জাতীয়

যানজটে আটকে ফায়ার সার্ভিস, অগ্নিকাণ্ডে পুড়ল দোকান-যানবাহন

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৫, ২০২৬ 0
যানজটে আটকে ফায়ার সার্ভিস, অগ্নিকাণ্ডে পুড়ল দোকান-যানবাহন
যানজটে আটকে ফায়ার সার্ভিস, অগ্নিকাণ্ডে পুড়ল দোকান-যানবাহন

অগ্নিকাণ্ডে জ্বলছে শেখেরহাট বাজার। স্থানীয়রা বালতি হাতে আগুন নেভাতে ছুটছেন আর ঘটনাস্থলের দিকে ছুটছে ফায়ার সার্ভিসের গাড়ি। কিন্তু স্টেশন থেকে বের হওয়ার পরই শুরু হয় বাধার পালা।

স্টেশন থেকে মহাসড়কে সরাসরি ওঠার পকেট গেট না থাকায় উল্টো পথে গিয়ে নিতে হয় ইউটার্ন। এরপর সীতাকুণ্ড বাসস্টেশনের যানজট এবং বড় দারোগাহাট ওজন স্কেলে পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারি পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে আগুনে এক সারির ছয়টি দোকান, একটি মোটরসাইকেল ও কয়েকটি অটোরিকশা পুড়ে ছাই।
‎
‎সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের অপেক্ষায় না থেকে ব্যবসায়ী ও স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। কেউ কেউ আগুনে পানি ছোড়েন, আবার কেউ দোকান থেকে মালামাল সরিয়ে নেন। স্থানীয়দের চেষ্টায় আগুন আশপাশে ছড়িয়ে পড়া ঠেকানো গেলেও এক সারির ছয়টি দোকান রক্ষা করা সম্ভব হয়নি।
‎
‎ফায়ার সার্ভিসের উপসহকারী কর্মকর্তা ফলামন মুন্নু মারমা বলেন, ব্যাটারি চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ২০ লাখ টাকার মালামাল।
‎
মুন্নু মারমা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। কিন্তু ফায়ার স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সরাসরি ওঠার কোনো পকেট গেট নেই। ফলে গাড়ি উল্টো পথে মহাসড়কে উঠে উপজেলা সদর পর্যন্ত যায়। সেখানে ইউটার্ন নিয়ে আবার ঢাকামুখী লেনে প্রবেশ করে।

‎‎ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ‎এরপর সীতাকুণ্ড বাসস্টেশন এলাকায় যানজটে আটকে পড়ে। পরে বড়দারোগাহাট ওজন স্কেলের পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারির কারণে আবারও বাধার মুখে পড়ে ফায়ার সার্ভিসের গাড়ি। স্বাভাবিক গতিতে এগোনোর সুযোগ না থাকায় পরে সরু গ্রামীণ সড়ক দিয়ে কয়েকটি মোড় ঘুরে শেখেরহাট বাজারে পৌঁছায়।
‎
‎স্থানীয় সচেতন মহল বলছে, ‎শেখেরহাটের এ অগ্নিকাণ্ড জরুরি সেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দুর্বলতাও সামনে এনেছে। ফায়ার স্টেশন থেকে মহাসড়কে সরাসরি প্রবেশের ব্যবস্থা না থাকায় জরুরি গাড়িকে ঘুরপথে যেতে হচ্ছে। এর সঙ্গে বাসস্টেশন ও ওজন স্কেলের যানজট যুক্ত হলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে মূল্যবান সময় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

এম মাঈন উদ্দিন/এসজেডএইচ/এএসএম

Popular post
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

শেরপুরে রাইস কুকারের সুইচ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

শেরপুরের নকলায় ভাত রান্না ইলেকট্রিক চুলা রাইস কুকারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। 

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১ টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা পানিবন্টন চুক্তির মেয়াদ

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ঢাকায় বৈঠকে বসেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)।

পিরোজপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৮। 

আখাউড়ায় এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, এসআইসহ আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি এক এনসিপি নেতাকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে তার সমর্থকদের বিরুদ্ধে। পরে আসামিকে ছিনিয়ে নিতে থানায়ও উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে এসআইসহ অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা এনসিপির নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

জাতীয়

View more
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

RIPOTER NEWS নভেম্বর ২৩, ২০২৬ 0
শেরপুরে রাইস কুকারের সুইচ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

শেরপুরে রাইস কুকারের সুইচ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা

আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা পানিবন্টন চুক্তির মেয়াদ

আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা পানিবন্টন চুক্তির মেয়াদ

ঝালকাঠির রাজাপুর পাক হানাদার মুক্ত দিবস আজ 
ঝালকাঠির রাজাপুর পাক হানাদার মুক্ত দিবস আজ 

আজ ২৩ নভেম্বর ঝালকাঠির রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বরিশাল অঞ্চলের মধ্যে ঝালকাঠির রাজাপুর থানা সর্বপ্রথম পাক হানাদার মুক্ত হয়। বৃহত্তর বরিশালের রাজাপুরের আকাশে উড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা। 

RIPOTER NEWS নভেম্বর ২৩, ২০২৬ 0
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু আন্দ্রে ম্যালরোকে স্মরণ করল মুক্তিযুদ্ধ জাদুঘর

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু আন্দ্রে ম্যালরোকে স্মরণ করল মুক্তিযুদ্ধ জাদুঘর

গাজীপুরকে পরিকল্পিত নগরী হিসেবে গড়তে চান নতুন চেয়ারম্যান

গাজীপুরকে পরিকল্পিত নগরী হিসেবে গড়তে চান নতুন চেয়ারম্যান

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই

0 Comments