জাতীয়

হুথির অস্বীকার, মক্কায় হামলার চেষ্টা তাহলে করল কে?

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৬, ২০২৬ 0
হুথির অস্বীকার, মক্কায় হামলার চেষ্টা তাহলে করল কে?
হুথির অস্বীকার, মক্কায় হামলার চেষ্টা তাহলে করল কে?

মক্কার আকাশসীমার দিকে একটি ড্রোন যাওয়ার দাবি করেছে সৌদি আরব। দেশটির দাবি, ড্রোনটি প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ সৌদি আরবের দাবি অস্বীকার করে বলেছেন, মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন পাঠানোর অভিযোগ ‘বমি উদ্রেককারী মিথ্যা’।

আরও পড়ুন

হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা চাইল সৌদি আরব: রিপোর্ট

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সৌদি আরবের এ দাবিকে ‘মিথ্যা প্রচারণা’ বলে অভিহিত করেন।

সৌদি আরবের দাবি কী

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৩টা ৫০ মিনিটে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মক্কার আকাশসীমার দিকে যাওয়া একটি ড্রোন শনাক্ত করে। পরে সেটিকে প্রতিহত ও ধ্বংস করা হয়।

আল-মালিকির ভাষ্য, ড্রোনটি মক্কার জন্য নির্ধারিত নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়। তিনি ঘটনাটিকে মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং বেসামরিক নাগরিকদের ক্ষতি করার চেষ্টা হিসেবে উল্লেখ করেন।

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ এবং হজযাত্রীদের নিরাপত্তাকে ‘রেড লাইন’ বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুন

হুথির হাতে ভূপাতিত সৌদির এফ-১৫ যুদ্ধবিমান

সৌদি জোটের বিবৃতিতে বলা হয়েছে, মক্কাকে লক্ষ্য করে এটি দ্বিতীয়বারের মতো হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মক্কাকে লক্ষ্য করার চেষ্টা হয়েছিল বলে দাবি করেছে সৌদি আরব।

হুথিদের বক্তব্য

মক্কা বা অন্য কোনো ইসলামী পবিত্র স্থানে হামলার হুমকি দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুথিরা।

ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবার কাছে দেওয়া এক বিবৃতিতে হুথিদের একটি সামরিক সূত্র বলেছে, ইয়েমেন থেকে মক্কা কিংবা অন্য কোনো পবিত্র স্থানের দিকে কোনো হামলার হুমকি নেই।

আরও পড়ুন

সৌদি আরব ভ্রমণে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

হুথিদের ওই সূত্র সৌদি আরবের বক্তব্যকে ‘ভুল তথ্য’ হিসেবে বর্ণনা করেছে। এর আগে, মক্কাকে লক্ষ্য করার অভিযোগ উঠলেও হুথিরা একইভাবে তা অস্বীকার করেছে।

ফলে সৌদি আরবের আকাশসীমায় ড্রোনটি কে পাঠিয়েছে, সে বিষয়ে এখনো দুই পক্ষের বক্তব্য পরস্পরবিরোধী।

মক্কায় নিরাপত্তা সতর্কতা

মঙ্গলবার মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। ২০১৭ সালের পর এই প্রথম পবিত্র নগরীতে এমন সতর্কতা জারি করা হলো। তবে কয়েক মিনিটের মধ্যেই সেই সতর্কতা তুলে নেওয়া হয়।

একই সময়ে সৌদি আরবের তায়েফ ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দাতেও সতর্কতা জারি করা হয়েছিল।

মক্কায় এমন সতর্কতা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ শহরটিতেই রয়েছে কাবা শরিফ, যা বিশ্বের মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র স্থান। প্রতিদিনের নামাজে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমান কাবার দিকে মুখ করে নামাজ আদায় করেন।

নতুন করে বাড়ছে সৌদি-হুথি সংঘাত

সৌদি আরব ও হুথিদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ২০১৫ সালে শুরু হওয়া ইয়েমেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। ওই বছর হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করে।

২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এর ফলে সৌদি ভূখণ্ডে হুথিদের হামলা অনেকটাই কমে আসে।

তবে সাম্প্রতিক সময়ে আবারও সংঘাত বেড়েছে। হুথিরা সৌদি নৌপরিবহনের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সেপ্টেম্বরের শুরুতে ইরান-সমর্থিত হিসেবে পরিচিত হুথিরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সৌদি আরব এসব হামলার জন্য হুথিদের দায়ী করে আসছে।

মঙ্গলবার খামিস মুশাইত, আবহা ও তায়েফে হামলায় ১৩ জন আহত হওয়ার পর সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে ‘দৃঢ়ভাবে’ জবাব দেওয়ার কথা জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

