দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে একসময় কম আলোচনা হয়নি। প্রেমের গুঞ্জন থেকে শুরু করে বিচ্ছেদ- দীর্ঘ সময় পরও এই দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। এবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন দেব।
দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী অভিনীত নতুন সিনেমা ‘দেশু ৭’। সিনেমাটির প্রচার নিয়ে ব্যস্ত থাকার কথা থাকলেও তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েই বেশি আলোচনা হচ্ছে বলে বিরক্তি প্রকাশ করেছেন দেব।
সম্প্রতি কলকাতায় একটি স্যালোনের উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন অভিনেতা। দেব জানান, শুভশ্রীর সঙ্গে এখন স্বাভাবিকভাবে কথা বলতেও তিনি ভয় পান। কারণ তাদের দুজনকে একসঙ্গে দেখা গেলেই সেটিকে কেন্দ্র করে নানা ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে।
দেব বলেন, একসময় শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল। এখন তারা বন্ধু। কিন্তু প্রকাশ্যে স্বাভাবিকভাবে কথা বললেও সেটি নিয়ে নানা আলোচনা শুরু হয়ে যায়। এমনকি কোনো অনুষ্ঠানে শুভশ্রীকে স্বাভাবিকভাবে আলিঙ্গন করলেও সেটি নিয়েও ভিডিও তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।
দেবের ভাষ্য, এসব কারণেই ‘দেশু ৭’-এর প্রচারে তারা সেভাবে একসঙ্গে বের হচ্ছেন না। কারণ প্রচারে গেলেই সিনেমার গল্প, নির্মাণ বা অভিনয়ের বদলে তাদের সম্পর্ক, বিচ্ছেদ কিংবা বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হচ্ছে।
অভিনেতা বলেন, তারা প্রচারে বের হলেই বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু হয়। অথচ কেউ ‘দেশু ৭’ নিয়ে কথা বলছে না। সিনেমাটিতে তিনি যে নতুন ধরনের নির্মাণভঙ্গি উপস্থাপন করেছেন, সেটিও আলোচনায় আসছে না। এমনকি দীর্ঘদিন পর কোনো বাংলা সিনেমার শুটিং লাদাখে হয়েছে, সেই বিষয়টিও আলোচনায় আসছে না বলে আক্ষেপ করেন তিনি।
বড় বাজেটের ‘দেশু ৭’ সিনেমায় দেবের সঙ্গে জুটি বেঁধেছেন শুভশ্রী। সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই এর অ্যাকশন দৃশ্য নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি রয়েছে দেব-শুভশ্রীর রোমান্টিক দৃশ্যও।
দেব জানান, শুধু শুভশ্রীকে নিয়ে কয়েক দিনের শুটিং করেই চাইলে একাধিক সিনেমা তৈরি করা সম্ভব ছিল। এতে ব্যবসায়িক সাফল্যও আসত। কিন্তু সে পথে না গিয়ে ‘ধূমকেতু’র পর দর্শক যেভাবে দেব-শুভশ্রীকে দেখতে চেয়েছেন, সেই প্রত্যাশা মাথায় রেখেই ‘দেশু ৭’ নির্মাণ করেছেন তিনি।
সিনেমাটিতে দেব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে। দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সিনেমাটির টিকিট বিক্রিতে দর্শকের আগ্রহের ইঙ্গিত মিলেছে।
এলআইএ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান নিশ্চিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছেন এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের পাঁচটি পৃথক স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চারটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত থেকে যায়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে শ্যামলী থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সদস্যদের সন্তানদের বিয়ে এবং প্রয়াত শ্রমিকদের পরিবারের কল্যাণে ১১ লাখ ২০ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩০) নামের এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
‘বাহুবলি’ সিনেমা ফ্র্যাঞ্চাইজিতে শিবগামী চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন দক্ষিণী সিনেমার অভিনেত্রী রম্যা কৃষ্ণান।
দিল্লির সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে বলিউড রাজত্ব করছেন শাহরুখ খান। খুব অল্প বয়সে বাবা-মাকে হারান কিং খান। কিন্তু সেই কষ্টকে শক্তিতে পরিণত করেন তিনি।
এক সময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর অপ্রকৃতিস্থ জীবনযাপনের চিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।