জাতীয়

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৬)

News সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৬)
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৬)

এশিয়ান গেমস নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে আজ ভারতের সামনে জাপান। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের  মুখোমুখি চেলসি।

এশিয়ান গেমস: নারী ক্রিকেট

শ্রীলঙ্কা-মালয়েশিয়া
সকাল ৬টা, সনি স্পোর্টস ১

ভারত-জাপান
বেলা ১১টা, সনি স্পোর্টস ১

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রেন্টফোর্ড-চেলসি
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

এসপানিওল-এলচে
রাত ১টা, টি স্পোর্টস

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
শিমু বললেন, ‘জন্মদিনের সেরা উপহার’
শিমু বললেন, ‘জন্মদিনের সেরা উপহার’

শুভ জন্মদিন। ধন্যবাদ। অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমুর জন্মদিন ছিল গতকাল। দুপুরে এই প্রতিবেদকের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি ব্যক্তিগত সফরে পোল্যান্ড। আলাপটা তাই জন্মদিনের শুভেচ্ছা বিনিময় দিয়েই শুরু হলো। এবারের জন্মদিনটা তাঁর অন্য রকম। কারণ, জন্মদিনের আগে ১৬ সেপ্টেম্বর টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তাঁর অভিনীত দুটি সিনেমা—রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ও আনিবা রহমানের ‘বেলিফুল’। বাংলাদেশি অভিনয়শিল্পীদের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণটা এখন আর তেমন বিরল কোনো ঘটনা নয়। তবে এক সপ্তাহের ব্যবধানে ভেনিস ও টরন্টোর মতো দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিক ছবির প্রদর্শনী শিমুর জন্য বিশেষ অভিজ্ঞতা। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৬ সেপ্টেম্বর প্রদর্শিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। প্রদর্শনীর পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সিনেমাটি ও শিমুর অভিনয় প্রশংসিত হয়েছে। তবে অভিনেত্রীর মনে দাগ কেটেছে প্রিমিয়ারের অভিজ্ঞতা। গতকাল পোল্যান্ড থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘সালা দারসেনায় প্রায় ১ হাজার ৪০০ দর্শকের সামনে ছবিটির প্রদর্শনী হয়। এটা আমার জন্য অবিশ্বাস্য অভিজ্ঞতা ছিল। প্রদর্শনীর পর দর্শকেরা অভিনন্দন জানাচ্ছিলেন—এটা ছিল আমার জন্য বিশেষ ঘটনা। বাংলাদেশের সিনেমার জন্যও গর্বের মুহূর্ত।’‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দৃশ্য। নির্মাতার সৌজন্যে ভেনিসের সঙ্গে শিমুর সম্পর্ক অবশ্য এবারই প্রথম নয়। ২০২১ সালে পশ্চিমবঙ্গের নির্মাতা আদিত্য বিক্রম সেনগুপ্তর ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’র বিশ্ব প্রিমিয়ারও ভেনিসে হয়েছিল। সেই ছবিরও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন শিমু। দ্য ডিফিকাল্ট ব্রাইড–এর ভেনিস প্রিমিয়ারে থাকলেও শিডিউল জটিলতার জন্য টরন্টো যেতে পারেননি। তবে গত বুধবার উৎসবে তাঁর দুই সিনেমার প্রিমিয়ারের খবর নিয়েছেন নিয়মিত। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ও ‘বেলিফুল’ একই দিনে, একই ভেন্যুতে দেখানো হয়েছে। জন্মদিনের আগে এটা আমার জীবনের অন্যতম সেরা উপহার,’ বললেন শিমু।