শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২১ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স বাই কোর্সওয়ার্ক, মাস্টার্স বাই মিক্সড মোড, মাস্টার্স বাই রিসার্চ ও ডক্টরাল বাই রিসার্চ প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। ভর্তির যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় অফিস ও ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাওয়া যাবে। এখান থেকে ফরম ডাউনলোড করে নির্ধারিত নিয়মে পূরণ করতে হবে। আবেদন ফি ৫০০ টাকা। এ টাকা সোনালী ব্যাংক লিমিটেডের শাবিপ্রবি শাখায় সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব নম্বরে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর ২০২৬।
শাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স বাই কোর্সওয়ার্ক, মাস্টার্স বাই মিক্সড মোড, মাস্টার্স বাই রিসার্চ ও ডক্টরাল বাই রিসার্চ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।
আবেদনের সঙ্গে প্রার্থীদের জীবনবৃত্তান্ত, আবেদন ফি জমাদানের ব্যাংক রসিদের কপি ছবি জমা দিতে হবে। আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে—
ক. জীবনবৃত্তান্ত
খ. আবেদন ফি জমাদানের ব্যাংক রসিদ
গ. পাসপোর্ট সাইজের সত্যায়িত ২ কপি ছবি
ঘ. স্নাতক পরীক্ষা পাসের সনদসহ সব পরীক্ষা পাসের সনদ ও গ্রেড সার্টিফিকেটের সত্যায়িত কপি
ঙ. কর্মরত প্রার্থীদের যথাযথ নিয়োগ কর্তৃপক্ষের অনুমতিপত্রের মূল কপি
চ. শিরোনামসহ গবেষণা প্রস্তাবের সারসংক্ষেপ (Master’s by Coursework প্রোগ্রামের জন্য প্রযোজ্য নয়)
ছ. সুপারভাইজারের প্রত্যয়নপত্র (Master's by Coursework প্রোগ্রামের জন্য প্রযোজ্য নয়)
জ. রেফারেন্স লেটার (Master's by Coursework প্রোগ্রামের জন্য প্রযোজ্য নয়)
মাস্টার্স বাই কোর্সওয়ার্ক প্রোগ্রামটি শুধু শাবিপ্রবি থেকে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের জন্য প্রযোজ্য।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অফিস ও ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন
বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শেরপুরের নকলায় ভাত রান্না ইলেকট্রিক চুলা রাইস কুকারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১ টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ঢাকায় বৈঠকে বসেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)।
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৮।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি এক এনসিপি নেতাকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে তার সমর্থকদের বিরুদ্ধে। পরে আসামিকে ছিনিয়ে নিতে থানায়ও উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে এসআইসহ অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা এনসিপির নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৮।
আজ ২৩ নভেম্বর ঝালকাঠির রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বরিশাল অঞ্চলের মধ্যে ঝালকাঠির রাজাপুর থানা সর্বপ্রথম পাক হানাদার মুক্ত হয়। বৃহত্তর বরিশালের রাজাপুরের আকাশে উড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা।