জাতীয়

আত্মহত্যার চেষ্টা থেকে করুণ মৃত্যু, খ্যাতির আড়ালে বেবি নাজের করুণ জীবন

News সেপ্টেম্বর ১৫, ২০২৬ 0
আত্মহত্যার চেষ্টা থেকে করুণ মৃত্যু, খ্যাতির আড়ালে বেবি নাজের করুণ জীবন
আত্মহত্যার চেষ্টা থেকে করুণ মৃত্যু, খ্যাতির আড়ালে বেবি নাজের করুণ জীবন

শৈশবেই মঞ্চে নাচের মধ্য দিয়ে শিল্পীজীবনে পা রাখেন বেবি নাজ। তাঁর বাবা মির্জা দাউদ বেগ ছিলেন লেখক। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। তাই মাত্র চার বছর বয়সে উপার্জন শুরু করতে হয় তাঁকে। প্রথম দিকে মঞ্চে নাচ করতেন। সিনেমার নায়িকাদের নাচ দেখে সেগুলো অনুকরণ করতে ভালো লাগত তাঁর। কিন্তু শখের সেই নাচ একসময় হয়ে ওঠে পরিবারের প্রয়োজন মেটানোর দায়িত্ব। এরপরের গল্পটা খুব একটা সুখের নয়, একের পর এক সিনেমা করেছেন বটে; কিন্তু তাঁর জীবনের পথচলা মসৃণ ছিল না।

একেকটি অনুষ্ঠানে নাজ পারিশ্রমিক পেতেন ১০০ রুপি। সেই অর্থ দিয়ে সংসারের খরচ চলত। আট বছর বয়সে প্রথম চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান তিনি। পারিশ্রমিকের কথা জানার পর তাঁর মা-বাবা প্রস্তাবটি গ্রহণ করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

তবে চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়ায় তাঁর পড়াশোনা বন্ধ হয়ে যায়। একসময় স্কুল থেকে তাঁর নামও কেটে দেওয়া হয়। পর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ তাঁকে আবার পড়াশোনায় ফেরার সুযোগ দিতে চেয়েছিল। কিন্তু তত দিনে সংসারের প্রধান উপার্জনকারী হয়ে উঠেছেন নাজ। ফলে শিক্ষাজীবনে আর ফেরা হয়নি।

‘বুট পলিশ’ দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি
১৯৫৪ সালে মুক্তি পায় রাজ কাপুর প্রযোজিত ও প্রকাশ অরোরার পরিচালিত ‘বুট পলিশ’। ছবিতে বেবি নাজ অভিনয় করেন বেলু চরিত্রে। অনাথ দুই শিশুর দারিদ্র্য, সংগ্রাম ও বেঁচে থাকার গল্প নিয়ে তৈরি ছবিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।
ছবিটির সাফল্যে বেবি নাজ হয়ে ওঠেন সে সময়ের অন্যতম জনপ্রিয় শিশুশিল্পী।

১৯৫৫ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘বুট পলিশ’ ছবিতে অভিনয়ের জন্য বিশেষ সম্মাননা পান তিনি। তাঁর অভিনয়ে মুগ্ধ ছিলেন রাজ কাপুরও। নাজের প্রতিভা দেখে তাঁকে সুইজারল্যান্ডে পড়াশোনার জন্য পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন এই কিংবদন্তি নির্মাতা। কিন্তু তাঁর মা সেই প্রস্তাব গ্রহণ করেননি।

খ্যাতি ছিল, নিজের টাকা ছিল না
বেবি নাজের অভিনয়জীবন দ্রুত এগিয়ে যাচ্ছিল। একের পর এক ছবিতে অভিনয় করে তিনি হয়ে ওঠেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিশুশিল্পীদের একজন। প্রায় ১২০টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু সেই সাফল্যের অর্থ তাঁর নিজের হাতে থাকত না।

নার্গিস ও রাজ কাপুরের সঙ্গে বেবি নাজ। ইনস্টাগ্রাম থেকে

নাজ পরবর্তী সময়ে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর মা তাঁর উপার্জনের অর্থ নিজের এক পুরুষসঙ্গীর পেছনে ব্যয় করতেন। শিশুশিল্পী হিসেবে দিনের পর দিন কাজ করলেও অনেক সময় ঠিকমতো খাবারও জুটত না তাঁর। কখনো না খেয়েই ঘুমাতে হয়েছে। অথচ তাঁর উপার্জনেই চলত সংসার।

শৈশবের এই অভিজ্ঞতা নিয়ে নাজের বক্তব্য ছিল, তিনি ছোট ছিলেন বলে মা-বাবাকে অমান্য করার সাহস পাননি। মা চলচ্চিত্রের প্রস্তাব গ্রহণ করতেন, আর বাবা কাজ ছেড়ে দিয়েছিলেন। ফলে উপার্জনের দায়িত্ব পুরোপুরি তাঁর ওপর এসে পড়ে।

১০ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা
অভিনয়ের ব্যস্ততা, পারিবারিক অশান্তি ও বঞ্চনার চাপ শিশুমনকে বিপর্যস্ত করে দিয়েছিল। মাত্র ১০ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন বেবি নাজ। তিনি একটি কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন। পরে তাঁকে উদ্ধার করা হয়।
নাজের নিজের বর্ণনা অনুযায়ী, সেই ঘটনার পরও তাঁর মা তাঁকে সান্ত্বনা দেননি; বরং রাগ করে বকাঝকা করেছিলেন। এ ঘটনা তাঁর জীবনের গভীর ক্ষতগুলোর একটি হয়ে থেকে যায়।

১২ বছর বয়সে নাজ জানতে পারেন, মা-বাবার দাম্পত্য কলহের পেছনে ছিল তাঁর মায়ের অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক। পরে মা সেই ব্যক্তিকে বিয়ে করেন। নাজের বয়স তখন ১৬ বছর।

মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বাবাকে ফিরিয়ে আনেন
নিজের উপার্জনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু করেন নাজ। একসময় মাকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দেন। বাবাকে খুঁজে বের করে নিজের কাছে ফিরিয়ে আনেন। তাঁর মা যে পুরুষকে বিয়ে করেছিলেন, নাজ অর্থ দেওয়া বন্ধ করার পর সেই সম্পর্কও ভেঙে যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিশুশিল্পী হিসেবে বিপুল অর্থ উপার্জন করেও নিজের জীবনের মৌলিক সিদ্ধান্তগুলো নিতে পারেননি তিনি। বেবি নাজের গল্প তাই শুধু এক তারকার উত্থান নয়, বিনোদনজগতে শিশুদের শ্রম ও উপার্জনের ওপর পরিবারের নিয়ন্ত্রণেরও এক করুণ উদাহরণ।

নায়িকা হওয়ার স্বপ্ন, কিন্তু সাফল্য এল না
শিশুশিল্পী হিসেবে খ্যাতি পাওয়ার পর বড় হয়ে নায়িকা হওয়ার স্বপ্ন দেখেছিলেন নাজ। কিন্তু প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে সেই সাফল্য আর ফিরে পাননি। হিন্দি ছবির পাশাপাশি ভোজপুরি সিনেমাতেও অভিনয় করেন তিনি। ‘বিদেসিয়া’ (১৯৬৩) ও ‘সাইয়ান সে নেহা লাগাইবে’ (১৯৬৫) ভোজপুরি ছবিতে তাঁর উল্লেখযোগ্য কাজ।
১৯৬৫ সালে অভিনেতা সুব্বিরাজকে বিয়ে করেন নাজ। সুব্বিরাজ ছিলেন কাপুর পরিবারের সঙ্গে সম্পর্কিত অভিনেতা। বিয়ের পর নাজ হিন্দুধর্ম গ্রহণ করে অনুরাধা নাম নেন বলে জীবনীমূলক সূত্রে উল্লেখ আছে। তাঁদের দুই সন্তান—গিরিশ ও গৌরী।
অভিনয়ের পাশাপাশি পরবর্তী সময়ে কণ্ঠ দেওয়ার কাজও করেন তিনি। শ্রীদেবীর অভিনীত কয়েকটি ছবিতে তাঁর হয়ে ডাবিং করেছিলেন বেবি নাজ। তবে নায়িকা হিসেবে বড় তারকা হয়ে ওঠার স্বপ্ন পূরণ হয়নি।