ভেনিসে রিকিতা নন্দিনী শিমু। ছবি: শিল্পীর সৌজন্যে ভেনিসে রিকিতা নন্দিনী শিমু। ছবি: শিল্পীর সৌজন্যে ‘উনি আমার একজন অভিভাবক’ক্যারিয়ারের শুরু থেকেই শৈল্পিক ঘরানার সিনেমায় কাজ করেন শিমু। তারেক মাসুদের ‘রানওয়ে’ দিয়ে শুরু। এরপর অভিনয় করেছেন ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘শিমু’, ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ এবং ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ফেরেশতেতে’। এর মধ্যে শিমু’র জন্য যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘শিমু’র পর ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’—এ নিয়ে তিন সিনেমায় পরিচালক রুবাইয়াত হোসেনের সঙ্গে কাজ করলেন তিনি। ‘রুবাইয়াত আপুর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। আমাদের দুই কাজের মাঝে অনেক সময়ের ব্যবধান, কিন্তু ওনার সঙ্গে সব সময়ই যোগাযোগ ছিল। বরাবরই উনি আমাকে গাইড করেছেন। উনি আমার একজন অভিভাবক,’ বললেন তিনি।ভেনিসে প্রথমবার বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা, দেখে কী বললেন সমালোচকেরা শিমু কাজ করেন খুবই কম। দুই কাজের মাঝখানে এত বিরতিরই–বা কারণ কী? ‘আমি তো সব সময়ই করতে চাই, কিন্তু গল্প পছন্দ না হলে রাজি হই না। গল্প পছন্দ হলে কিন্তু আর কিছু চিন্তা না করে মাঠে নেমে পড়ি। সময় নিয়ে কাজ করতে চাই, যেন চরিত্রকে পর্দায় বাস্তবসম্মতভাবে তুলে ধরতে পারি। সিনেমা, সিরিজ যা–ই করি, আগে নিজেকে প্রশ্ন করি—কাজটি বা চরিত্রটি কতটা বিশ্বাসযোগ্য? নিজের কাছে বিশ্বাসযোগ্য মনে হলে রাজি হয়ে যাই। কাজ আমার অনেক আসে, যে ধরনের গল্প বা চরিত্র চিন্তা করি, সে রকম কিছু পেলেই হ্যাঁ বলে দিই,’ উত্তর অভিনেত্রীর।ভেনিসে প্রিমিয়ারের আগে সুনেরাহ্ বিনতে কামাল, জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রুবাইয়াত হোসেন ও রিকিতা নন্দিনী শিমু। ছবি: বাঁধনের ফেসবুক থেকে ভেনিস, টরন্টোর পর শিকাগোভেনিস ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার ৬২তম শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের আন্তর্জাতিক ফিচার প্রতিযোগিতার ১৩টি সিনেমার তালিকায় রয়েছে এটি। এবারের শিকাগো উৎসব অনুষ্ঠিত হবে ১৪ থেকে ২৫ অক্টোবর।‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে কমবেশি আলোচনা হলেও শিমু অভিনীত ‘বেলিফুল’ নিয়ে খুব বেশি কথা হয়নি। শিমু জানান, ২২ মিনিটের স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির পরিচালক নিয়ইয়র্কভিত্তিক নির্মাতা আনিবা রহমান। সিনেমাটিতে বেলি নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালকের বারণ থাকায় গল্প নিয়ে বেশি কিছু বলতে চাইলেন না। টরন্টো উৎসবের ওয়েবসাইটে সিনেমাটি নিয়ে লেখা হয়েছে, ‘ছবির গল্প আবর্তিত হয়েছে বেগমকে ঘিরে—চার প্রজন্মের নারীদের একটি পরিবারের তিনি অভিভাবক। ২০০০-এর দশকের শুরুর দিকের ঢাকাকে পটভূমি করে নির্মিত ছবিটি এক দিনে বেগমের জীবনের নানা ঘটনা তুলে ধরে। সমাজের চোখে একজন “বহিরাগত” হিসেবে নিজের ঘর-সংসার গড়ে তুলতে গিয়ে বেগমকে যে আনন্দ, কষ্ট, টানাপোড়েন ও নানা বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়, সেসবই এতে উঠে এসেছে।’

News সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
রেস্তোরাঁয় পিঁপড়া দিয়ে সাজানো হয়েছে খাবার

রেস্তোরাঁয় পিঁপড়া দিয়ে সাজানো হয়েছে খাবার

‘এখন জীবনই নাই, চলার কী আছে’

‘এখন জীবনই নাই, চলার কী আছে’

নেতাজি সুভাষ আইসিএআর ইন্টারন্যাশনাল ফেলোশিপ, আবেদনে যে যে যোগ্যতা

নেতাজি সুভাষ আইসিএআর ইন্টারন্যাশনাল ফেলোশিপ, আবেদনে যে যে যোগ্যতা

আটা-ময়দার দাম বেড়েছে, মুরগি–ডিমের দাম কমেনি
আটা-ময়দার দাম বেড়েছে, মুরগি–ডিমের দাম কমেনি

বাজারে খোলা ও মোড়কজাত আটা এবং ময়দার দাম আগের তুলনায় বেড়েছে। এর পাশাপাশি বাড়তি রয়েছে ব্রয়লার মুরগি, ডিম ও মাছের দাম। আর সবজির দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। খুচরা বিক্রেতারা জানান, আটা ও ময়দার এই দাম বেড়েছে গত এক মাসের মধ্যে। পাইকারিতে দাম বাড়ায় খুচরা বিক্রেতারাও দাম বাড়িয়েছেন। এ ছাড়া উৎপাদন কমা ও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মুরগি ও ডিমের দাম বাড়তি।

News সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
প্রাইম ব্যাংকে চাকরি, বেতন মাসে ১ লাখ ১০ হাজার

প্রাইম ব্যাংকে চাকরি, বেতন মাসে ১ লাখ ১০ হাজার

হল্টারনেক লুকে সাফার ভ্যাকেশন গ্ল্যাম

হল্টারনেক লুকে সাফার ভ্যাকেশন গ্ল্যাম

ব্যারিস্টার রাজ্জাকের স্মৃতিকথা: ’৭১ ইস্যুতে ক্ষমা চাওয়া প্রশ্নে জামায়াতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব

ব্যারিস্টার রাজ্জাকের স্মৃতিকথা: ’৭১ ইস্যুতে ক্ষমা চাওয়া প্রশ্নে জামায়াতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব

কেন ইউনাইটেড ছাড়তে চান ‘খুদে মেসি’
কেন ইউনাইটেড ছাড়তে চান ‘খুদে মেসি’

