জাতীয়

এক কর্মকর্তার পদোন্নতি দিতে নজিরবিহীন অনিয়ম

News সেপ্টেম্বর ১৬, ২০২৬ 0
এক কর্মকর্তার পদোন্নতি দিতে নজিরবিহীন অনিয়ম
এক কর্মকর্তার পদোন্নতি দিতে নজিরবিহীন অনিয়ম

চট্টগ্রাম বন্দরে এক কর্মকর্তাকে পদোন্নতি দিতে নজিরবিহীন ছলচাতুরির আশ্রয়ের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে। অপেক্ষাকৃত জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙিয়ে কনিষ্ঠ এক কর্মকর্তাকে পদোন্নতি দিতে করা হয়েছে নানামুখী অনিয়ম।

ভুক্তভোগী দাবি করে চট্টগ্রাম বন্দরের সহকারী ব্যবস্থাপক ভূমি-১ মুহাম্মদ শিহাব উদ্দিন অভিযোগ করেছেন মন্ত্রণালয়ে। তাকে ডিঙিয়ে অপেক্ষাকৃত কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক ভূমি-২ মোহাম্মদ রায়হান উদ্দিনকে উপ-ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেন শিহাব উদ্দিন।

জাগো নিউজের অনুসন্ধানে উঠে এসেছে আরও গুরুতর অনিয়ম। মোহাম্মদ রায়হান উদ্দিনকে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে তাকে দেওয়া বন্দর কর্তৃপক্ষের সাতটি ‘লেটার অব অ্যাপ্রিসিয়েশন’ মূল্যায়ন করা হয়। এর মধ্যে পাঁচটি দিয়েছেন বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান। অন্য দুটি দেন বন্দরের সাবেক সদস্য (প্রকৌশল) কাওছার রশীদ। সাতটি অ্যাপ্রিসিয়েশন লেটারের মধ্যে মাত্র একটিতে বন্দর কর্তৃপক্ষের মেমো নম্বর থাকলেও অন্য ছয়টিতে নেই। একটিতে কোনো তারিখও নেই।

আরও পড়ুন

নীতিমালা ভেঙে বন্দরের কাছেই ডিপো, প্রশ্নের মুখে কাস্টমস-বন্দর

অনুসন্ধানে উঠে এসেছে, সম্পৃক্ততা নেই এমন প্রকল্পেও রায়হান উদ্দিনকে দেওয়া হয়েছে ‘লেটার অব অ্যাপ্রিসিয়েশন’। আবার ১০ মাসের প্রশিক্ষণে বিদেশে অবস্থান করার সময়ে সংগঠিত কাজের জন্যও দেওয়া হয়েছে এমন ‘লেটার অব অ্যাপ্রিসিয়েশন’। এসব প্রকল্পের কয়েকটিতে কাজ করেছেন পদোন্নতিবঞ্চিত শিহাব উদ্দিন, কিন্তু ওই কাজের জন্য ‘লেটার অব অ্যাপ্রিসিয়েশন’ দেওয়া হয়েছে মোহাম্মদ রায়হান উদ্দিনকে।

জাগো নিউজের হাতে আসা বেশ কিছু নথি পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের ২৮ জুন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরের ডেপুটি ম্যানেজার (এস্টেট) পদে পদোন্নতির বিভাগীয় পদোন্নতি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার কার্যবিবরণীতে উল্লেখ রয়েছে, ডেপুটি ম্যানেজার (এস্টেট) পদটি অবসরজনিত কারণে শূন্য। জ্যেষ্ঠতা অনুযায়ী উক্ত পদের উপযুক্ত প্রার্থী দুজন। মুহাম্মদ শিহাব উদ্দিন ও মোহাম্মদ রায়হান উদ্দিন। সভার সিদ্ধান্ত অনুযায়ী মোহাম্মদ রায়হান উদ্দিনকে ডেপুটি ম্যানেজার (এস্টেট) হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

