সব
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সদর ও সদর দক্ষিণে সড়ক বিভাগের কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ মনিরুলের অবৈধ সম্পদের পাহাড় রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামানের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদ নিয়ে আর্থিক সমঝোতার অ’ভিযোগ, তদন্তের দাবি চট্টগ্রামে সিএনজি প্রতিস্থাপনে ৬০কোটি ঘুষ বাণিজ্য করা বিআরটিএর ডিডি সুব্রত দেবনাথ বহাল তবিয়তে নরসিংদী সাব-রেজিস্ট্রি অফিসের কোটি কোটি টাকা লোপাট ১জন বরখাস্ত হলেও পদোন্নতি বাগিয়ে জেলা রেজিস্ট্রার সাব্বির এলটিএম বাদ দিয়ে ওটিএমে প্রীতি, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ ৩৩.৩৫ কোটিতে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কন্ট্রোলার তৃণমূলের আস্থা ও ত্যাগের প্রতীক আবুল বাশার: বাঁকা ইউনিয়নকে বিএনপির দুর্ভেদ্য দুর্গ বানাতে চান এই জননেতা
স্টাফ রিপোর্টারফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আতাহারের বিরুদ্ধে বদলি-বাণিজ্য, নিয়োগে অনিয়ম এবং প্রভাব খাটিয়ে পদায়ন নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক সুবিধা নেওয়ার পর বর্তমানে প্রশাসন ও অর্থ বিভাগের গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি একই ধরনের অনিয়ম চালিয়ে যাচ্ছেন। অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন নামে বেনামে দিনদিন তার সিন্ডিকেটের দৌরাত্ম বেড়েই চলছে।
অভিযোগ রয়েছে, সাবেক স্বরাষ্ট্র সচিব ও বর্তমান মন্ত্রিপরিষদ সচিবের পরিবারের প্রভাব ব্যবহার করে আতাহার ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন ও অর্থ) পদে পদায়ন নেন। বিশেষ করে মন্ত্রিপরিষদ সচিবের ছেলে ফরাজীর সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে এই পদ লাভ করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।
সূত্র আরও জানায়, আতাহার একটি ঘনিষ্ঠ সিন্ডিকেটের মাধ্যমে ফায়ার সার্ভিসে বদলি ও নিয়োগ বাণিজ্য পরিচালনা করছেন। ফায়ার ফাইটার, লিডার, ড্রাইভার পদে বদলির ক্ষেত্রে সংশ্লিষ্টদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি আসন্ন নিয়োগ প্রক্রিয়াতেও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভায় প্রভাব খাটিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের পাস করিয়ে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী সারাদেশে ঘনিষ্ঠ লোকজন দিয়ে প্রার্থী খুজছেন বলে জানাগেছে।
অভিযোগকারীদের ভাষ্য, ফায়ার সার্ভিসের বর্তমান মহাপরিচালক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করলেও আতাহার ও তার সিন্ডিকেটের কারণে সেই প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। এতে পুরো অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এছাড়া, আতাহারের ঘনিষ্ঠ ফায়ার ফাইটার মোঃ সাদ্দাম হোসেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত থাকায় তার সাথে বিভিন্ন দপ্তরে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তদবির বানিজ্য করে যাচ্ছেন। এছাড়াও এই সাদ্দাম তার “ক্যাশিয়ার” হিসেবে পরিচিত উল্লেখ করে অভিযোগ করা হয়েছে যে, ওই ব্যক্তির মাধ্যমেই বিভিন্ন আর্থিক লেনদেন ও যোগাযোগ কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়াও এস আলম গ্রুপের একটি প্রতিষ্ঠানে আগুন লাগার বিষয়ে এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট প্রদান করা হয়নি কারন এই আতাহার এস আলমের পক্ষে রিপোর্ট প্রদানের তদবির করছেন বলে জানা গেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে পরিচালক আতাহারের বক্তব্যে বলেন…
এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ। তাদের মতে, দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে গুরুত্বপূর্ণ এই বাহিনীর প্রতি জনসাধারণের আস্থা ক্ষুণ্ন হতে পারে।
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের পেছনে তাজুল ইসলামকে মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছেন গ্রেপ্তার দুই আসামি।
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজনের অভিযোগ, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে তার এলাকার ‘বড় ভাই’ পরিচয় দিয়ে এএসআই ইলিয়াস হোসাইন থানার কার্যক্রম ও তদন্তকাজে প্রভাব খাটান। তবে এ অভিযোগের সত্যতাও আলাদাভাবে যাচাই করা সম্ভব হয়নি।