ইউটিউবে আট-নয় বছর বয়সেই আলোড়ন তুলেছিল ছেলেটি। বলে এত দারুণ নিয়ন্ত্রণ, ড্রিবলিং করে প্রতিপক্ষকে পেছনে ফেলার দক্ষতাও চোখধাঁধানো। ছেলেটির খেলার ভিডিও দেখে লিওনেল মেসির শৈশবকে মনে পড়েছিল অনেকেরই। তাতে নতুন একটি তকমাও লেপটে যায় ছেলেটির গায়ে, ‘কিড মেসি’ বা ‘খুদে মেসি।’সেই ছেলেটির নাম জে জে গ্যাব্রিয়েল। চেলসি, আর্সেনাল, ওয়েস্ট হামের একাডেমি ঘুরে গ্যাব্রিয়েল ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যোগ দেয় ২০২২ সালে। তার পর থেকে সবকিছু মোটামুটি ঠিকঠাকই চলছিল। অন্তত বাইরে থেকে দেখে এমনটাই মনে হওয়ার কথা সবার। ইউনাইটেডও তাঁকে নিয়ে স্বপ্নের জাল বুনছিল। কারণ, গ্যাব্রিয়েলের প্রতিভা। বয়সে বড়রাও তাঁকে আটকাতে হিমশিম খান। এরই মধ্যে গত বছর এপ্রিলে ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলে সর্বকনিষ্ঠ হিসেবে অভিষেক হয় গ্যাব্রিয়েলের।ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলে গত মৌসুমে ২৬ ম্যাচে ২৯ গোল করে প্রতিভার ছটা ভালোমতো বুঝিয়ে দেন গ্যাব্রিয়েল। ক্লাবও তাঁকে তুলে এনেছিল মূল দলের অনুশীলনে। প্রাক্‌–মৌসুমে মাইকেল ক্যারিকের দলের হয়ে মাঠে নামেন। কয়েক দিন আগে উয়েফা ইয়ুথ লিগে সাবাহর বিপক্ষে হ্যাটট্রিকও করেন। সব মিলিয়ে গ্যাব্রিয়েলকে ভবিষ্যৎ ভেবেই তাঁকে ধীরে ধীরে তৈরি করছিল ইউনাইটেড। কিন্তু হঠাৎই ছন্দপতন। গ্যাব্রিয়েল এখন ইউনাইটেড ছাড়তে মরিয়া। ১৫ বছর বয়সী এই উইঙ্গার তাঁর নিবন্ধন বাতিল করার অনুরোধ করেছেন ক্লাবের কাছে। ফ্রি এজেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করে আনুষ্ঠানিক নোটিশও পাঠিয়েছেন। গ্যাব্রিয়েলের সিদ্ধান্ত জেনে ইউনাইটেড রীতিমতো হতভম্ব। তবে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি এখনো এই খুদে প্রতিভার আবেদন মঞ্জুর করেনি। গ্যাব্রিয়েলের এমন সিদ্ধান্তের নেপথ্যে কী রয়েছে, তা নিয়ে ধোঁয়াশায় আছে ইউনাইটেড। ক্লাবটির বিশ্বাস, গ্যাব্রিয়েলকে মূল দলে খেলার সুযোগ নিশ্চিত করতে তারা সম্ভাব্য সব চেষ্টাই করছে।ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ব্রাইটনের বিপক্ষে ম্যাচের একদিন আগে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানান গ্যাব্রিয়েল। গতকাল রাতে ইউনাইটেডের হেরে বিদায় নেওয়া সেই ম্যাচে ক্লাবটির ইতিহাসে কনিষ্ঠতম খেলোয়াড় হতে পারতেন আগামী মাসে ১৬ বছরে পা রাখতে যাওয়া গ্যাব্রিয়েল।ইউনাইটেডের জার্সিতে জে জে গ্যাব্রিয়েলকেন ইউনাইটেড ছাড়তে চান গ্যাব্রিয়েলবিবিসি জানিয়েছে, গ্যাব্রিয়েল ও তাঁর পরিবারের বিরুদ্ধে পেশাদারি ও ক্যারিয়ার নিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। তবে খেলোয়াড়টির ঘনিষ্ঠ সূত্রগুলোর বিশ্বাস, এ সমালোচনা অনুচিত এবং এতে গ্যাব্রিয়েলের পরিশ্রম ও নিবেদনকে অস্বীকার করা হচ্ছে।সূত্রগুলোর মতে, গত গ্রীষ্মে ক্লাবের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে গ্যাব্রিয়েল যখন স্বল্প মেয়াদে ক্লাবে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন তাঁর ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যেগুলো রক্ষা করা হয়নি।শুরুতে কোচ রুবেন আমোরিম এবং পরে মাইকেল ক্যারিকের অধীন গ্যাব্রিয়েল সিনিয়র দলের অনুশীলনে অংশ নিলেও মূল দলে অভিষেক নিয়ে গত মৌসুম থেকেই গুঞ্জন শুরু হয়। আশা করা হয়েছিল, ইউনাইটেডের প্রাক্‌-মৌসুম প্রস্তুতি সফরে গ্যাব্রিয়েল খেলবেন।