ওই সভায় রায়হান উদ্দিনকে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে বন্দর চেয়ারম্যানের পাঁচটি এবং একই সময়ে সদস্যের (প্রকৌশল) দুটি লেটার অব অ্যাপ্রিসিয়েশনকে মূল্যায়নের কথা উল্লেখ করা হয়। এর মধ্যে- বে-টার্মিনাল প্রকল্পের ৮৮০ একর জমি অতি কমমূল্যে অধিগ্রহণের স্বীকৃতি- ০২/০৮/২৫ ইং; লালদিয়ার চর এলাকার অবৈধ দখলদার উচ্ছেদের স্বীকৃতি- ১১/০৮/২৫ ইং; পানগাঁও আইসিটি অপারেশনাল কাজ ত্বরান্বিত করার জন্য বিআইডব্লিউটিএ থেকে কমমূল্যে জমি ইজারা নেওয়ার প্রক্রিয়া স্বল্পসময়ে সম্পন্ন করার স্বীকৃতি- ২৭/০৮/২৫ইং; বে-টার্মিনাল প্রকল্পের ৫০০ দশমিক ৭০১ একর খাসজমি অতি কমমূল্যে ভূমি রেজিস্ট্রি সম্পন্ন করে বন্দরের ১১৯৭ কোটি টাকা সাশ্রয় করার স্বীকৃতি- ২৩/১০/২৫ ইং; বে-টার্মিনাল পিপিপি প্রকল্পের ট্রানজেকশন অ্যাডভাইজর নিয়োগে ৩৭০ কোটি টাকার চুক্তি ২৫ দশমিক ৫ কোটি টাকায় সম্পন্ন করার স্বীকৃতি- ২৭/১১/২৫ ইং। এছাড়া সংশ্লিষ্ট সদস্য (সদস্য-প্রকৌশল) থেকে তিনি ২০২৫ সালে দুটি লেটার অব অ্যাপ্রিসিয়েশন প্রাপ্ত হন বলে সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে যেন ‘অনিয়মই নিয়ম’

কার্যবিবরণীতে ‘বে-টার্মিনাল প্রকল্পের ৮৮০ একর জমি অতি কমমূল্যে অধিগ্রহণের স্বীকৃতি-০২/০৮/২৫ ইং’ উল্লেখ করা হলেও জাগো নিউজের হাতে থাকা ওই অ্যাপ্রিসিয়েশন লেটারে দেখা যায়, চিঠিটি ২০২৪ সালের ২ আগস্টের। ওই সময়ে বন্দরের চেয়ারম্যান ছিলেন রিয়ার অ্যাডমিরাল সোহাইল। যিনি বর্তমানে কারাবন্দি। একমাত্র ওই চিঠিতেই পত্রের মেমো নম্বর লেখা ছিল।

কার্যবিবরণীতে ৪ নম্বর অ্যাপ্রিসিয়েশন লেটারে ‘বে-টার্মিনাল প্রকল্পের ৫০০ দশমিক ৭০১ একর খাসজমি অতি কমমূল্যে ভূমি রেজিস্ট্রি সম্পন্ন করে বন্দরের ১১৯৭ কোটি টাকা সাশ্রয় করার স্বীকৃতি- ২৩/১০/২৫ ইং’ উল্লেখ রয়েছে। অথচ ৫০০ দশমিক ৭০১ জমি প্রতীকী মূল্যে কেনার প্রক্রিয়া হয়েছে শিহাব উদ্দিনের মাধ্যমে।

একই অ্যাপ্রিসিয়েশন লেটারে রায়হান উদ্দিনের অসাধারণ প্রচেষ্টায় নগরের পূর্ব পতেঙ্গা মৌজায় কর্ণফুলী পাড়ের ৭ একর এবং ৩ দশমিক ৬৬ একর জমি বেসরকারি প্রতিষ্ঠানকে ২০ বছরের জন্য লিজ দিয়ে বন্দর কমবেশি ৫৫০ কোটি টাকা আয় করবে বলে উল্লেখ করা হয়। অথচ টেন্ডার ছাড়াই ৩ দশমিক ৬৬ এর জমি লিজ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নেওয়া হয়। এ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি ‘পরিকল্পনা-টেন্ডার ছাড়াই বন্দরের জমি ২০ বছরের ইজারা’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ।

তাছাড়া বে-টার্মিনাল নিয়ে এই দুটি আলাদা অ্যাপ্রিসিয়েশন লেটার দেওয়া হলেও জাগো নিউজের অনুসন্ধান বলছে, ৮৮০ একর জমির মধ্যে ৫০০ দশমিক ৭০১ জমি অন্তর্ভুক্ত। পর্যালোচনায় দেখা যায়, বে-টার্মিনাল প্রকল্পের ৮৮০ একর জমির মধ্যে ৫০০ দশমিক ৭০১ একর সরকারি খাসজমি, ১৮৮ দশমিক ০৭১১ একর জমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত মামলা জটিলতা সংক্রান্ত, ১২৪ একর বনবিভাগের এবং ৬৬ দশমিক ৮৫ একর ব্যক্তি মালিকানাধীন জমি।

