সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাইজদী-সোনাপুর সড়কের হোয়াইট হলের সামনে থেকে মিছিল শুরু হয়ে গোদার মসজিদে গিয়ে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৬টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে হোয়াইট হলের সামনে থেকে মিছিল শুরু করেন। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের বাড়ির সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
মিছিলে অংশ নেওয়া কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লবের নির্দেশনা এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে অন্তত ১০০ নেতাকর্মী অংশ নেন।
মিছিলে উপস্থিত নেতাকর্মীরা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে নোয়াখালী-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুসহ অনেকের ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে।
পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলেন সুধারামের উকিলপাড়া গ্রামের মৃত পরিতোষ চন্দ্র দাসের ছেলে মিঠু দাস (৪৫), নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুরের মৃত সেফাল দাসের ছেলে পলাশ দাস (৩২) ও আন্ডারচর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে আলাউদ্দিন (৩৬)। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মিছিলের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে। গ্রেফতারদের ওই মামলায় আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩০) নামের এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ৭ জনকে মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশটির বিরোধী দল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) পদত্যাগের এই ঘোষণা দেন তিনি।
ঢাকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
বিএনপির স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান পতিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, দেশে যেটা বড় আয়ের উৎস সেই গার্মেন্টস বন্ধ করে দিয়ে অর্থনীতির ক্ষতি করা হচ্ছে। বারবার প্রমাণ পাওয়া যাচ্ছে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। যারা নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দেশের সম্পদ নষ্ট করতে চায় তাদের সাথে আপস হতে পারে না।
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
ঢাকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
রাজধানীর পল্লবী, মহাখালী ও বাড্ডা এলাকায় পৃথক তিনটি স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে রাত সোয়া ১০টার মধ্যে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এসব ঘটনায় জড়িত সন্দেহে পল্লবী থেকে একজনকে আটক করেছে পুলিশ।