জাতীয়

১৩৪ কোটি রুপি আয় করা এই মালয়ালাম সিনেমাটি দেখেছেন?

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
১৩৪ কোটি রুপি আয় করা এই মালয়ালাম সিনেমাটি দেখেছেন?
১৩৪ কোটি রুপি আয় করা এই মালয়ালাম সিনেমাটি দেখেছেন?

মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে মালয়ালম সিনেমাটি। নিভিন পাওলি ও মামিথা বাইজুকে নিয়ে নির্মিত এই রোমান্টিক কমেডি সিনেমাটি ইতোমধ্যে কেরালার বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। চতুর্থ সপ্তাহেও সিনেমাটির দাপট অব্যাহত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ২৩তম দিনে সিনেমাটি কেরালার বক্স অফিসে আনুমানিক ৩ কোটি ৮০ লাখ রুপি আয় করেছে ছবিটি। এর ফলে ২৩ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৩৪ কোটি ২৫ লাখ রুপি।

এর আগে তৃতীয় সপ্তাহ শেষে ছবির আয় ছিল ১২৮ কোটি ১০ লাখ রুপি। ২২তম দিনে সিনেমাটি আরও ২ কোটি ৩৫ লাখ রুপি আয় করে। ফলে ২২ দিন শেষে মোট আয় দাঁড়ায় ১৩০ কোটি ৩৫ লাখ রুপি। এরপর ২৩তম দিনে আনুমানিক ৩ কোটি ৮০ লাখ রুপি যোগ হয়ে ছবিটি ১৩৪ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে।

এই ছবির নাম ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’। এটি মূলত রোমান্টিক কমেডি সিনেমা।

শুধু ব্যবসায়িক সাফল্য নয়, কেরালার বক্স অফিসে সর্বকালের অন্যতম সফল মালয়ালম সিনেমা হিসেবেও জায়গা করে নিয়েছে ছবিটি। সাম্প্রতিক সময়ে মালয়ালম সিনেমায় ‘থুদারুম’, ‘লোকাহ চ্যাপ্টার ওয়ান: চন্দ্রা’ ও ‘ভাজা টু’-এর পর আরেকটি ‘ইন্ডাস্ট্রি হিট’ হিসেবে আলোচনায় এসেছে ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’।

মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটির আয় ছিল উল্লেখযোগ্য। প্রথম দিনে ৪ কোটি ৫০ লাখ রুপি আয় করা ছবিটি দ্বিতীয় দিনে ৬ কোটি ২৫ লাখ এবং তৃতীয় দিনে ৭ কোটি ৫০ লাখ রুপি আয় করে। প্রথম সপ্তাহে বেশ কয়েকটি দিনেই ৭ থেকে ৯ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।

দ্বিতীয় সপ্তাহেও দর্শকের আগ্রহ ধরে রাখে ছবিটি। অষ্টম, নবম ও দশম দিনে সিনেমাটির আয় ছিল যথাক্রমে ৯ কোটি ৫০ লাখ, ৯ কোটি ৬০ লাখ ও ৯ কোটি ৬০ লাখ রুপি। তৃতীয় সপ্তাহে আয় কিছুটা কমলেও চতুর্থ সপ্তাহের শনিবারে আবারও বড় অঙ্কের আয় করেছে ছবিটি।

নিভিন পাওলি ও মামিথা বাইজু অভিনীত এই রোমান্টিক কমেডি সিনেমার এমন ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত মালয়ালম সিনেমার দর্শক ও সংশ্লিষ্টরা। মুক্তির কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ যে এখনো তুঙ্গে, ২৩তম দিনের বক্স অফিস হিসাবই তার প্রমাণ।

 

এলআইএ

Popular post
সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরেছেন ৩৫০ জন

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক।

কাঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ মায়ের পর ছেলের মৃত্যু 

রাজধানীর কলাবাগানের কাঠালবাগানের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মায়ের পর মারা গেছে ১৮ মাস বয়সী শিশু আর এস রহমান।

পুরোনো অভিমান পেছনে ফেলে নতুন গল্পে জোভান-ফারিণ

একসময় পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। কিন্তু, একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে তৈরি হওয়া মনোমালিন্যে থেমে যায় সেই জুটির পথচলা।

তিনদিনের বৃষ্টিতে দুশ্চিন্তায় ভোলার কৃষক

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার থেকে শুরু বৃষ্টি শনিবারও (২১ নভেম্বর) অব্যাহত রয়েছে দ্বীপ জেলা ভোলায়।

কপ৩১-এ উপকূলের মানুষের অধিকার তুলে ধরলেন ববি শিক্ষার্থী সোহেল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহেল রানা তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন।

আত্মমর্যাদাশীল বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয়

View more
কপ৩১-এ উপকূলের মানুষের অধিকার তুলে ধরলেন ববি শিক্ষার্থী সোহেল
কপ৩১-এ উপকূলের মানুষের অধিকার তুলে ধরলেন ববি শিক্ষার্থী সোহেল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহেল রানা তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
আত্মমর্যাদাশীল বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

আত্মমর্যাদাশীল বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইসরায়েলের সামরিক নিরাপত্তার নতুন কেন্দ্র হয়ে উঠছে মরক্কো

ইসরায়েলের সামরিক নিরাপত্তার নতুন কেন্দ্র হয়ে উঠছে মরক্কো

যে কারণে অ্যাপেক সম্মেলনে দুর্বল অবস্থানে ছিলেন ট্রাম্প
যে কারণে অ্যাপেক সম্মেলনে দুর্বল অবস্থানে ছিলেন ট্রাম্প

গত ১৯ নভেম্বর চীনের শেনজেনে কাইলিন ভিলায় যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
হিলিতে নতুন আলুর কেজি ২০০ টাকা

হিলিতে নতুন আলুর কেজি ২০০ টাকা

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

পেনাল্টি গোলের সফলতায় কে এগিয়ে, মেসি নাকি রোনালদো?

পেনাল্টি গোলের সফলতায় কে এগিয়ে, মেসি নাকি রোনালদো?

0 Comments