এ বছর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পড়ছে আগামী ২৩ সেপ্টেম্বর। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের বাৎসরিক ছুটির তালিকায় এ উপলক্ষে ছুটি রাখা হয়েছে ২৪ সেপ্টেম্বর। এ নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
তাদের প্রশ্ন, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর হলে ছুটি একদিন এগিয়ে আসবে নাকি বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী ছুটি চলবে? বিষয়টি নিয়ে দ্বিধায় পড়েছেন শিক্ষাপ্রশাসনের কর্মকর্তারাও। তারা বিষয়টি নিয়ে স্পষ্ট করে বলতে পারছেন না।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক উইংয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, বিষয়টি নিয়ে আমরাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। যেহেতু ২৩ তারিখে দিবসটি পড়ছে, আর ২৪ তারিখে ছুটির তালিকায় ছুটি রাখা হয়েছে; এটি নিয়ে একটি সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরও বলেন, বাৎসরিক ছুটির তালিকায় ইসলাম ধর্মের দিবস ও অনুষ্ঠানগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল লেখা থাকে। সেক্ষেত্রে এটি পরিবর্তন হতেই পারে। আমরা এটা শিগগির জানিয়ে দেবো। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা এলে সে নির্দেশনা আমরা নতুন করে চিঠি ইস্যু করবো।
এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চাঁদ দেখার ওপর নির্ভর করে এ ছুটি নির্ধারণ করা হয়। নতুন নির্দেশনা যদি আসে জানানো হবে। চাঁদ দেখার ওপর নির্ভর করা দিবসগুলো ছুটির তালিকায় অনুমানের ওপর ভিত্তি করে লেখা হয়, তাতে একদিন কম বা বেশি হতেই পারে। যদি এদিক-সেদিক হয়, তাহলে ঘোষণা দেওয়া হবে।
জানা যায়, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকে। তবে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর এ ছুটি নির্ভর করে। দিবসটির আগে সাধারণত বিশ্ববিদ্যালয় ছুটি থাকলে নোটিশ দেওয়া হয়।
ফাতেহা-ই-ইয়াজদাহম কী
‘ইয়াজদাহম’ একটি ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ অর্থ ১১তম দিনের ফাতিহা বা ফাতেহা শরিফ। প্রতি হিজরি সনের রবিউস সানি মাসের ১১ তারিখে দিবসটি পালন করা হয়।
বড়পির হজরত আবদুল কাদির জিলানির (রহ) ওফাত (মৃত্যু) দিবস হিসেবে এটি পালিত হয়। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রসারে তার ব্যাপক অবদান রয়েছে। একে অনেক সময় ‘গেয়ারভি শরিফ’ বলা হয়।
এএএইচ/এমকেআর
রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের সপ্তম চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জুমার খুতবায় জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
গোপালগঞ্জের পরিবেশ বৃহস্পতিবার রাত থেকে শান্ত রয়েছে।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার কারণে খুলনা-ঢাকা রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ফিরতি যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার থেকে সারা দেশে বৃষ্টি হচ্ছে।
রিয়ালে শুরুর দিকে নিজের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের সমালোচনার মুখেও পড়েছিলেন চুয়ামেনি। তবে চলতি মৌসুমে কোচ জোসে মোরিনিওর অধীনে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরেছেন তিনি।
রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের সপ্তম চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার থেকে সারা দেশে বৃষ্টি হচ্ছে।
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের মার্টিসাঁ এলাকায় পুলিশের অভিযানে অন্তত ৩৪ জন গ্যাং সদস্য নিহত হয়েছেন