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

এসব জমি অধিগ্রহণের কাজ করেছেন ওই সময়ের সহকারী ব্যবস্থাপক শিহাব উদ্দিন। ৫০০ দশমিক ৭০১ একর জমি প্রতীকী মূল্য পরিশোধের জন্য ২০২৪ সালের ১৪ মে তারিখে জেলা প্রশাসনকে লেখা ৩ কোটি তিন টাকার পে-অর্ডারের চিঠিটিতেও স্বাক্ষর করেন শিহাব উদ্দিন। এর আগে প্রতীকী মূল্যে জমি পাওয়ার বিষয়ে বন্দরের ২০২৩ তারিখের ১৩ সেপ্টেম্বর তারিখের চিঠিটিও শিহাব উদ্দিনের স্বাক্ষরিত। ওই বছরের ১৩ মার্চ চট্টগ্রাম জেলা প্রশাসনের মিটিংয়ে বন্দরের প্রতিনিধিত্ব করেন শিহাব।

কার্যবিবরণীতে ২ নম্বর অ্যাপ্রিসিয়েশন লেটারে ‘লালদিয়ার চর এলাকার অবৈধ দখলদার উচ্ছেদের স্বীকৃতি- ১১/০৮/২৫ ইং’ কথা উল্লেখ রয়েছে। যেটি রায়হান উদ্দিনকে দেওয়া হয়। কিন্তু জাগো নিউজের হাতে আসা নথি বলছে- লালদিয়ার চরের জমিগুলো অবৈধ দখল উচ্ছেদ হয় ২০২০ সালের ১-৩ মার্চ। ওই সময় বন্দর চেয়ারম্যান ছিলেন রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। তখন বন্দরের উপব্যবস্থাপক (ভূমি) ছিলেন জিল্লুর রহমান।

অথচ ২০২৫ সালের ১১ আগস্ট বর্তমান চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান নিজ স্বাক্ষরে রায়হান উদ্দিনকে অ্যাপ্রিসিয়েশন লেটার দেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনপরবর্তী বন্দরের দখলে থাকা লালদিয়া চরের জমিতে কিছু অবৈধ দখলদার স্থাপনা নির্মাণ করে। ওই দখল উচ্ছেদে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নোট উপস্থাপনসহ যাবতীয় পদক্ষেপ নেন শিহাব উদ্দিন।

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে চার শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স স্থগিত

কার্যবিবরণীতে ৩ নম্বর অ্যাপ্রিসিয়েশন লেটারটিও ‘পানগাঁও আইসিটি অপারেশনাল কাজ ত্বরান্বিত করার জন্য বিআইডব্লিউটিএ থেকে কম মূল্যে জমি ইজারা নেওয়ার প্রক্রিয়া স্বল্পসময়ে সম্পন্ন করার স্বীকৃতি- ২৭/০৮/২৫ইং’ দেওয়া হয় রায়হান উদ্দিনকে। জাগো নিউজের হাতে আসা নথি বলছে, পানগাঁও আইসিটির জন্য কম মূল্যে জমি ইজারা নেওয়ার ক্ষেত্রে রায়হান উদ্দিনের ভূমিকা ছিল না। শুধু ফাইলিং করার জন্য ইজারা সংক্রান্ত কাজের চিঠির অনুলিপি দেওয়া হতো রায়হান উদ্দিনকে।

বিআইডব্লিউটিএ তাদের ২০১৯ সালের অনুমোদিত শুল্কহার অনুযায়ী নির্ধারিত ইজারামূল্য পরিশোধের জন্য ২০২৫ সালের ২৪ নভেম্বর বন্দর চেয়ারম্যানকে চিঠি দেন বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) কাজী ওয়াকিল নওয়াজ।

এর আগে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএর সঙ্গে বন্দর কর্তৃপক্ষ সমঝোতা চুক্তি করে। সমঝোতা চুক্তিতে প্রথম পক্ষ লাইসেন্সদাতা হিসেবে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা ও দ্বিতীয় পক্ষ লাইসেন্স গ্রহীতা হিসেবে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান স্বাক্ষর করেন। চুক্তিতে বন্দরের পক্ষে সদস্য (প্রকৌশল) কমোডের কাওছার রশীদ ও টার্মিনাল ম্যানেজার আশরাফ করিম চৌধুরী সাক্ষী হিসেবে সই করেন।

এ বিষয়ে শিহাব উদ্দিনের অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। পরে তিনি মন্ত্রণালয়ে আপিল করেছেন। এ নিয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। তাও যথাযথভাবে দাপ্তরিক জবাব দেওয়া হবে।-চট্টগ্রাম বন্দরের অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা মো. নাসির উদ্দিন

পর্যালোচনা করে দেখা যায়, ইজারামূল্য নির্ধারণ করেছে লাইসেন্সদাতা প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএ। শুল্কের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের ২০১৯ সালের একটি অনুমোদিত শুল্ক হার রয়েছে বিআইডব্লিউটিএর। তাছাড়া পানগাঁও আইসিটির জায়গা ইজারা নেওয়ার জন্য বিআইডব্লিউটিএর সঙ্গে চুক্তি হয় ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর। কিন্তু রায়হান উদ্দিনকে অ্যাপ্রিসিয়েশন লেটার দেওয়া হয় তারও দেড় মাস আগে একই বছরের ২৭ আগস্ট।

