জাতীয়

দীর্ঘসময় লোডশেডিং, বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ রাখার ৪ উপায়

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৫, ২০২৬ 0
দীর্ঘসময় লোডশেডিং, বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ রাখার ৪ উপায়
দীর্ঘসময় লোডশেডিং, বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ রাখার ৪ উপায়

দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলছে। কখন বিদ্যুৎ আসবে, তারও ঠিক নেই। এমন পরিস্থিতিতে মোবাইলের ব্যাটারি যদি দ্রুত শেষ হয়ে যায়, তাহলে বিপদে পড়তে পারেন।

কারণ এখন ফোন শুধু কথা বলার মাধ্যম নয় জরুরি যোগাযোগ, খবর জানা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যবহার থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ কাজেই এটি প্রয়োজন হয়। তাই বিদ্যুৎ না থাকলেও ফোনের চার্জ সচল রাখার বিকল্প ব্যবস্থা জানা থাকলে অনেকটাই নিশ্চিন্ত থাকা যায়।

পাওয়ার ব্যাঙ্ক হতে পারে সবচেয়ে সহজ সমাধান

লোডশেডিংয়ের সময় ফোন চার্জ রাখার সবচেয়ে সহজ উপায়গুলোর একটি হলো পাওয়ার ব্যাঙ্ক। বিদ্যুৎ চলে যাওয়ার আগেই সেটি পুরোপুরি চার্জ করে রাখুন। দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কথা মাথায় রেখে সম্ভব হলে বেশি ক্ষমতার পাওয়ার ব্যাঙ্ক হাতের কাছে রাখা যেতে পারে।

তবে পাওয়ার ব্যাঙ্কও যে সব সময় চার্জে থাকবে, তা নিশ্চিত করতে হবে। ব্যবহার করার পর সেটি আবার চার্জ করে রাখুন। প্রয়োজনের সময় পাওয়ার ব্যাঙ্কে চার্জ না থাকলে তখন আর সেটি কাজে আসবে না।

আরও পড়ুন

১০০ শতাংশ চার্জের পরও চার্জে রাখলে কি ফোনের ক্ষতি হয়?

গাড়ির সাহায্যে ফোন চার্জ করুন

বাড়িতে বিদ্যুৎ না থাকলেও গাড়ি থাকলে সেটি সাময়িক চার্জিংয়ের উৎস হিসেবে ব্যবহার করা যায়। গাড়ির ইউএসবি পোর্ট বা ১২ ভোল্টের চার্জিং সকেটে উপযুক্ত চার্জার লাগিয়ে ফোন চার্জ দেওয়া সম্ভব।

তবে ফোন চার্জ করার সময় গাড়ির ইঞ্জিন চালু রাখা ভালো, যাতে দীর্ঘক্ষণ চার্জ দিতে গিয়ে গাড়ির ব্যাটারি অপ্রয়োজনীয়ভাবে দুর্বল না হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বন্ধ গ্যারেজ বা অন্য কোনো আবদ্ধ জায়গায় ইঞ্জিন চালু রাখবেন না। এতে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস জমে বিপদ হতে পারে।

ল্যাপটপেও পাওয়া যেতে পারে ব্যাকআপ চার্জ

লোডশেডিং শুরুর আগে যদি ল্যাপটপে পর্যাপ্ত চার্জ থাকে, সেটিকেও ফোনের জন্য অস্থায়ী পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করা যায়। উপযুক্ত ইউএসবি পোর্ট ও কেবল থাকলে ল্যাপটপ থেকে ফোনে চার্জ দেওয়া সম্ভব।

অবশ্য ওয়াল চার্জারের তুলনায় ল্যাপটপ থেকে ফোন চার্জ হতে বেশি সময় লাগতে পারে। তাই ব্যাটারি একেবারে শেষ হয়ে যাওয়ার অপেক্ষা না করে জরুরি প্রয়োজনের সময় কিছুটা চার্জ তুলে নেওয়াই ভালো। দীর্ঘ লোডশেডিং চললে ল্যাপটপের নিজের ব্যাটারিও অপ্রয়োজনীয়ভাবে খরচ না করাই বুদ্ধিমানের কাজ।

রোদ থাকলে ব্যবহার করুন পোর্টেবল সোলার চার্জার

দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে পোর্টেবল সোলার চার্জার কাজে লাগতে পারে। সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে এই ধরনের ডিভাইস ফোনের মতো ছোট ইলেকট্রনিক গ্যাজেট চার্জ করতে পারে।

আরও পড়ুন

ফোন চার্জ হয়ে গেলে ক্যাবল কীভাবে খোলেন?