৫০ বছর আগের তেতো স্মৃতি উসকে বিদায় ইউনাইটেডেরগত ১৮ জুলাই রেক্সহামের বিপক্ষে খেলতে হেলসিঙ্কি সফরে গ্যাব্রিয়েলের না থাকার কারণ হিসেবে প্রাক্‌-মৌসুম অনুশীলনে দেরিতে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল। পরে সে সফরে ইউনাইটেডের প্রতিটি স্কোয়াডেই ছিলেন, তবে স্টকহোমে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শুধু ৮ মিনিটের জন্য মাঠে নামেন।প্রত্যাশানুযায়ী সুযোগ না পাওয়াতেই কি ক্ষোভের জন্ম হয়েছে গ্যাব্রিয়েলের মনে? গত ২৪ জুলাই রোজেনবার্গের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য গ্যাব্রিয়েল ট্রনহেইমে গিয়েছিলেন। সেদিন ইউনাইটেড কোচ ক্যারিক ১১ জন বদলি খেলোয়াড় ব্যবহার করলেও মাঠে নামতে না পারা দুজন খেলোয়াড়ের একজন ছিলেন গ্যাব্রিয়েল।ক্রোক পার্কে লিডসের বিপক্ষে ম্যাচের উদাহরণ টানা যায়। টটেনহাম থেকে যাওয়ার ৩ সপ্তাহ পর ১৮ বছর বয়সী উইঙ্গার টিনান টম্পসনকে সেই ম্যাচে মূল খেলানো হয়। কিন্তু গ্যাব্রিয়েল দলের সঙ্গে গিয়েও ম্যাচটি খেলার সুযোগ পাননি। এরপরও সবার ধারণা ছিল কারাবাও কাপে হয়তো ইউনাইটেডের মূল দলে অভিষেক হবে গ্যাব্রিয়েলের।এ মৌসুমে এখন পর্যন্ত ইউনাইটেডের সম্ভাব্য সবচেয়ে সহজ লড়াই ছিল চ্যাম্পিয়নস লিগে আজারবাইজানের দল সাবাহ এফকের বিপক্ষে ম্যাচ। প্রথমার্ধেই ইউনাইটেড ৩-০ গোলে এগিয়ে যায় এবং ৭২ মিনিটের মধ্যেই দলটির কোচ ক্যারিক পাঁচজন বদলি খেলোয়াড়কে ব্যবহার করেন। কিন্তু সেই বদলি তালিকায়ও গ্যাব্রিয়েলের জায়গা হয়নি। বয়স ১৫ বছর হওয়ায় উয়েফার নিবন্ধন বিধি অনুযায়ী ইউনাইটেডের ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের তালিকায় গ্যাব্রিয়েলকে রাখা হলে তিনি খেলতে পারতেন।ব্যালন ডি’অরে কীভাবে নির্ধারিত হয় বিজয়ী, কারা দেন ভোটইউনাইটেডের কোচরা এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, সিনিয়র খেলোয়াড় হওয়ার মতো শারীরিক সক্ষমতা এখনো গ্যাব্রিয়েলের হয়নি। তবে খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবিটি জোরালোভাবে প্রত্যাখ্যান করে। আর্সেনাল যেভাবে ১৫ বছর বয়সী ম্যাক্স ডাউম্যানকে সুযোগ দিয়েছে, বায়ার্ন মিউনিখও ১৭ বছর বয়সী লেনার্ট কার্লকে অভিষেক করিয়েছে—এসব উদাহরণ টেনে ইউনাইটেড কেন গ্যাব্রিয়েলের ক্ষেত্রে এমনটা করল না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে তাঁর পরিবার।অনুশীলনে সতীর্থের সঙ্গে জে জে গ্যাব্রিয়েলইউনাইটেড যে আশঙ্কা করছেম্যানচেস্টার ইভিনিং নিউজ জানিয়েছে, ফ্রি এজেন্ট হওয়ার অনুরোধ জানানোর পর গ্যাব্রিয়েল দলবদলের কোনো ফাঁকফোকর ব্যবহার করে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে চলে যেতে পারেন—এমন আশঙ্কা করছে ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি তাঁর চুক্তি বাতিল করতে রাজি না হলে এই তরুণ চলতি মৌসুম শেষ হওয়ার আগে ইংল্যান্ডের শীর্ষ লিগে অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারবেন না। তবে ইংল্যান্ডের বাইরে অন্য কোনো ক্লাবে যোগ দেওয়ার কথা ভাবতে পারেন গ্যাব্রিয়েল।গ্যাব্রিয়েল আয়ারল্যান্ডের পাসপোর্টধারী হলে আগামী ৬ অক্টোবর ১৬ বছর বয়স পূর্ণ হওয়ার পর তিনি ইউরোপের অন্য কোনো ক্লাবে যোগ দেওয়ার যোগ্য হবেন। তাঁর বাবা ও সাবেক ডিফেন্ডার জো ও’সিয়ারুইল আয়ারল্যান্ড জাতীয় দলে খেলেছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মিরর’ জানিয়েছে, ইউনাইটেড খতিয়ে দেখছে গ্যাব্রিয়েলের বিদেশ চলে যাওয়া তারা আটকাতে পারে কি না। তবে যেকোনো দলবদলেই ফিফার অনুমোদনের প্রয়োজন হবে। প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী ১৭ বছরের কম বয়সী খেলোয়াড়দের পেশাদার চুক্তিতে সই করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে, অন্যদিকে স্কলারশিপ চুক্তিতে সম্মত হওয়ার আগে একজন একাডেমি খেলোয়াড়ের বয়স অন্তত ১৬ বছর হতে হবে।