Comments