চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মৃত দুই নারী হলেন- অর্পিতা (২৬) ও শামসুন নাহার খানম (৫০)। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, দুজনই ডেঙ্গুর মারাত্মক জটিলতা ‘এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোমে’ আক্রান্ত ছিলেন।
অর্পিতা চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকার বাসিন্দা। তিনি ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১১ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।
অন্যদিকে, শামসুন নাহার খানম আগ্রাবাদ এলাকার বাসিন্দা। গত ১১ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। এর আগে অন্য একটি হাসপাতালে তার ডেঙ্গু শনাক্ত হয়েছিল।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১০ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৩ জনে। এর মধ্যে সরকারি হাসপাতালে ২ হাজার ৪৫৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪২৬ জন চিকিৎসা নিয়েছেন।
এদিকে, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মারা যাওয়া ১২ জনের মধ্যে বেসরকারি হাসপাতালে আটজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একজন মারা গেছেন।
এমআরএএইচ/এএমএ
বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক।
রাজধানীর কলাবাগানের কাঠালবাগানের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মায়ের পর মারা গেছে ১৮ মাস বয়সী শিশু আর এস রহমান।
একসময় পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। কিন্তু, একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে তৈরি হওয়া মনোমালিন্যে থেমে যায় সেই জুটির পথচলা।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার থেকে শুরু বৃষ্টি শনিবারও (২১ নভেম্বর) অব্যাহত রয়েছে দ্বীপ জেলা ভোলায়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহেল রানা তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন।
বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহেল রানা তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন।
গত ১৯ নভেম্বর চীনের শেনজেনে কাইলিন ভিলায় যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন।