জাতীয়

রাজস্থানের স্থানীয় সরকার নির্বাচনে বিজেপির সঙ্গে ভোটের ব্যবধান কমাল কংগ্রেস

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৫, ২০২৬ 0
রাজস্থানের স্থানীয় সরকার নির্বাচনে বিজেপির সঙ্গে ভোটের ব্যবধান কমাল কংগ্রেস
রাজস্থানের স্থানীয় সরকার নির্বাচনে বিজেপির সঙ্গে ভোটের ব্যবধান কমাল কংগ্রেস

ভারতের রাজস্থান রাজ্যে ক্ষমতায় আছে বিজেপি। তবে রাজ্যে সদ্য সমাপ্ত স্থানীয় সরকার নির্বাচনে বিজেপি যে ফলাফল করেছে, তা দলটির জন্য ‘আশানুরূপ’ নয়। নির্বাচনে বিজেপির সঙ্গে ভোটের ব্যবধান কমিয়েছে কংগ্রেস।

এএনআইয়ের খবরে বলা হয়, ৩০৯টি স্থানীয় সরকার সংস্থার নির্বাচনে বিজেপি পেয়েছে ৩৫ দশমিক ১৮ শতাংশ ভোট। ভোটের সংখ্যা ৩৭ লাখ ৩৫ হাজার ৫৬৭। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ৩৪ দশমিক ২৪ শতাংশ ভোট। কংগ্রেসের ভোটের সংখ্যা ৩৬ লাখ ৩৫ হাজার ৯৫২। অর্থাৎ প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে ভোটের ব্যবধান মাত্র শূন্য দশমিক ৯৪ শতাংশ। ভোটের সংখ্যার হিসাবে এই ব্যবধান ৯৯ হাজার ৬১৫।

রাজস্থান রাজ্য কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসারা বলেছেন, আগের ভোটে বিজেপির চেয়ে ৮ শতাংশ ভোট কম পেয়েছিল কংগ্রেস। কিন্তু এবার এই ব্যবধান কমে ১ শতাংশের নিচে নেমেছে।

রাজস্থানে ৯ ও ১১ সেপ্টেম্বর দুই দফায় ৩০৯টি স্থানীয় সরকার সংস্থায় ভোট অনুষ্ঠিত হয়। এগুলোর মধ্যে ১০টি পৌরনিগম, ৫১টি পৌরপরিষদ ও ২৪৮টি পৌরসভা। মোট ১০ হাজার ২৪৫টি ওয়ার্ডে ভোট হয়েছিল। গতকাল সোমবার রাত সাড়ে আটটা নাগাদ ১০ হাজার ২৪৪টি ওয়ার্ডের ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, বিজেপি ৪ হাজার ১৭৯টি ওয়ার্ডে জিতেছে। আর কংগ্রেস ৩ হাজার ৬১৩টি ওয়ার্ডে জিতেছে। নির্দলীয় প্রার্থীরা ২ হাজার ২৭৩টি ওয়ার্ডে জয়ী হয়েছেন। বাকিগুলো পেয়েছে বিভিন্ন ছোট দল।

ফলাফলে দেখা যায়, রাজ্যের স্থানীয় সরকারের ৩০৯টি সংস্থার মধ্যে বিজেপি ৮৬টিতে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং কংগ্রেস ৪৬টিতে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বাকি ১৭৭টিতে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর মধ্যে ৯৬টিতে কংগ্রেসের চেয়ে এগিয়ে বিজেপি। আর ৬৯টিতে বিজেপির চেয়ে এগিয়ে কংগ্রেস। বাকি ১২টিতে দুই দল সমান অবস্থানে রয়েছে।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা মোট ২৭ দশমিক ৩৮ শতাংশ ভোট পেয়েছেন। তাঁদের ভোটের মোট সংখ্যা ২৯ লাখ ৬ হাজার ৭৮৭।

কোনো প্রার্থীকেই নয়, এমন ভোট পড়েছে ১ দশমিক শূন্য ৩ শতাংশ। মোট ভোট ১ লাখ ৯ হাজার ৫২৩। এই ভোটের হার কয়েকটি ছোট দলের পাওয়া ভোটের চেয়ে বেশি।

অন্য দলগুলোর মধ্যে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) পেয়েছে শূন্য দশমিক ৯৪ শতাংশ ভোট। আম আদমি পার্টি (এএপি) পেয়েছে শূন্য দশমিক ৪৬ শতাংশ ভোট। সিপিআই (এম) পেয়েছে শূন্য দশমিক ৩২ শতাংশ ভোট। বহুজন সমাজ পার্টি (বিএসপি) পেয়েছে শূন্য দশমিক ২৮ শতাংশ ভোট। ভারত আদিবাসী পার্টি (বিএপি) পেয়েছে শূন্য দশমিক ১৩ শতাংশ ভোট।