তবে এর কার্যকারিতা সরাসরি সূর্যের আলোর ওপর নির্ভর করে। মেঘলা আবহাওয়া বা কম আলোতে চার্জিং ধীর হতে পারে। তাই এটিকে জরুরি বিকল্প হিসেবে আগে থেকে প্রস্তুত রাখা ভালো।

তবে দীর্ঘ লোডশেডিংয়ে শুধু চার্জ দেওয়ার বিকল্প জানলেই হবে না, হাতে থাকা ব্যাটারিও যতটা সম্ভব বাঁচিয়ে রাখতে হবে। ফোনের ব্যাটারি সেভার বা পাওয়ার সেভিং মোড চালু করুন। স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে দিন এবং প্রয়োজন না থাকলে ব্লুটুথ, জিপিএস, হটস্পট ও মোবাইল ডাটার মতো ফিচার বন্ধ রাখুন।

সবচেয়ে ভালো হয়, লোডশেডিং দীর্ঘ হতে পারে বুঝতে পারলে ফোনের ব্যাটারি ০ শতাংশে নামার আগেই চার্জের ব্যবস্থা করা। পাশাপাশি অরিজিনাল বা অনুমোদিত চার্জার ও কেবল ব্যবহার করুন।

দীর্ঘ সময় লোডশেডিং চললে আগে থেকেই একটি চার্জ করা পাওয়ার ব্যাঙ্ক, গাড়ির চার্জিং ব্যবস্থা কিংবা সোলার চার্জার প্রস্তুত রাখা বুদ্ধিমানের কাজ। এতে বিদ্যুৎ না থাকলেও জরুরি মুহূর্তে ফোন সচল রাখা অনেক সহজ হবে।

কেএসকে

Popular post
কৃষকের খণ্ডকালীন ব্যবসা: তেঁতুলতলা বাজারে পাঁচ টাকার পেঁয়াজুর কদর

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া তেঁতুলতলা বাজার। একদিকে লালচান্দ চা বাগান, অন্যদিকে গ্রামীণ জনপদ। বাজারের বাঁশতলায় ছোট্ট একটি টিনবাঁশের দোকান। বিকেল গড়াতেই দোকানটিকে ঘিরে জমে ওঠে ক্রেতাদের ভিড়। কড়াইয়ে টগবগ করে ফুটতে থাকে তেল, আর তাতে ভাজা হয় মচমচে পেঁয়াজু। সুগন্ধ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। মাত্র পাঁচ টাকার এই পেঁয়াজু এখন স্থানীয় মানুষের নাশতা ও আড্ডার অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে।

সন্তান হত্যা ও বাবাকে কুপিয়ে জখমের দায়ে একজনের মৃত্যুদণ্ড, সহযোগীর যাবজ্জীবন

নাটোরে ১১ বছর বয়সী শিশুকে জবাই করে হত্যা এবং নিজের বাবাকে কুপিয়ে গুরুতর জখম করার মামলায় ছেলে মো. শাহ আলমকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে মো. সোহাগ (২৮) নামে অপর এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থেকে ২৭৫ কোটি টাকার মালামাল চুরি

আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মালবাহী ট্রেন থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৫ কোটি টাকা) মূল্যের পণ্য চুরির এক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচিত হয়েছে। দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলা এই চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি)। লস অ্যাঞ্জেলেস পুলিশ এটিকে রেলওয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ চুরির ঘটনা বলে বর্ণনা করেছে।

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক খুন

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক খুন হয়েছেন। নিহত ইসমাইল ওরফে নিদানু (৫০) কাকিলাকুড়া ভুতনিকান্দা গ্রামের সুজা উদ্দিনের ছেলে।

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

জাতীয়

View more
কৃষকের খণ্ডকালীন ব্যবসা: তেঁতুলতলা বাজারে পাঁচ টাকার পেঁয়াজুর কদর
কৃষকের খণ্ডকালীন ব্যবসা: তেঁতুলতলা বাজারে পাঁচ টাকার পেঁয়াজুর কদর

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া তেঁতুলতলা বাজার। একদিকে লালচান্দ চা বাগান, অন্যদিকে গ্রামীণ জনপদ। বাজারের বাঁশতলায় ছোট্ট একটি টিনবাঁশের দোকান। বিকেল গড়াতেই দোকানটিকে ঘিরে জমে ওঠে ক্রেতাদের ভিড়। কড়াইয়ে টগবগ করে ফুটতে থাকে তেল, আর তাতে ভাজা হয় মচমচে পেঁয়াজু। সুগন্ধ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। মাত্র পাঁচ টাকার এই পেঁয়াজু এখন স্থানীয় মানুষের নাশতা ও আড্ডার অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে।

RIPOTER NEWS নভেম্বর ২৩, ২০২৬ 0
সন্তান হত্যা ও বাবাকে কুপিয়ে জখমের দায়ে একজনের মৃত্যুদণ্ড, সহযোগীর যাবজ্জীবন

সন্তান হত্যা ও বাবাকে কুপিয়ে জখমের দায়ে একজনের মৃত্যুদণ্ড, সহযোগীর যাবজ্জীবন

যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থেকে ২৭৫ কোটি টাকার মালামাল চুরি

যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থেকে ২৭৫ কোটি টাকার মালামাল চুরি

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক খুন

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক খুন

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

RIPOTER NEWS নভেম্বর ২৩, ২০২৬ 0
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

শেরপুরে রাইস কুকারের সুইচ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

শেরপুরে রাইস কুকারের সুইচ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা

আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা পানিবন্টন চুক্তির মেয়াদ
আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা পানিবন্টন চুক্তির মেয়াদ

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ঢাকায় বৈঠকে বসেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)।

RIPOTER NEWS নভেম্বর ২৩, ২০২৬ 0
পিরোজপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

পিরোজপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

আখাউড়ায় এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, এসআইসহ আহত ৪

আখাউড়ায় এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, এসআইসহ আহত ৪

নারায়ণগঞ্জে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে চালক নিহত

নারায়ণগঞ্জে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে চালক নিহত

0 Comments