জাতীয়

সীমান্তের অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল বিজিবি

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
সীমান্তের অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল বিজিবি
সীমান্তের অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল বিজিবি

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সোমবার সকাল ১০ টায় কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। এতে কয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে অভিজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল ফয়সাল হাসান খান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সব সময় সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে কাজ করে আসছে। যেকোনো সংকট ও মানবিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিজিবি অঙ্গীকারবদ্ধ। এ ধরনের কার্যক্রম বিজিবি ও স্থানীয়দের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন হোসনে আরা আক্তার ও সহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ুন করিম।

মো. আল-কারিয়া চৌধুরী/কেজে/এএসএম

Popular post
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহী নিহত

সাইবেরিয়ার কেমেরোভোতে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে।

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, তাকওয়া সুইটসকে জরিমানা

মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের দায়ে তাকওয়া সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে বিশ্ব, সতর্ক করলেন মার্কিন অধ্যাপক

বিশ্ব আজ পারমাণবিক বিপর্যয়ের আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কাছাকাছি পৌঁছে গেছে। আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক এবং নিউক্লিয়ার স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক পিটার কুজনিক এই ভয়ংকর সতর্কবার্তা দিয়েছেন। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এক বিশাল পারমাণবিক বিপদের ঝুঁকি তৈরি করেছে।

মধুবন বেকারি অ্যান্ড সুইটসকে ২ লাখ টাকা জরিমানা ‎ ‎

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ‎লক্ষ্মীপুরে `মধুবন বেকারি অ্যান্ড সুইটস`-কে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা

বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা এবং পরবর্তীতে জবাবে ইরানে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপি এসব ঘটনা ঘটে।

জাতীয়

View more
সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে, ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা
সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে, ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
মেয়েকে আনতে গিয়ে জামাতার পিটুনিতে শ্বশুরের মৃত্যু

মেয়েকে আনতে গিয়ে জামাতার পিটুনিতে শ্বশুরের মৃত্যু

ছাত্রীকে বুকে টানার ভিডিও ভাইরাল, ছাত্রদের বিক্ষোভ

ছাত্রীকে বুকে টানার ভিডিও ভাইরাল, ছাত্রদের বিক্ষোভ

ডোমারে ৫ অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান, জরিমানা

ডোমারে ৫ অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান, জরিমানা

0 Comments