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দর ইয়ার্ডের ২২ শতাংশ জায়গা খালি কনটেইনারের দখলে

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পের ঠিকাদার পেন্টাওশান-টিওএ জেভির সাথে সিভিল ওয়ার্কস কন্ট্রাক্টের (প্যাকেজ-১) দরপত্র মূল্যায়নে ১১শ কোটি টাকা বাঁচিয়ে দেওয়ার ক্ষেত্রে অবদানের জন্য রায়হান উদ্দিনকে একটি লেটার অব অ্যাপ্রিসিয়েশন দেন বন্দরের সাবেক সদস্য (প্রকৌশল) কাওছার রশীদ। জাগো নিউজের হাতে আসা ওই অ্যাপ্রিসিয়েশন লেটারটিতে কোনো তারিখ নেই। কাওছার রশীদ সাবেক প্রকল্প পরিচালক উল্লেখ করে চিঠিটিতে সই করেছেন।

চট্টগ্রাম বন্দরের সহকারী ব্যবস্থাপক শিহাব উদ্দিনের একটি অভিযোগের আপিল আমার কাছে এসেছে। আমি বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। চিঠির জবাব পেলে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবো।-আপিল কর্মকর্তা নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আবদুল আওয়াল 

জাগো নিউজের অনুসন্ধান বলছে, ওই দরপত্র মূল্যায়ন হয়েছিল ২০২৩ সালের আগস্ট মাসে। তখন কাওছার রশীদ চট্টগ্রাম বন্দরেই যোগ দেননি। পাশাপাশি ওই দরপত্র মূল্যায়নকালীন রায়হান উদ্দিন ২০২৩ সালের জানুয়ারি থেকে ১০ মাসের উচ্চশিক্ষা ছুটিতে সুইডেনে অবস্থান করছিলেন। তাছাড়া ওই দরপত্র মূল্যায়ন কমিটির ১৪ সদস্যের মধ্যে ছিল না রায়হান উদ্দিনের নাম। ওই দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) আহ্বায়ক ছিলেন ওই সময়ের সদস্য (প্রকৌশল) কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান।

এ বিষয়ে জানতে বন্দরের সাবেক সদস্য (প্রকৌশল) কাওছার রশীদের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে পদোন্নতি পাওয়া উপ-ব্যবস্থাপক (ভূমি) মো. রায়হান উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এ বিষয়ে বন্দরের মুখপাত্র হিসেবে সচিব স্যারই কথা বলেন।’

এ বিষয়ে বক্তব্য জানতে বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের মোবাইল নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা দিলেও সাড়া দেননি। গত ৮ সেপ্টেম্বর বন্দর চেয়ারম্যানের দাপ্তরিক মেইলে সুনির্দিষ্ট বিষয়ে বক্তব্য চেয়ে মেইল করলেও কোনো প্রত্যুত্তর আসেনি।

একই মেইলে সিসি (অনুলিপি) দেওয়া হয় বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র ও বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমের দাপ্তরিক মেইলেও। এ বিষয়ে কথা হলে সৈয়দ রেফায়েত হামিম জাগো নিউজকে বলেন, ‘চেয়ারম্যান স্যারকে যখন মেইল করেছেন, তখন অপেক্ষা করেন, তিনি কী উত্তর দেন।’

জানতে চাইলে অভিযোগকারী চট্টগ্রাম বন্দরের সহকারী ব্যবস্থাপক ভূমি-১ মুহাম্মদ শিহাব উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আমি মন্ত্রণালয়ে আপিল করেছি এটি সত্য, কিন্তু গণমাধ্যমে এ নিয়ে কথা বলতে চাচ্ছি না।’

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

তবে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও চট্টগ্রাম বন্দরের আপিল নিষ্পত্তি কর্মকর্তা মো. আব্দুল আউয়ালের কাছে করা আপিলের একটি কপি সংগ্রহ করেছে জাগো নিউজ। তাতে উল্লেখ করা হয়, শিহাব ২০১৮ সালে মেধা তালিকায় প্রথম হয়ে বন্দরে সহকারী ব্যবস্থাপক হিসেবে যোগ দেন। ২০২৩ সালের মাঝামাঝি থেকে তাকে উপ-ব্যবস্থাপকের চলতি দায়িত্ব দিয়ে কাজ করিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