স্থানীয় সরকার সংস্থার এই নির্বাচনে বিজেপি ‘হেভিওয়েট’ ব্যক্তিদের প্রচারে নামিয়েছিল। সাবেক মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য বিজেপির সভাপতি—সবাই প্রচারে অংশ নিয়েছিলেন। কিন্তু তাতে সেভাবে লাভ হয়নি দলটির, যেমন রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের জেলা ঝালওয়ারে ৪৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টিতেই জিতেছে কংগ্রেস।

রাজ্য বিজেপির সভাপতি মদন রাঠোরের পালি পৌরসভায় ৬৫ আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ২৯টি।

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের জেলা বিকানির। সেখানে বিজেপি হেরে গেছে।

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের জেলা যোধপুরে বিজেপি ও কংগ্রেস সমান সমান (প্রতিটি ৪৪)। সেখানে বোর্ড গড়তে স্বতন্ত্র সদস্যদের সাহায্য নিতে হবে।

নয়াদিল্লির যন্তর মন্তরের তুমুল বিক্ষোভে রাজস্থানের তরুণ ও শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। এই বিক্ষোভে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) অন্যতম নেতা আশুতোশ রঙ্কার বাড়ি রাজস্থানে।

যন্তর মন্তরের বিক্ষোভের পর রাজস্থানে স্থানীয় সরকার নির্বাচন হলো। এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জেন–জিরা ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বেকারত্ব, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও চাকরিহীনতার মতো বিষয়ের প্রভাব এই ভোটে পড়েছে বলে ধারণা বিরোধীদের।

রাজ্যে বামপন্থীদের প্রভাব অনেক কমে গিয়েছিল। কিন্তু তারা এই ভোটের মধ্য দিয়ে শক্তি সঞ্চার করেছে। বিকানির জেলার নোখা পৌরসভা সিপিআইএম দখল করেছে। অন্যদিকে বারান জেলার বারান পৌরসভায় জিতেছে আম আদমি পার্টি।

রাজস্থান রাজ্যসভার ভোট দুই বছর পর। তাই রাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে বিজেপির এই ফলাফল দলটিকে দুশ্চিন্তায় রাখবে।

Popular post
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থেকে ২৭৫ কোটি টাকার মালামাল চুরি

আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মালবাহী ট্রেন থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৫ কোটি টাকা) মূল্যের পণ্য চুরির এক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচিত হয়েছে। দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলা এই চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি)। লস অ্যাঞ্জেলেস পুলিশ এটিকে রেলওয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ চুরির ঘটনা বলে বর্ণনা করেছে।

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক খুন

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক খুন হয়েছেন। নিহত ইসমাইল ওরফে নিদানু (৫০) কাকিলাকুড়া ভুতনিকান্দা গ্রামের সুজা উদ্দিনের ছেলে।

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

শেরপুরে রাইস কুকারের সুইচ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

শেরপুরের নকলায় ভাত রান্না ইলেকট্রিক চুলা রাইস কুকারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। 

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১ টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয়

View more
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থেকে ২৭৫ কোটি টাকার মালামাল চুরি
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থেকে ২৭৫ কোটি টাকার মালামাল চুরি

আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মালবাহী ট্রেন থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৫ কোটি টাকা) মূল্যের পণ্য চুরির এক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচিত হয়েছে। দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলা এই চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি)। লস অ্যাঞ্জেলেস পুলিশ এটিকে রেলওয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ চুরির ঘটনা বলে বর্ণনা করেছে।

RIPOTER NEWS নভেম্বর ২৩, ২০২৬ 0
শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক খুন

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক খুন

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আখাউড়ায় এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, এসআইসহ আহত ৪
আখাউড়ায় এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, এসআইসহ আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি এক এনসিপি নেতাকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে তার সমর্থকদের বিরুদ্ধে। পরে আসামিকে ছিনিয়ে নিতে থানায়ও উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে এসআইসহ অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা এনসিপির নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

RIPOTER NEWS নভেম্বর ২৩, ২০২৬ 0
নারায়ণগঞ্জে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে চালক নিহত

নারায়ণগঞ্জে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে চালক নিহত

শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুর পাক হানাদার মুক্ত দিবস আজ 

ঝালকাঠির রাজাপুর পাক হানাদার মুক্ত দিবস আজ 

0 Comments