যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্যের জন্য ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে দাতব্য সংস্থা ক্রাইম স্টপার্স।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন ও সৌদি পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রগুলোর তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে চাপ এবং সৌদি ভূখণ্ডে হামলার দেশটি আরও প্রায় ছয় মাস অভিযান চালিয়ে যেতে চায়।
কক্সবাজারের রামুতে রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘যে যে ধর্মের অনুসারীই হই না কেন, সকলেই মিলে চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি।’
সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘরের এক কোণে রাখা পর্দা থেকে বিশ্বকে চোখের সামনে উন্মোচন করার বিস্ময়কর মাধ্যম টেলিভিশনের অবদান স্মরণে আজ ২১ নভেম্বর উদযাপিত হচ্ছে ‘বিশ্ব টেলিভিশন দিবস’। সংবাদপত্র ও বেতারের পর এই মাধ্যমটিই প্রথম দৃশ্য ও শব্দের সমন্বয়ে বিশ্বের নানা ঘটনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তথ্য ও বিনোদনের জগতে নতুন এক অধ্যায়ের সূচনা করে।
নারীর ক্ষমতায়ন, পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে চলছে নাটোরে। এ কর্মসূচির আওতায় উপযুক্ত পরিবার চিহ্নিত করতে জেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও ছবি তোলার কাজ করছেন মাঠপর্যায়ের কর্মীরা।
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের পেছনে তাজুল ইসলামকে মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছেন গ্রেপ্তার দুই আসামি।
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজনের অভিযোগ, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে তার এলাকার ‘বড় ভাই’ পরিচয় দিয়ে এএসআই ইলিয়াস হোসাইন থানার কার্যক্রম ও তদন্তকাজে প্রভাব খাটান। তবে এ অভিযোগের সত্যতাও আলাদাভাবে যাচাই করা সম্ভব হয়নি।