কিন্তু চলতি বছরের ২৮ জুন তাকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পদোন্নতির বৈধ অধিকারকে বিবেচনা না করে মেধাক্রমে জুনিয়র কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ বিগত পাঁচ বছরে তার এসিআরের গড় নম্বর ছিল ৯৭ শতাংশ। এর মাধ্যমে বন্দর কর্তৃপক্ষের ভূমি শাখার পদোন্নতিতে ১৪০ বছরের প্রথা ভঙ্গ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘এ বিষয়ে শিহাব উদ্দিনের অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। পরে তিনি মন্ত্রণালয়ে আপিল করেছেন। এ নিয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। তাও যথাযথভাবে দাপ্তরিক জবাব দেওয়া হবে।’

আপিল কর্মকর্তা নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আবদুল আওয়াল জাগো নিউজকে বলেন, ‘চট্টগ্রাম বন্দরের সহকারী ব্যবস্থাপক শিহাব উদ্দিনের একটি অভিযোগের আপিল আমার কাছে এসেছে। আমি বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। চিঠির জবাব পেলে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবো।’

এমডিআইএইচ/এএসএ/ এমএফএ

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
হাঁচির দোয়া পাঠে নবীজির শেখানো ৭ আদব
হাঁচির দোয়া পাঠে নবীজির শেখানো ৭ আদব