শেষ জীবনে আড়ালে, ৫১ বছরেই মৃত্যু
দীর্ঘ অভিনয়জীবনের পর বেবি নাজ ক্রমে চলচ্চিত্রের আলো থেকে দূরে সরে যান। ১৯৯৫ সালের ১৯ অক্টোবর ৫১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর কারণ নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যায়, কিছু প্রতিবেদনে ক্যানসারের কথা বলা হয়েছে, আবার জীবনীমূলক সূত্রে দীর্ঘস্থায়ী যকৃতের অসুস্থতার কথা উল্লেখ রয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
কিশোরীকে ধর্ষণের পর হত্যা, আসামির যাবজ্জীবন
কিশোরীকে ধর্ষণের পর হত্যা, আসামির যাবজ্জীবন

চট্টগ্রামের হাটহাজারীতে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার মামলায় মো. নজরুল ইসলাম ওরফে মিঠুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন। মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৩ অক্টোবর সন্ধ্যায় হাটহাজারীর মির্জাপুরে খালার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয় ওই কিশোরী। নিখোঁজের তিন দিন পর ১৭ অক্টোবর দানু মিয়া ব্রিক ফিল্ডের পূর্ব পাশে পুকুরপাড়ের একটি টয়লেটের ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরনের কাপড় দেখে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় কিশোরীর বাবা হাটহাজারী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ নজরুল ইসলামকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারায় নজরুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের টাকা আদায় হলে তা আইন অনুযায়ী নিহত কিশোরীর বাবা মো. ছোট্ট মিয়া ওরফে চুট্টু মিয়াকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে দণ্ড পরোয়ানাসহ কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এমআরএএইচ/এমআইএইচএস

News সেপ্টেম্বর ১৫, ২০২৬ 0
পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু

পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু

শাহরুখ খানের বাড়িতে জায়গা পাবেন ভক্তরাও

শাহরুখ খানের বাড়িতে জায়গা পাবেন ভক্তরাও

এমন দিনে রোদচশমা তো লাগবেই, তারকাদের হাত ধরে স্টাইলে ফিরেছে বড় ফ্রেম

এমন দিনে রোদচশমা তো লাগবেই, তারকাদের হাত ধরে স্টাইলে ফিরেছে বড় ফ্রেম

৩০ বছর পর বার্সেলোনায় ফিরছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল
৩০ বছর পর বার্সেলোনায় ফিরছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

