জাতীয়

যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভানিয়ায় ৪ জনের মৃত্যু

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৬, ২০২৬ 0
যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভানিয়ায় ৪ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভানিয়ায় ৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ভয়াবহ আকার নিয়েছে হাম। অঙ্গরাজ্যটিতে এ বছর এখন পর্যন্ত প্রায় ৭০০ জনের হাম শনাক্ত হয়েছে। এরই মধ্যে হামে আক্রান্ত হয়ে চতুর্থ ব্যক্তির মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর যুক্তরাষ্ট্রে হামজনিত চারটি মৃত্যুর সব কটিই ঘটেছে পেনসিলভানিয়ায়।

পেনসিলভানিয়ার স্বাস্থ্যসচিব ডেবরা বোগেন এক বিবৃতিতে হামে আক্রান্ত হয়ে প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, তিন দশকের বেশি সময়ের মধ্যে পেনসিলভানিয়ায় এবারই সবচেয়ে বড় হাম ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ২০২৮ নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে লড়বেন কে?

হামের প্রাদুর্ভাব ঠেকাতে এবং আরও মৃত্যু প্রতিরোধে অঙ্গরাজ্যের বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ডেবরা বোগেন। এজন্য মানুষকে হাম সম্পর্কে সঠিক তথ্য জানানো এবং হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী টিকা (এমএমআর) পাওয়ার সুযোগ নিশ্চিত করা জরুরি। এ টিকাই কয়েক দশক ধরে হাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রে ১৯৯২ সালের পর এ বছরই হাম পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। হামে আক্রান্ত প্রতি ১ হাজার মানুষের মধ্যে এক থেকে তিনজন নিউমোনিয়া ও স্নায়বিক জটিলতার মতো কারণে মারা যেতে পারেন।

পাশাপাশি হামে আক্রান্ত প্রতি পাঁচজনের একজনকে হাসপাতালে ভর্তি করতে হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে, পেনসিলভানিয়ার কৃষিপ্রধান ল্যাঙ্কাস্টার ও মিফলিন কাউন্টিতে হাম সবচেয়ে বেশি ছড়িয়েছে। এছাড়া ইউটা, ফ্লোরিডা, ভার্জিনিয়া ও টেক্সাসেও কয়েক ডজন করে হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন

মক্কার দক্ষিণে ড্রোন হামলা, সৌদির হুঁশিয়ারি

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ হাজার ৩০০টির বেশি হাম শনাক্ত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ২০০০ সালে দেশটিতে হাম নির্মূলের ঘোষণা দিয়েছিল। তবে, সাম্প্রতিক প্রাদুর্ভাবের কারণে সে অর্জন ধরে রাখা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে টিকা দিয়ে প্রতিরোধ করা যায় এমন রোগগুলোর মধ্যে শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ এখনো হাম।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমডিআরএইচ/

Popular post
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থেকে ২৭৫ কোটি টাকার মালামাল চুরি

আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মালবাহী ট্রেন থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৫ কোটি টাকা) মূল্যের পণ্য চুরির এক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচিত হয়েছে। দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলা এই চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি)। লস অ্যাঞ্জেলেস পুলিশ এটিকে রেলওয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ চুরির ঘটনা বলে বর্ণনা করেছে।

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক খুন

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক খুন হয়েছেন। নিহত ইসমাইল ওরফে নিদানু (৫০) কাকিলাকুড়া ভুতনিকান্দা গ্রামের সুজা উদ্দিনের ছেলে।

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

শেরপুরে রাইস কুকারের সুইচ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

শেরপুরের নকলায় ভাত রান্না ইলেকট্রিক চুলা রাইস কুকারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। 

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১ টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয়

View more
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থেকে ২৭৫ কোটি টাকার মালামাল চুরি
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থেকে ২৭৫ কোটি টাকার মালামাল চুরি

আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মালবাহী ট্রেন থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৫ কোটি টাকা) মূল্যের পণ্য চুরির এক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচিত হয়েছে। দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলা এই চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি)। লস অ্যাঞ্জেলেস পুলিশ এটিকে রেলওয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ চুরির ঘটনা বলে বর্ণনা করেছে।

RIPOTER NEWS নভেম্বর ২৩, ২০২৬ 0
শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক খুন

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক খুন

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আখাউড়ায় এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, এসআইসহ আহত ৪
আখাউড়ায় এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, এসআইসহ আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি এক এনসিপি নেতাকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে তার সমর্থকদের বিরুদ্ধে। পরে আসামিকে ছিনিয়ে নিতে থানায়ও উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে এসআইসহ অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা এনসিপির নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

RIPOTER NEWS নভেম্বর ২৩, ২০২৬ 0
নারায়ণগঞ্জে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে চালক নিহত

নারায়ণগঞ্জে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে চালক নিহত

শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুর পাক হানাদার মুক্ত দিবস আজ 

ঝালকাঠির রাজাপুর পাক হানাদার মুক্ত দিবস আজ 

0 Comments