হাঁচি মানবদেহের একটি স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে হাঁচির মাধ্যমে শ্বাসনালির ক্ষতিকর ধূলিকণা ও জীবাণু দ্রুত বাইরে নিষ্ক্রান্ত হয়, যা মানবদেহের জন্য এক বিরাট স্বস্তির বিষয়।হাঁচি অনিচ্ছাকৃতভাবে এলেও তার প্রকাশভঙ্গিকে শালীন ও নিয়ন্ত্রিত রাখা ইসলামের সুন্নত। হাঁচির সময় মুখ খোলা রাখলে জীবাণু ও লালার কণা অন্যের গায়ে ছিটকে পড়তে পারে এবং বিকট শব্দ আশপাশের মানুষের অস্বস্তির কারণ হতে পারে।নবীজি (সা.) যখন হাঁচি দিতেন, তখন তিনি নিজের হাত অথবা পরিধেয় কাপড় দিয়ে মুখ ঢেকে নিতেন এবং হাঁচির শব্দ নিচু ও সংযত রাখতেন।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৭৪৫)ইসলামে হাঁচিকে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ভালোবাসার প্রকাশ হিসেবে চিহ্নিত করা হয়েছে; বিপরীতে অলসতাপ্রসূত হাই তোলাকে শয়তানের প্রভাব বলে সতর্ক করা হয়েছে। (সহিহ বুখারি, হাদিস: ৬২২৩)হাঁচির পরে নবীজি দোয়া পাঠ করতেন এবং কেউ দোয়া বললে তার উত্তরেও তিনি বলতেন। সাহাবিদের এই দোয়া পড়ার কয়েকটি আদব তিনি শিখিয়েছেন। আলোচনা করা হলো।১. আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশহাঁচি আসার প্রক্রিয়াটি মানুষের ইচ্ছাধীন নয়, কিন্তু হাঁচির পর আল্লাহর শুকরিয়া আদায় করা সম্পূর্ণ মানুষের ইচ্ছাধীন আমল।রাসুল (সা.) নির্দেশ দিয়েছেন, ‘তোমাদের কেউ যখন হাঁচি দেয়, সে যেন বলে, আলহামদুলিল্লাহ (সব প্রশংসা আল্লাহর জন্য)।’ (সহিহ বুখারি, হাদিস: ৬২২৪)হাঁচি দেওয়ার মাধ্যমে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র যে ক্ষতিকর চাপমুক্ত হয় এবং ফুসফুস স্বস্তি পায়, মুমিন সেই পার্থিব নিয়ামতের তাৎক্ষণিক শুকরিয়াস্বরূপ ‘আলহামদুলিল্লাহ’ উচ্চারণ করে নিজের এই অজান্তিক ক্রিয়াটিকেও এক অনন্য ইবাদতে রূপান্তর করে।২. উপস্থিত জবাব বলাহাঁচিদাতা ‘আলহামদুলিল্লাহ’ বললে তা শুনে উপস্থিত ভাই বা সঙ্গীর ওপর তার জবাব দেওয়া ওয়াজিব বা সুন্নাতে মুয়াক্কাদা। হাদিস শরিফে বলা হয়েছে, ‘অতঃপর তার ভাই বা সঙ্গী যেন তার জবাবে বলে, ইয়ারহামুকাল্লাহ (আল্লাহ তোমার ওপর রহম করুন)।’ (সহিহ বুখারি, হাদিস: ৬২২৪)ইসলামে এই জবাবকে কোনো সাধারণ সামাজিক সৌজন্য হিসেবে রাখা হয়নি; বরং একে মুসলিম ভ্রাতৃত্বের এক অবিচ্ছেদ্য অধিকার ঘোষণা করা হয়েছে।রাসুল (সা.) বলেন, ‘এক মুসলমানের ওপর অপর মুসলমানের পাঁচটি সুনির্দিষ্ট হক বা অধিকার রয়েছে; তার মধ্যে একটি হলো, হাঁচির জবাব দেওয়া (তাশমিতুল আতিস)।’ (সহিহ বুখারি, হাদিস: ১২৪০)নবীজি (সা.) একজনের হাঁচির জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বললেন, কিন্তু অপরজনের কোনো জবাব দিলেন না। বাদ পড়া ব্যক্তি জানতে চাইলেন, কেন তার হাঁচির জবাব দিলেন না।দোয়া কি ভাগ্য পরিবর্তন করে৩. উত্তরে কল্যাণের দোয়া করাইসলামি শিষ্টাচারের সৌন্দর্য হলো, দোয়ার জবাবেও আবার কল্যাণের প্রত্যুত্তর দিতে হয়। শ্রোতা যখন হাঁচিদাতাকে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলে রহমতের দোয়া করবে, তখন হাঁচিদাতা এর জবাবে বলবে, ‘ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম’। (অর্থ: ‘আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন এবং তোমাদের সার্বিক অবস্থা সংশোধন করে দিন।’ সহিহ বুখারি, হাদিস: ৬২২৪)এভাবে হাঁচি থেকে শুরু হওয়া একটি জৈবিক প্রক্রিয়া পারস্পরিক তিনটি দোয়ার এক অনন্য শৃঙ্খলে রূপ নেয়—প্রথমে আল্লাহর প্রশংসা (হামদ), এরপর রহমতের দোয়া এবং শেষে হেদায়েত ও সংশোধন কামনার দোয়া।৪. শুধু শুধু জবাব না দেওয়াহাঁচি শুনলেই অন্ধভাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা শ্রোতার দায়িত্ব নয়; বরং হাঁচিদাতা যদি মুখে আল্লাহর প্রশংসা উচ্চারণ করে, তবেই শুধু তার জবাব দিতে হবে।একবার রাসুলের মজলিসে উপস্থিত দুজনের একজন হাঁচি দিলেন, অতঃপর অপরজনও হাঁচি দিলেন। নবীজি (সা.) একজনের হাঁচির জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বললেন, কিন্তু অপরজনের কোনো জবাব দিলেন না।বাদ পড়া ব্যক্তি জানতে চাইলেন, কেন তার হাঁচির জবাব দিলেন না। তখন নবীজি বললেন, ‘এই ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু তুমি বলোনি।’ (সহিহ বুখারি, হাদিস: ৬২২১)অর্থাৎ যে ব্যক্তি নিজেই আল্লাহর দেওয়া স্বস্তির শুকরিয়া আদায় করতে গাফেল থাকে, সে অন্যের রহমতের দোয়ারও হকদার হয় না।৫. ক্রমাগত হাঁচি হলেকারও যদি ঠান্ডা বা অ্যালার্জির কারণে উপর্যুপরি হাঁচি আসতে থাকে, তবে প্রতিবারই কি জবাব দেওয়া আবশ্যক? হাদিস শরিফে এ বিষয়ে একটি ভারসাম্যপূর্ণ সীমারেখা দেওয়া হয়েছে।নবীজি বললেন, ‘হাঁচিদাতাকে তিনবার পর্যন্ত জবাব দেওয়া হবে। যদি সে এর চেয়ে বেশি হাঁচি দেয়, তবে তা সাধারণ সর্দি; সুতরাং এরপর তুমি চাইলে জবাব দিতে পারো, চাইলে বিরতও থাকতে পারো।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৭৪৪)তিনবারের পর নিয়মিত জবাব দেওয়া আবশ্যক নয়; বরং তাকে অসুস্থ বিবেচনা করে তার আরোগ্যের দোয়া করা যেতে পারে।আল্লাহর সঙ্গে ১০ আদব: মুমিনের সুন্দর ইবাদতের রহস্যঅর্থাৎ তিনবারের পর নিয়মিত জবাব দেওয়া আবশ্যক নয়; বরং তাকে অসুস্থ বিবেচনা করে তার আরোগ্যের দোয়া করা যেতে পারে।৬. অমুসলিম ব্যক্তি হাঁচি দিলেইসলাম অমুসলিমদের সঙ্গে মানবিক সদাচরণ ও তাদের হেদায়েত কামনার এক অনুপম শিক্ষা দেয়। মদিনার ইহুদিরা নবীজির সামনে এসে ইচ্ছা করে হাঁচি দিত, যেন তিনি তাদের জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলেন। কিন্তু নবীজি তাদের জবাবে বলতেন, ‘ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম’ (আল্লাহ তোমাদের সুপথ দেখান এবং তোমাদের অন্তরের অবস্থা শুধরে দিন)। (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৩৮)এই হাদিস প্রমাণ করে যে অমুসলিমদের প্রতি কোনো বিদ্বেষ নয়; বরং তাদের আন্তরিকভাবে হেদায়েতের পথে ডাকার দোয়াই হলো ইসলামের শিক্ষা।৭. নামাজ অবস্থায় হাঁচি দিলেনামাজের বাইরের আদব এবং নামাজের ভেতরের বিধান সম্পূর্ণ ভিন্ন। নামাজ হলো রবের সঙ্গে একান্তে কথোপকথন। তাই নামাজরত অবস্থায় কোনো মুসল্লি অন্য কোনো হাঁচিদাতার জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলতে পারবে না।হাদিসে এসেছে, সাহাবি মুয়াবিয়া ইবনুল হাকাম আস–সুলামি (রা.) একবার নামাজের মধ্যে এক ব্যক্তির হাঁচির জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলে ফেলেছিলেন। নামাজ শেষে নবীজি অত্যন্ত স্নেহশীল ভাষায় তাঁকে বুঝিয়ে বললেন, ‘এই নামাজে মানুষের স্বাভাবিক কোনো কথাবার্তা বলা বৈধ নয়; নামাজ তো শুধু তাসবিহ, তাকবির এবং কোরআন পাঠ।’ (সহিহ মুসলিম, হাদিস: ৫৩৭)ফিকহের মূলনীতি অনুযায়ী, নামাজের ভেতর কোনো মুসল্লির হাঁচির জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বললে নামাজ ভেঙে যাবে। (ইবনে আবিদিন শামি, রদ্দুল মুহতার আলাদ–দুররিল মুখতার, ২/৩৭৮, দারু আলামিল কুতুব, রিয়াদ, ১৪২৩ হি.)তবে নামাজরত অবস্থায় নিজের হাঁচি এলে স্বাভাবিকভাবে হাত বা কাপড় দিয়ে মুখ ঢেকে নেবে। মুখ দিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে ‘আলহামদুলিল্লাহ’ শব্দ বের হয়েও যায়, তবে শুধু এর কারণে নামাজ নষ্ট হবে না।নাহিদা সুলতানা: আলেমা ও প্রাবন্ধিকnahidasultana753375@gmail.comখাওয়ার আদব ও দোয়া

