জাতীয়

সমন্বিত বৈশ্বিক প্রবৃদ্ধি চায় ব্রিকস

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
সমন্বিত বৈশ্বিক প্রবৃদ্ধি চায় ব্রিকস
সমন্বিত বৈশ্বিক প্রবৃদ্ধি চায় ব্রিকস

সবাইকে অন্তর্ভুক্ত করে সমন্বিত বৈশ্বিক প্রবৃদ্ধি চান ব্রিকস জোটের নেতারা। উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই জোটের শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে গতকাল রোববার নেতারা এই অবস্থানের কথা তুলে ধরেন। পাশাপাশি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বিরল সমঝোতায় পৌঁছার পর ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বানও জানিয়েছেন জোটের নেতারা।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত দুই দিনের এই শীর্ষ সম্মেলন গতকাল শেষ হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ব্রিকস জোটের সদস্যদেশগুলোর নেতারা এতে যোগ দেন।

গতকাল ভারতের প্রধানমন্ত্রী মোদি এই জোটের মধ্যে ‘সহযোগিতার’ আহ্বান জানিয়েছেন। তিনি ব্রিকস জোটকে বিশ্বের ৫০ শতাংশ জনসংখ্যা, বৈশ্বিক জিডিপির ৪০ শতাংশ এবং বিশ্ববাণিজ্যের ২৫ শতাংশের বেশি অংশের প্রতিনিধিত্বকারী হিসেবে উল্লেখ করেছেন। পুতিন ও চিন পিংসহ জোটের নেতাদের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের শক্তি বৈচিত্র্য ও সহযোগিতার মধ্যে নিহিত।’ তিনি বলেন, ‘আমরা অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধির ওপর জোর দেওয়ার চেষ্টা করেছি।...আমাদের বাস্তবতা ভিন্ন হতে পারে; কিন্তু আমরা সহযোগিতার মাধ্যমে একসঙ্গে এগিয়ে যাই এবং মানবজাতির কল্যাণে বিকশিত হই।’

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ব্রিকস জোট একটি ‘নতুন, আরও ন্যায্য ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা’ গড়ে তুলতে কাজ করছে; আর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, নিয়মহীন পৃথিবী যেন ট্রাফিক লাইট ছাড়া এক মোড়ের মতো, যেখানে বিশৃঙ্খলা ও নৈরাজ্য অনিবার্য।

সম্মেলনের প্রথম দিন শনিবার ব্রিকস জোটের নেতাদের আলোচনায় মধ্যপ্রাচ্যের সংঘাতের বিষয়টিই প্রাধান্য পেয়েছিল। গত মে মাসে নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে সম্মত হতে ব্যর্থ হয়েছিলেন। কারণ, ২৮ ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে তৈরি হওয়া যুদ্ধে ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিভাজিত হয়ে পড়েছিল।

তবে এবার ভারতের তীব্র কূটনৈতিক প্রচেষ্টার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ জোটের নেতারা একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করেছেন। এতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় অব্যাহত উত্তেজনা বৃদ্ধি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’ এতে আরও যোগ করা হয়, ব্রিকসভুক্ত দেশগুলো ‘সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানায়’।

শীর্ষ সম্মেলন শুরুর দিন শনিবার এই জোট সর্বসম্মতিক্রমে ‘নয়াদিল্লি ঘোষণা’ গ্রহণ করে। যৌথ ঘোষণাপত্রে ব্রিকস সহযোগিতায় অংশীদার দেশগুলোর ‘অবদান’ স্বীকৃতি দেওয়া হয়। ঘোষণাপত্রে ‘অংশীদার দেশগুলোর সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী অংশীদারত্ব রাখার’ অঙ্গীকার করা হয়েছে।

Popular post
স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীদের বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী

৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন। সেখানে সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে।

কয়েক মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন ব্যালন ডি-অর জয়ী কেইন

বায়ার্ন মিউনিখের জন্য বড় দুঃসংবাদ। গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে ইংলিশ অধিনায়ক ও দলটির তারকা স্ট্রাইকার হ্যারি কেইনকে। শুক্রবার (২০ নভেম্বর) এফসি কোলনের বিপক্ষে বুন্দেসলিগার ম্যাচে চোট পান তিনি। পরে মেডিকেল পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ক্লাবটি।

দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড ২০২৬: সেরার তালিকায় কারা আছেন?

ভারতীয় বিনোদন জগতের তারকাদের পাশাপাশি এবারের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কারের তালিকায় জায়গা করে নিয়েছেন হলিউডের একাধিক পরিচিত মুখ।

সাভার-আশুলিয়ায় ছুটি ঘোষণা ৫০ কারখানায়

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রভাব পড়েছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে।

সাভার-আশুলিয়ায় সহিংসতা: পাঁচ শ্রমিকনেতা গ্রেপ্তার

ঢাকার সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচ শ্রমিকনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরেছেন ৩৫০ জন

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক।

জাতীয়

View more
সাভার-আশুলিয়ায় সহিংসতা: পাঁচ শ্রমিকনেতা গ্রেপ্তার
সাভার-আশুলিয়ায় সহিংসতা: পাঁচ শ্রমিকনেতা গ্রেপ্তার

ঢাকার সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচ শ্রমিকনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরেছেন ৩৫০ জন

সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরেছেন ৩৫০ জন

কাঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ মায়ের পর ছেলের মৃত্যু 

কাঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ মায়ের পর ছেলের মৃত্যু 

পুরোনো অভিমান পেছনে ফেলে নতুন গল্পে জোভান-ফারিণ

পুরোনো অভিমান পেছনে ফেলে নতুন গল্পে জোভান-ফারিণ

0 Comments