Popular post
নারায়ণগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুনে বাসটির ক্ষয়ক্ষতি হলেও যাত্রীর সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কমলগঞ্জে যৌতুকের দাবিতে বিয়ে ভণ্ডুল, থানায় কনের অভিযোগ

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন, আমন্ত্রিত অতিথিরা এসে খাবার খেয়ে গেলেও যৌতুকের অতিরিক্ত টাকা না পেয়ে নির্ধারিত আসরে উপস্থিত হননি বর। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুক্রবার (২০ নভেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কনে।

বৃষ্টিতে দুবলারচরে নষ্ট হচ্ছে শুঁটকি, লোকসানের আশঙ্কায় দিশাহারা জেলেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে লাগাতার বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি টাকার শুঁটকি। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর পারের দুবলার চরে শুঁটকি উৎপাদনের ভরা মৌসুমে ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর সংকটে পড়েছে জেলে, বহদ্দার ও মহাজন ব্যবসায়ীরা। আর্থিক লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। 

ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম তুলনামূলক বেশি থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাড়তি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের।

পিরোজপুরে বাসে আগুন ও হেলপার নিহতের ঘটনাস্থল পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২টি বাসে অগ্নিসংযোগ ও একটি বাসে ঘুমন্ত অবস্থায় হেলপার নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

ক্রিসমাস দ্বীপে সমুদ্র অভিমুখে ১০ কোটি লাল কাঁকড়ার ‘লং মার্চ’

অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে বন থেকে দল বেঁধে সমুদ্রের দিকে যাত্রা শুরু করেছে ১০ কোটিরও বেশি লাল কাঁকড়া। চলতি সপ্তাহে পরিবেশ সংরক্ষণকর্মীরা এ তথ্য জানিয়েছেন। 

জাতীয়

View more
নারায়ণগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন
নারায়ণগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুনে বাসটির ক্ষয়ক্ষতি হলেও যাত্রীর সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

RIPOTER NEWS নভেম্বর ২২, ২০২৬ 0
কমলগঞ্জে যৌতুকের দাবিতে বিয়ে ভণ্ডুল, থানায় কনের অভিযোগ

কমলগঞ্জে যৌতুকের দাবিতে বিয়ে ভণ্ডুল, থানায় কনের অভিযোগ

বৃষ্টিতে দুবলারচরে নষ্ট হচ্ছে শুঁটকি, লোকসানের আশঙ্কায় দিশাহারা জেলেরা

বৃষ্টিতে দুবলারচরে নষ্ট হচ্ছে শুঁটকি, লোকসানের আশঙ্কায় দিশাহারা জেলেরা

ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

পিরোজপুরে বাসে আগুন ও হেলপার নিহতের ঘটনাস্থল পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী
পিরোজপুরে বাসে আগুন ও হেলপার নিহতের ঘটনাস্থল পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২টি বাসে অগ্নিসংযোগ ও একটি বাসে ঘুমন্ত অবস্থায় হেলপার নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

RIPOTER NEWS নভেম্বর ২২, ২০২৬ 0
ক্রিসমাস দ্বীপে সমুদ্র অভিমুখে ১০ কোটি লাল কাঁকড়ার ‘লং মার্চ’

ক্রিসমাস দ্বীপে সমুদ্র অভিমুখে ১০ কোটি লাল কাঁকড়ার ‘লং মার্চ’

দক্ষিণ কোরিয়ায় ভর্তি পরীক্ষায় নকল ধরিয়ে দিলে ৯৩ লাখ টাকা পুরস্কার

দক্ষিণ কোরিয়ায় ভর্তি পরীক্ষায় নকল ধরিয়ে দিলে ৯৩ লাখ টাকা পুরস্কার

তৈরি পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে : ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

তৈরি পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে : ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

কাতারের দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টারস এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। শেষদিকের প্রবল চাপ ও টানটান উত্তেজনার ম্যাচটিতে ২৫ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

RIPOTER NEWS নভেম্বর ২২, ২০২৬ 0
খুলনায় পৃথক ঘটনায় গণপিটুনির শিকার আ.লীগের দুই নেতা

খুলনায় পৃথক ঘটনায় গণপিটুনির শিকার আ.লীগের দুই নেতা

ভারতের মণিপুরে ভেজাল মদপানে ১১ জনের মৃত্যু

ভারতের মণিপুরে ভেজাল মদপানে ১১ জনের মৃত্যু

পাবনায় বিএনপি-আ. লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি

পাবনায় বিএনপি-আ. লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি

0 Comments