News সেপ্টেম্বর ১৯, ২০২৬ 0
চুপিসারে জীববিদ্যার গবেষণাগার চালু করল অ্যানথ্রপিক

চুপিসারে জীববিদ্যার গবেষণাগার চালু করল অ্যানথ্রপিক

প্রেক্ষাগৃহে ৭৫ দিন পার, আজ থেকে ঘরে বসেই দেখা যাবে জয়ার সিনেমা ///‘এমন একটি কাজ করতে পেরেছি, যেটা মানুষের দৈনন্দিন সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলেছে’

প্রেক্ষাগৃহে ৭৫ দিন পার, আজ থেকে ঘরে বসেই দেখা যাবে জয়ার সিনেমা ///‘এমন একটি কাজ করতে পেরেছি, যেটা মানুষের দৈনন্দিন সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলেছে’

দিনু বিল্লাহকে স্মরণ: আলোচনায় গণসংগীতের ইতিহাস ও মুক্তিযুদ্ধ

দিনু বিল্লাহকে স্মরণ: আলোচনায় গণসংগীতের ইতিহাস ও মুক্তিযুদ্ধ

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।শুক্রবার ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতিকালে এ অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে দেশটির সমর্থন চেয়েছে বাংলাদেশ।ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।এ সময় মন্ত্রী–প্রতিমন্ত্রী একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।সংক্ষিপ্ত আলাপকালে বাংলাদেশের মন্ত্রী–প্রতিমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান।মন্ত্রী–প্রতিমন্ত্রী ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) উন্নয়নে বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধা দক্ষ জনশক্তি জোগান দিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন। ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটান স্বীকৃতি দেওয়ার পর থেকে গড়ে ওঠা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা।বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেরিং তোবগে জার্মানির উদ্দেশে রওনা হওয়ার আগে ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

News সেপ্টেম্বর ১৯, ২০২৬ 0
সৌদি-হুতি সংঘাত বাড়ছে, জটিল হচ্ছে পরিস্থিতি

সৌদি-হুতি সংঘাত বাড়ছে, জটিল হচ্ছে পরিস্থিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

রাতে স্বামীর সঙ্গে ঝগড়ার কথা জানিয়েছিলেন মাকে, সকালে খাটের নিচে মিলল লাশ

রাতে স্বামীর সঙ্গে ঝগড়ার কথা জানিয়েছিলেন মাকে, সকালে খাটের নিচে মিলল লাশ

সফটওয়্যার প্রকৌশলীদের চাকরির বাজারে এআইয়ের প্রভাব, নতুন গন্তব্য সেমিকন্ডাক্টর শিল্প
সফটওয়্যার প্রকৌশলীদের চাকরির বাজারে এআইয়ের প্রভাব, নতুন গন্তব্য সেমিকন্ডাক্টর শিল্প

