কুমিল্লার চান্দিনা উপজেলার বারেরা বাজারে আলমগীর হোসেন নামে এক তরুণকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবদুল মতিনের বিরুদ্ধে। মারধরের পর বিষয়টি জানিয়ে ফেসবুকে লাইভে আসার সময়ও আলমগীরের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে প্রাণনাশের আশঙ্কায় পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন আলমগীর।
আলমগীর হোসেন জানান, তার বড় ভাই সুমন মিয়া তাদের বাবা সিরাজুল ইসলামের কাছ থেকে সম্পত্তি লিখে নেন। এরই মধ্যে তাদের বাবা মারা যান। আলমগীর বিদেশে ছিলেন। দেশে ফিরে তিনি সম্পত্তির খারিজ বাতিলের জন্য চান্দিনার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে রিভিউ আবেদন করেন। এ নিয়ে তার ভাই ক্ষিপ্ত হন বলে জানান আলমগীর।
তার ভাষ্য, ভাইয়ের পক্ষ নিয়ে সোমবার সন্ধ্যায় বারেরা বাজারে তাকে ডেকে নেন আবদুল মতিন মেম্বার। সেখানে কেন সম্পত্তির খারিজ বাতিলের আবেদন করেছেন এবং কার অনুমতি নিয়ে করেছেন-এসব জানতে চান আবদুল মতিন।
আলমগীর আরও জানান, কথা কাটাকাটির একপর্যায়ে আবদুল মতিন মেম্বার, তার ছেলে বিল্লাল হোসেন ও ভাই উজায়ের মিয়াসহ কয়েকজন তার ওপর হামলা চালান। মারধরের পর তিনি ফেসবুকে লাইভে এসে ঘটনার কথা বলার সময় আবারও তার ওপর হামলা করা হয়। এ হামলার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
তিনি বলেন, হামলার পরে জঙ্গলে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পাই। এ সময় সহযোগিতার জন্য ৯৯৯ নম্বরে ফোন করলেও চান্দিনা থানা পুলিশ তাকে সহযোগিতা করেনি। এ ঘটনায় কুমিল্লার আদালতে মামলা করা হবে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, তিনি মারামারি করে একটি ভিডিও গ্রুপে দিয়েছে। ৯৯৯-এ ফোন দিয়ে আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। আমরা তাকে বলেছি- আপনি আহত হলে ডাক্তারের কাছে যান। এরপর থানায় এলে মামলা নেবো। এরপর তিনি আর যোগাযোগ করেননি।
জাহিদ পাটোয়ারী/এনএইচআর
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র শহরের একটি ভিডিও প্রকাশ করেছে। কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র, ডাবল লঞ্চারসহ আধুনিক সামরিক প্রযুক্তি প্রদর্শন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজেদের প্রতিরোধ সক্ষমতার কড়া বার্তা দিয়েছে তেহরান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
প্রাত্যহিক ব্যস্ততা ও রুটিনের বাইরে ছুটির দিনগুলো কীভাবে কাটানো হয় তার প্রভাব পড়ে মানসিক প্রশান্তির ওপর। প্রতিদিনের একঘেয়েমি কাটিয়ে মনকে সতেজ রাখা এবং চিন্তাভাবনায় বৈচিত্র্য আনার সুযোগ তৈরি করে ছুটি। তাই ছুটি মানেই শুধু বিশ্রাম, এমন ধারণা বদলাতে চাইছে চীন। দেশটিতে ছুটি এখন অর্থনীতি চাঙা করার নতুন কৌশল হয়ে উঠছে।
রেডউড বইটি ইরানে রুশ গোয়েন্দা সংস্থা কেজিবির কর্মকর্তা ভ্লাদিমির কোজিচকিনের সাথে ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই৬-এর গোপন সহযোগিতা, সোভিয়েত ইউনিয়ন এবং তুদেহ পার্টি সম্পর্কে তার প্রদান করা তথ্য ইসলামি প্রজাতন্ত্রের কাছে হস্তান্তর এবং এর ফলে সৃষ্ট বিতর্কিত পরিণতি নিয়ে লেখা হয়েছে। সেখানে সেই সময়কার অনেক গোপন তথ্য বেরিয়ে এসেছে।
বাহরাইনে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। রোববার (২২ নভেম্বর) ভোররাতে দেশটিতে মিসাইল ও ড্রোন ছুড়ে সেনাবাহিনীর চৌকস এ ইউনিট।
রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের পর দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। নিষেধাজ্ঞা আরোপ, কূটনৈতিক চাপ বাড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে জান্তাকে একঘরে করার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র শহরের একটি ভিডিও প্রকাশ করেছে। কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র, ডাবল লঞ্চারসহ আধুনিক সামরিক প্রযুক্তি প্রদর্শন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজেদের প্রতিরোধ সক্ষমতার কড়া বার্তা দিয়েছে তেহরান।
রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের পর দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। নিষেধাজ্ঞা আরোপ, কূটনৈতিক চাপ বাড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে জান্তাকে একঘরে করার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে লাগাতার বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি টাকার শুঁটকি। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর পারের দুবলার চরে শুঁটকি উৎপাদনের ভরা মৌসুমে ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর সংকটে পড়েছে জেলে, বহদ্দার ও মহাজন ব্যবসায়ীরা। আর্থিক লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।