দীর্ঘ প্রতীক্ষার পর আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হতে যাচ্ছে বার্সেলোনায়। ২০২৯ সালের পুরুষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনের চূড়ান্ত দায়িত্ব পেয়েছে কাতালানদের ঐতিহ্যবাহী স্টেডিয়াম ক্যাম্প ন্যু। গ্রিসের থেসালোনিকিতে উয়েফা কার্যনির্বাহী কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। প্রায় ৩০ বছর পর আবার ইউরোপে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার ম্যাচ বসবে কাতালানদের এই ঐতিহাসিক মাঠে।ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সর্বশেষ স্মৃতি? ১৯৯৯ সালে। কী নাটকীয় এক ফাইনাল! ৬ মিনিটে গোল করে এগিয়ে যাওয়া বায়ার্ন মিউনিখ শেষ পর্যন্ত হার মেনেছিল যোগ হওয়া সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জোড়া গোলে।এর আগে ২০২৮ সালের ফাইনাল হবে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। ২০১২ ও ২০২৫ সালের পর তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ আয়োজন করতে যাচ্ছে আলিয়াঞ্জ অ্যারেনা। এর আগে মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামেও তিনবার হয়েছে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচ। আর চলতি মৌসুমের ফাইনাল যে আতলেতিকো মাদ্রিদের মেত্রোপোলিতানো স্টেডিয়ামে হবে, সেটা তো অনেক আগেই নির্ধারিত।২০১২ ও ২০২৫ সালের পর তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ আয়োজন করতে যাচ্ছে আলিয়াঞ্জ অ্যারেনা। ক্যাম্প ন্যুতে খেলা ফিরলেও সংস্কারকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। গ্যালারির তৃতীয় স্তর নির্মাণ এবং ছাদ বসানোর কাজ এখনো বাকি। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যেই শেষ হবে সব কাজ। তখন স্টেডিয়ামের ধারণক্ষমতা দাঁড়াবে প্রায় ১ লাখ ৫ হাজার।থেসালোনিকিতে একই সভায় উয়েফা আরও কয়েকটি টুর্নামেন্টের ভেন্যুও ঘোষণা করেছে। নারী চ্যাম্পিয়নস লিগের ২০২৮ ফাইনাল হবে ফ্রান্সের পার্ক অলিম্পিক লিওঁতে। ২০২৯ সালের আসর বসবে ওয়েলসের কার্ডিফে, ন্যাশনাল স্টেডিয়ামে।ইউরোপা লিগের ২০২৮ ফাইনাল পাবে রোমানিয়ার বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনা। ২০২৯ সালে ফাইনাল হবে সার্বিয়ার বেলগ্রেডে, ন্যাশনাল স্টেডিয়ামে।কনফারেন্স লিগের ২০২৮ ফাইনাল হবে ইতালির তুরিনে, জুভেন্টাস স্টেডিয়ামে। ২০২৯ সালে এই আসরের ফাইনাল যাবে হাঙ্গেরির বুদাপেস্টে, পুসকাস অ্যারেনায়।এ ছাড়া ২০২৭ ও ২০২৮ উয়েফা সুপার কাপ অনুষ্ঠিত হবে যথাক্রমে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনা ও কাজাখস্তানের আস্তানা অ্যারেনায়। ২০২৭ ফুটসাল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল বসবে সুইজারল্যান্ডের বিয়েল বিয়েন অ্যারেনায়।

News সেপ্টেম্বর ১৫, ২০২৬ 0
১৪ কোটি টাকার অবৈধ সম্পদ, চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে মামলা

১৪ কোটি টাকার অবৈধ সম্পদ, চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে মামলা

মক্কা ও জেদ্দায় হামলার আশঙ্কায় সতর্কতা

মক্কা ও জেদ্দায় হামলার আশঙ্কায় সতর্কতা

জিলাপিতে ‘হাইড্রোজ’ কতটা ক্ষতিকর?

জিলাপিতে ‘হাইড্রোজ’ কতটা ক্ষতিকর?

সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ

সাধারণ মানুষের গণপরিবহন সংকট নিরসনে সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ভাড়া দেওয়া অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে সরকারি সংস্থাগুলোকে নিজেদের পরিবহন চাহিদা মেটাতে নিজস্ব বাস কেনা অথবা বেসরকারি পরিবহন খাত থেকে গাড়ি ভাড়া নেওয়ার বিষয়ে বাধ্যতামূলক নির্দেশনা জারির অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে সাধারণ মানুষের যাতায়াতের অধিকার ও রাষ্ট্রীয় অর্থনীতি রক্ষায় হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান এ লিগ্যাল নোটিশ পাঠান। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই। নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। নোটিশে বিআরটিসির বহরে থাকা সব বাস সাধারণ যাত্রীদের সেবায় উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব পরিবহন চাহিদা পূরণে নিজস্ব বাস কেনা অথবা বেসরকারি খাত থেকে পরিবহন সেবা ভাড়া নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারির দাবি জানানো হয়েছে। আইনজীবীর দাবি, সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিআরটিসির বাস ভাড়া দেওয়ার ফলে সাধারণ যাত্রীদের জন্য গণপরিবহনের সংকট আরও তীব্র হচ্ছে। এ অবস্থায় বিআরটিসির বাসগুলো জনসাধারণের পরিবহন সেবায় ব্যবহার করা হলে যাতায়াতের সংকট কিছুটা কমার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদেরও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে। নোটিশে বলা হয়, সাধারণ নাগরিকদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই জনগণের অর্থে বিআরটিসি প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু বর্তমানে বিআরটিসির বহরের একটি বড় অংশ বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থাকে বাস ভাড়া দেওয়ায় সাধারণ মানুষ পর্যাপ্ত গণপরিবহন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। নোটিশদাতার দাবি, জনগণের করের অর্থে পরিচালিত রাষ্ট্রীয় পরিবহনব্যবস্থার বাস সাধারণ মানুষের যাতায়াতের পরিবর্তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনে ব্যবহৃত হওয়ায় গণপরিবহন সংকট আরও তীব্র হচ্ছে। রাষ্ট্রীয় গণপরিবহন থেকে সাধারণ জনগণকে এভাবে বঞ্চিত করা বৈষম্যমূলক ও অযৌক্তিক বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে সামষ্টিক অর্থনীতির ‘আয়ের বৃত্তাকার প্রবাহ’ তত্ত্বের উল্লেখ করে বলা হয়েছে, সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো যখন বিআরটিসি থেকে বাস ভাড়া নেয়, তখন রাষ্ট্রীয় অর্থের একটি অংশ এক সরকারি খাত থেকে অন্য সরকারি খাতে আবর্তিত হয়। এতে অর্থনীতিতে বেসরকারি খাত ও সাধারণ মানুষের কাছে অর্থপ্রবাহের সুযোগ সীমিত হয় বলে নোটিশদাতার পক্ষ থেকে দাবি করা হয়েছে। এতে আরও বলা হয়, অর্থনীতির ‘ফিসক্যাল মাল্টিপ্লায়ার ইফেক্ট’ বিবেচনায় সরকারি প্রতিষ্ঠানগুলোর পরিবহন চাহিদা বেসরকারি খাতের মাধ্যমে পূরণ করা হলে এর ইতিবাচক প্রভাব অর্থনীতিতে পড়তে পারে। সরকারি প্রতিষ্ঠানগুলো নিজস্ব বাস কেনার পাশাপাশি বেসরকারি পরিবহন খাত থেকে বাস ভাড়া করলে পরিবহন ব্যবসায় অর্থপ্রবাহ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে আগামী ১০ দিনের মধ্যে সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোতে বিআরটিসির বাস ভাড়া দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে বিআরটিসির সব বাস সাধারণ মানুষের যাতায়াতের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি সরকারি সংস্থাগুলোর পরিবহন চাহিদা পূরণে নিজস্ব বাস কেনা অথবা বেসরকারি পরিবহন খাত থেকে গাড়ি ভাড়া করার বিষয়ে বাধ্যতামূলক নির্দেশনা জারির অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে সাধারণ মানুষের যাতায়াতের অধিকার এবং রাষ্ট্রীয় অর্থনীতি রক্ষায় হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে। এফএইচ/এমএএইচ/

News সেপ্টেম্বর ১৫, ২০২৬ 0
জাতীয় তথ্য বাতায়নে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জীবনী নেই, মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলো অসম্পূর্ণ

জাতীয় তথ্য বাতায়নে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জীবনী নেই, মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলো অসম্পূর্ণ

সরকারি চাকরিজীবীদের কাজ হলো- কিছু চুরি কিছু কাজ : পরিবেশ মন্ত্রী

সরকারি চাকরিজীবীদের কাজ হলো- কিছু চুরি কিছু কাজ : পরিবেশ মন্ত্রী

আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

0 Comments