এআইয়ের নেতিবাচক প্রভাবের কারণে বদলে যাচ্ছে সফটওয়্যার প্রকৌশলীদের চাকরির বাজারও। যুক্তরাষ্ট্রে সফটওয়্যার প্রকৌশলীদের চাকরির অনিশ্চয়তা দেখা দেওয়ায় শিক্ষার্থীদের সেমিকন্ডাক্টর বা চিপ–শিল্পের উপযোগী করে গড়ে তুলতে নতুন শিক্ষাক্রম ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদনের জন্য একের পর এক নতুন কারখানা তৈরি হলেও প্রয়োজনীয় দক্ষ প্রকৌশলী ও কারিগরি কর্মীর ঘাটতি দেখা দিয়েছে। আর তাই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের চিপ–শিল্পে নতুন ক্যারিয়ার গড়ার সুযোগ দিতে এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো।অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মাইকেল ক্রো বলেন, ‘বিশ্বজুড়ে ইন্টেলের জন্য সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় স্নাতক তৈরি করি আমরা। এখন টিএসএমসির জন্যও একই অবস্থানে যেতে চাই।’ তবে দক্ষ কর্মী নিয়োগ ও ধরে রাখার ক্ষেত্রে বেতন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেমিফাউন্ডেশনের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে চিপ–শিল্পের কর্মীদের বার্ষিক বেতন সাধারণত ১ লাখ ২৭ হাজার থেকে ১ লাখ ৮৭ হাজার ডলারের মধ্যে হয়ে থাকে। উচ্চ পদে বেতন ২ লাখ ৩৮ হাজার ডলারের বেশি হয়। দক্ষ কর্মীর চাহিদা বেশি থাকায় দক্ষিণ কোরিয়ায় চিপ–শিল্পের কর্মীদের বেতন ও বোনাসও বেড়েছে। সেখানে মাইক্রন, স্যামসাং ও এসকে হাইনিক্সের কর্মীদের ধর্মঘটের হুমকির মধ্যে বোনাসের পরিমাণ ৫ লাখ ডলারের বেশি হয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের কর্মীদের দিনে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়।ম্যাককিনসি ও সেমিফাউন্ডেশনের সাম্প্রতিক তথ্যমতে, ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্পে ১ লাখ ২৭ হাজার থেকে ১ লাখ ৫৭ হাজার কর্মীর ঘাটতি হতে পারে। একই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রয়োজনীয় চিপের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রে উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ানো হচ্ছে। ফলে নতুন কারখানার পাশাপাশি এসব কারখানা পরিচালনার জন্য দক্ষ কর্মী তৈরির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টেক্সাসের অস্টিনে স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জন টেলর বলেন, ‘আমি উদ্বিগ্ন। কারণ, আমাদের কর্মী তৈরির পাইপলাইনে পর্যাপ্ত কারিগরি দক্ষতাসম্পন্ন মানুষ নেই।’কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ব্যবস্থা পরিচালনায় উন্নত মেমোরি ও লজিক চিপের প্রয়োজন হয়। সেই চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর উৎপাদন বাড়াতে বড় ধরনের বিনিয়োগ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ও ইন্টেল এরই মধ্যে অ্যারিজোনায় নতুন কারখানায় উন্নত প্রযুক্তির লজিক চিপ উৎপাদন করছে। স্যামসাংও যুক্তরাষ্ট্রে উন্নত লজিক চিপ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে। টেক্সাসের টেলরে নির্মাণাধীন দুটি কারখানার প্রথমটিতে চলতি বছরের শেষ দিকে উৎপাদন শুরুর কথা রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

News সেপ্টেম্বর ১৯, ২০২৬ 0
শিশুসাহিত্যিক আখতার হুসেন গুরুতর অসুস্থ

শিশুসাহিত্যিক আখতার হুসেন গুরুতর অসুস্থ

মেট্রোরেল প্রকল্পে ব্যয় বৃদ্ধি, বিকল্প পরিবহন উপেক্ষিত: আইপিডি

মেট্রোরেল প্রকল্পে ব্যয় বৃদ্ধি, বিকল্প পরিবহন উপেক্ষিত: আইপিডি

বলিভিয়ার জঙ্গলে নতুন প্রজাতির বন্য বিড়াল, জীবিত সদস্য একটিই

বলিভিয়ার জঙ্গলে নতুন প্রজাতির বন্য বিড়াল, জীবিত সদস্য একটিই

0 Comments