জাতীয়

প্রশ্নপত্র ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
প্রশ্নপত্র ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ
প্রশ্নপত্র ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ

প্রশ্নপত্র ফাঁস–কাণ্ডে আলোচিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের দায়ে সিয়ামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এ সাক্ষ্য নেওয়া হয়।

আজ রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে সর্বশেষ সাক্ষী হিসেবে মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেনের জবানবন্দি গ্রহণ করা হয়। এ সময় সিয়ামের পক্ষে তাঁর আইনজীবী রেজাউল করিম তাঁকে জেরা শেষ করেন। ২৪ সেপ্টেম্বর আসামি সিয়ামের আত্মপক্ষ শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী রেজাউল করিম।

আইনজীবী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আজ ১১তম সাক্ষী হিসেবে জাকির হোসেন এ মামলায় সর্বশেষ সাক্ষ্য দিয়েছেন। আমরা আজ আসামির জামিন আবেদন করি, কিন্তু দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দেন এবং ২৪ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানির জন্য দিন নির্ধারণ করেন।’

এর আগে গত ১৭ জুন এ মামলায় সোহানুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। সিয়ামের বিরুদ্ধে ২০২৫ সালের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

একই বছরের ৩০ ডিসেম্বর মামলার তদন্ত শেষে সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। তবে তদন্তে সিয়ামের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পান এই কর্মকর্তা। পরে গত ২০ জানুয়ারি সিয়ামকে গ্রেপ্তার করে দুদক। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

Popular post
মৌলভীবাজারে টানা বৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক

মাঠে পাকা ধান থাকলেও বৃষ্টির কারণে কাটতে পারছেন না কৃষকরা। আবার কাটা ধান মাড়াই ও শুকাতে না পারায় সেগুলো নষ্ট হওয়ার শঙ্কাও রয়েছে।

এসএসসির ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেপ্তার তিন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ধৈর্যচ্যুতি ঘটালে বলপ্রয়োগে বাধ্য হবে সরকার: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সারা দেশে নয়, একটি মাত্র জেলায় অগ্নিসন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালাচ্ছে নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। সরকার এখনো ধৈর্যের সঙ্গে এসব তাণ্ডব মোকাবিলার চেষ্টা করছে। তবে ধৈর্যচ্যুতি ঘটলে বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হবে সরকার।

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং ১৪ কিলোমিটার নামক এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) গোলাগুলির খবর পাওয়া গেছে।

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৪

দক্ষিণ ইরাকের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

গাজীপুরে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, পাঁচটিতে সাধারণ ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক বিক্ষোভের জের ধরে গাজীপুরের শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এছাড়া, পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, শনিবার (২১ নভেম্বর) সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

জাতীয়

View more
ইরাকে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৪
ইরাকে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৪

দক্ষিণ ইরাকের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
গাজীপুরে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, পাঁচটিতে সাধারণ ছুটি

গাজীপুরে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, পাঁচটিতে সাধারণ ছুটি

জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার বাড়িতে হামলা, গুলি 

কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার বাড়িতে হামলা, গুলি 

0 Comments