তবে গ্যাব্রিয়েলের সঙ্গে এই সমস্যার সমাধানে আলোচনা চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। খবর রয়েছে, চ্যাম্পিয়ন লিগের স্কোয়াডের জন্য ইউনাইটেডের ‘এ’ তালিকায় এই শীর্ষ প্রতিভাবান খেলোয়াড়কে রাখা না হওয়ার কারণে পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে গত সপ্তাহে সাবাহর বিপক্ষে জয়ী ম্যাচে তিনি খেলতে পারেননি।গ্যাব্রিয়েলের এ সমস্যার সমাধানে আলোচনা চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। খবর রয়েছে, চ্যাম্পিয়ন লিগের স্কোয়াডের জন্য ইউনাইটেডের ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় তালিকায় তাঁকে রাখার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।আমাকে যেন নেকড়েদের সামনে ছুড়ে ফেলা হয়েছিল, ‘স্যান্ডপেপার’ কেলেঙ্কারি নিয়ে স্মিথদলবদলে চারটি পথ খোলামিরর জানিয়েছে, গ্যাব্রিয়েল ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিলের অনুরোধ জানানোর পর চারটি বড় ক্লাবের নজরে পড়েছেন। ইউনাইটেড তাঁর অনুরোধ এখনো মেনে না নিলেও সম্ভাব্য গন্তব্যের পথ খোলা আছে বেশ কয়েকটি।‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, গ্যাব্রিয়েলকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি ও বায়ার্ন মিউনিখ। রিয়াল গ্যাব্রিয়েলকে দীর্ঘদিন পর্যবেক্ষণ করে আসছে। ইউনাইটেড চাইলে গ্যাব্রিয়েলের ক্লাব ছাড়ার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে কিংবা এ নিয়ে লড়াই চালিয়ে যেতে পারে। তবে গ্যাব্রিয়েল ইংল্যান্ডের বাইরে যেতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা আছে।প্রিমিয়ার লিগের নিয়মে বলা হয়েছে, ‘কোনো খেলোয়াড়ের নিবন্ধনের মেয়াদ চলাকালীন কেবল তখনই তার রেজিস্ট্রেশন বাতিল করা সম্ভব, যদি সংশ্লিষ্ট সবাই (ক্লাব, খেলোয়াড় এবং তার অভিভাবক) এতে সম্মত হন।’ নিয়মে আরও বলা হয়েছে, ‘পক্ষগুলো যদি একমত না হয়, তবে যেকোনো পক্ষই লিখিত আবেদন করার মাধ্যমে চুক্তি বাতিলের অনুরোধ নিয়ে প্রিমিয়ার লিগের কাছে একটি বাধ্যতামূলক সিদ্ধান্তের দাবি জানাতে পারে, যেখানে অনুরোধের সম্পূর্ণ কারণ বিস্তারিত উল্লেখ থাকতে হবে।’গ্যাব্রিয়েলের দেশ কোথায়গ্যাব্রিয়েলের জন্ম ২০১০ সালে ইংল্যান্ডের এনফিল্ডে। তাঁর বাবা জো ও’সিয়ারুইলের জন্মও ইংল্যান্ডে। কিন্তু মায়ের আইরিশ জাতীয়তার সুবাদে আয়ারল্যান্ড জাতীয় দলে খেলেছেন জো ও’সিয়ারুইল। গ্যাব্রিয়েলের মা গ্রিক-সাইপ্রিয়ট বংশোদ্ভূত। লন্ডনে বেড়ে উঠেছেন গ্যাব্রিয়েল। তাঁর পারিবারিক শেকড় বেশ বৈচিত্র্যময়। বাবার দিক থেকে আইরিশ ও ত্রিনিদাদীয় এবং মায়ের দিক থেকে সাইপ্রাসীয় বংশোদ্ভূত হওয়ায় গ্যাব্রিয়েল আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, সাইপ্রাস এবং ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে খেলার যোগ্যতা রাখেন।৫০০ কুমিরের আবাস, সেই ফিটজরয় নদীতেই অলিম্পিকের রোয়িং

News সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
ঘুরে আসুন ঢাকার নতুন বিনোদনকেন্দ্র অ্যাকুয়ারিয়াম পার্কে, যেখানে আছে মাছ, পাখি ও জলপ্রপাত

ঘুরে আসুন ঢাকার নতুন বিনোদনকেন্দ্র অ্যাকুয়ারিয়াম পার্কে, যেখানে আছে মাছ, পাখি ও জলপ্রপাত

জুতা পালিশের ফাঁকে ২৩ বছর ধরে পত্রিকা পড়েন অনন্ত

জুতা পালিশের ফাঁকে ২৩ বছর ধরে পত্রিকা পড়েন অনন্ত

ব্রিটেন কেন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে

ব্রিটেন কেন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে

0 Comments