জাতীয়

বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে তিন ঘরে ডাকাতি

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে তিন ঘরে ডাকাতি
বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে তিন ঘরে ডাকাতি

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে তিন বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে বোয়ালখালী থানার কড়লডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল সেট এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ডাকাত কবলিত পরিবারগুলো একই ভবনে পরিবার নিয়ে ভাড়ায় থাকেন।

ভুক্তভোগী সহকারী শিক্ষিকা সাদিয়া আফরোজ জানান, রাত ৩টার দিকে ৬-৭ জনের একটি দল অস্ত্র দেখিয়ে তাদের জিম্মি করে। এসময় তার স্বামী শরিফুল ইসলামসহ পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে মারধর করা হয়।

তিনি বলেন, দুই ভরি সোনার চেইন, দুই জোড়া সোনার কানের দুল, একটি নাকফুল, এক জোড়া ডায়মন্ডের কানের দুল, দুই জোড়া রুপার নূপুর, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৪১ হাজার টাকা নিয়ে গেছে।

আরেক ভুক্তভোগী অটোরিকশাচালক নুরুল আবছার রুবেল বলেন, রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাত দল দরজা খোলে। এরপর তার গলায় ছুরি ধরে হাত বেঁধে ফেলে। তার ঘরের সদস্যদের নিয়ে একটি কক্ষে আটকে রাখে।

ক্ষতিগ্রস্ত রুবেল জানান, ঘর তছনছ করে ২৫ হাজার টাকা এবং তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে গেছে।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। কাটার দিয়ে গ্রিল কেটে এক শিশুকে ভেতরে ঢুকিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

এমডিআইএইচ/এমএএইচ/

Popular post
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের সপ্তম চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। 

জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জুমার খুতবায় জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

গোপালগঞ্জে মাঠে নেই আন্দোলনকারীরা, তবু বন্ধ দোকানপাট

গোপালগঞ্জের পরিবেশ বৃহস্পতিবার রাত থেকে শান্ত রয়েছে।

নিরাপত্তাশঙ্কায় বাতিল জাহানাবাদ এক্সপ্রেসের ফিরতি যাত্রা

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার কারণে খুলনা-ঢাকা রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ফিরতি যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃষ্টিতে বাজারে ক্রেতা কম, চড়া চাল-সবজির দাম

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার থেকে সারা দেশে বৃষ্টি হচ্ছে।

রিয়ালে সঙ্গে আরও ৫ বছরের চুক্তি করলেন চুয়ামেনি

রিয়ালে শুরুর দিকে নিজের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের সমালোচনার মুখেও পড়েছিলেন চুয়ামেনি। তবে চলতি মৌসুমে কোচ জোসে মোরিনিওর অধীনে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরেছেন তিনি।

জাতীয়

View more
হাইতিতে পুলিশের অভিযানে ৩৪ গ্যাং সদস্য নিহত
হাইতিতে পুলিশের অভিযানে ৩৪ গ্যাং সদস্য নিহত

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের মার্টিসাঁ এলাকায় পুলিশের অভিযানে অন্তত ৩৪ জন গ্যাং সদস্য নিহত হয়েছেন

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
দ. আফ্রিকার বিপক্ষে হারের দুই কারণ জানালেন শান্ত

দ. আফ্রিকার বিপক্ষে হারের দুই কারণ জানালেন শান্ত

মৌসুমজুড়ে চলে ইট পোড়ানো, অভিযান শুধু শেষ সময়ে!

মৌসুমজুড়ে চলে ইট পোড়ানো, অভিযান শুধু শেষ সময়ে!

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে

0 Comments