পশ্চিম প্রশান্ত মহাসাগরের তলদেশে সোনা ও রুপায় সমৃদ্ধ বিশাল একটি খনিজ ভাণ্ডারের সন্ধান পেয়েছেন চীনা বিজ্ঞানীরা। আবিষ্কৃত এই খনিজ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাও বেশ বড় বলে জানিয়েছেন তারা। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির শুক্রবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কয়েকটি চীনা শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ বৈজ্ঞানিক অভিযানে এই খনিজ ভাণ্ডারের সন্ধান পাওয়া যায়।

গবেষকদের ভাষ্য অনুযায়ী, সমুদ্রতলের ওই হাইড্রোথার্মাল এলাকায় পাওয়া আকরিতে মূল্যবান ধাতুর ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বেশি। সর্বোচ্চ মানের আকরিতে প্রতি টনে রুপার পরিমাণ এক কেজিরও বেশি।
গবেষকেরা বলছেন, সেখানকার গড় ধাতব উপাদানের পরিমাণ স্থলভাগের সাধারণ খনিজ ভাণ্ডারের তুলনায়ও বেশি।
সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ওশান ইঞ্জিনিয়ারিংয়ের উপপরিচালক ও প্রকল্পের অন্যতম প্রধান বিজ্ঞানী সং শিজি বলেন, বড় এই সমুদ্রতল খনন এলাকায় অত্যন্ত উচ্চমাত্রার অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে।
সমুদ্রের তলদেশে ভূতাপীয় কার্যকলাপের কারণে অত্যন্ত উত্তপ্ত ও খনিজসমৃদ্ধ পানি ফাটল বা ছিদ্র দিয়ে বেরিয়ে আসে। এসব স্থানকে হাইড্রোথার্মাল ফিল্ড বলা হয়।
এই উত্তপ্ত পানি যখন প্রায় হিমশীতল সমুদ্রের পানির সংস্পর্শে আসে, তখন দ্রুত ঠান্ডা হয়ে যায়। এর ফলে পানিতে থাকা ধাতু সালফারের সঙ্গে যুক্ত হয়ে কঠিন সালফাইড খনিজ হিসেবে তলদেশে জমা হয়।
এসব খনিজের মধ্যে সাধারণত তামা, দস্তা ও সিসা থাকে। অনেক ক্ষেত্রে এর সঙ্গে সোনা এবং রুপাও পাওয়া যায়।
এই অনুসন্ধান অভিযানে চীনের কিংদাও ইনস্টিটিউট অব মেরিন জিওলজি এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরাও অংশ নেন।
গত ১০ আগস্ট শেনঝেন থেকে গবেষণা অভিযানটি শুরু হয়। গবেষকেরা চীনের নিজস্ব নকশা ও প্রযুক্তিতে তৈরি বিশাল সমুদ্র গবেষণাজাহাজ ‘শিয়াং ইয়াং হং ১০’-এ করে পশ্চিম প্রশান্ত মহাসাগরের উদ্দেশে যাত্রা করেন।
গবেষকদের পাওয়া এই আবিষ্কার সমুদ্রতলের খনিজ সম্পদ নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করতে পারে। তবে সমুদ্রতল থেকে এসব মূল্যবান খনিজ উত্তোলনের ক্ষেত্রে প্রযুক্তিগত, পরিবেশগত ও আন্তর্জাতিক নানা বিষয় বিবেচনায় নিতে হবে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
কেএএ/
যশোরের চৌগাছায় জামাইয়ের পিটুনিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোতলেব হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
চাঁদপুরের কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক খণ্ডকালীন ইংরেজি শিক্ষক সাফিক ভুইয়ার (৩৮) সঙ্গে একাধিক ছাত্রীকে হাত ধরে বুকে টেনে নেয়ার আপত্তিকর দৃশ্য ভাইরাল হয়েছে। আর এ ঘটনায় ক্ষোভে মিছিল, মিটিংসহ তুলকালাম ঘটনা ঘটিয়েছে শিক্ষার্থী।
নীলফামারীর ডোমারে অনুমোদনহীন ও অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান নিশ্চিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছেন এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের পাঁচটি পৃথক স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চারটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত থেকে যায়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে শ্যামলী থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় প্রশাসনিক জটিলতা কমানো, ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানো এবং নীতি-নির্ধারণী পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৬৩৬ কোটি টাকা।
রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ।