প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম। আগামী এক বছরের মধ্যে ডিজাইন সম্পন্ন করা হবে। নতুন কারিকুলামে ২০২৭ এবং ২০২৮ সালে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে।
রোববার (১৭ মে) দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) আয়োজিত প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এখন প্রাথমিক শিক্ষার মাপকাঠি হবে শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারছি। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিক্ষা ব্যবস্থার ওপর মূল্যায়িত করা হবে সকল কর্মকর্তাদের। এতে উন্নত ওয়াশরুম এবং শ্রেণি কক্ষের প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি বলেন, ভাষা, গণিত, সিটি এডুকেশন এবং একই সাথে স্পোর্টস, কালচার এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলাম শেখাচ্ছি। এই নতুন কারিকুলাম ক্লামরুমে আবদ্ধ থাকবে না। আগামীদিন থেকে প্রত্যেকটা স্ট্রাকচার হবে, শিক্ষার্থীদের আমরা কতটুকু শেখাতে পারলাম, তার উপর ভিত্তি করে। এসময় নেপের মহাপরিচালক ফরিদ আহমদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যশোরের চৌগাছায় জামাইয়ের পিটুনিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোতলেব হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
চাঁদপুরের কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক খণ্ডকালীন ইংরেজি শিক্ষক সাফিক ভুইয়ার (৩৮) সঙ্গে একাধিক ছাত্রীকে হাত ধরে বুকে টেনে নেয়ার আপত্তিকর দৃশ্য ভাইরাল হয়েছে। আর এ ঘটনায় ক্ষোভে মিছিল, মিটিংসহ তুলকালাম ঘটনা ঘটিয়েছে শিক্ষার্থী।
নীলফামারীর ডোমারে অনুমোদনহীন ও অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান নিশ্চিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছেন এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের পাঁচটি পৃথক স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চারটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত থেকে যায়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে শ্যামলী থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশে ব্যাপক হারে পোড়া তেলের ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বারবার ব্যবহৃত এই তেল উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। তবে, ফেলে না দিয়ে ব্যবহৃত এই তেল দিয়ে বায়োফুয়েল তৈরির পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন। তার আইনজীবী সালমান সফদরের প্রকাশিত এক চিঠিতে ইমরান খান লিখেছেন, "৭৪ বছর বয়সে এ নির্মম পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসবো না।"
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনার বিষয়ে কোনো শর্ত নিয়ে ভারতের সাথে বাংলাদেশ সরকারের কোনো কথাই হয়নি। অন্যদিকে পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত করার কথা জানিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন।