জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব কীভাবে মানবজীবনকে প্রভাবিত করছে, এবং এর প্রতিরোধে আমাদের করণীয় কী—জানুন বিস্তারিত। বিশ্বব্যাপী পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং এক বাস্তব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক উষ্ণতা, বরফ গলার হার, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং আবহাওয়ার অস্বাভাবিক আচরণ আমাদের প্রাত্যহিক জীবনকে ইতোমধ্যেই প্রভাবিত করছে। বাংলাদেশ সরকার জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা’, ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড’সহ বিভিন্ন কর্মসূচি চালু করেছে। তবে বাস্তবায়নে জনসচেতনতা ও আন্তর্জাতিক সহায়তা আরও প্রয়োজন।
জলবায়ু পরিবর্তনের মূল কারণ হিসেবে দায়ী করা হয় গ্রিনহাউস গ্যাস নির্গমনকে। কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইডের মত গ্যাস পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে তোলে। শিল্পায়ন, যানবাহনের ধোঁয়া, বন নিধন, এবং কয়লা ও তেল নির্ভর বিদ্যুৎ উৎপাদন এর মূল উৎস। পাশাপাশি, অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার এবং পুনর্ব্যবহারযোগ্য সম্পদের অপ্রয়োগও পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশই প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। হঠাৎ বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও অতিবৃষ্টির কারণে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। একইসাথে পানির অভাব, জীববৈচিত্র্যের ধ্বংস এবং স্বাস্থ্য সমস্যা দিন দিন বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আগামী ২০–৩০ বছরের মধ্যে কোটি কোটি মানুষ বাসস্থান হারাবে এবং জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে। জলবায়ু পরিবর্তন রোধে আমাদের ব্যক্তি ও সামষ্টিক উভয় পর্যায়ে দায়িত্ব নিতে হবে। নিচে কিছু কার্যকর উদ্যোগ তুলে ধরা হলো—
পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের। আজকের ছোট একটি উদ্যোগ আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারে। সুতরাং এখনই সময়, পরিবেশ রক্ষায় আমরা সবাই এগিয়ে আসি।
দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মশাল মিছিল বের করা হয়েছে।
চীনের ঋণে ৩ হাজার ৪৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত দাশেরকান্দি পয়ঃশোধনাগার চালু হয়েছে ২০২৩ সালের জুলাইয়ে। কিন্তু শোধনাগারে পয়োবর্জ্য পৌঁছানোর লাইন তৈরি না হওয়ায় এর সক্ষমতার চার ভাগের তিন ভাগই অব্যবহৃত পড়ে আছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণের সামনে অবস্থানরত কোর্ট পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাবলেটের ভাড়াটিয়াকে আবশ্যিকভাবে অপসারণ করার নির্দেশনা দিয়ে বরাদ্দ করা বাসায় বসবাসের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। কমিটিতে জায়গা পেতে বিভিন্ন পর্যায়ের নেতারা দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করছেন। পদপ্রত্যাশীদের মধ্যে চলছে দৌড়ঝাঁপ।
মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে যশোর শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠানের সামনেও নিজ নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে ৩১ প্রজাতির বন্যপ্রাণী এবং প্রায় ২৬০ প্রজাতির পাখি। একই সঙ্গে হারিয়ে যেতে বসেছে মিঠাপানির কুমির। বন উজাড়ের কারণে কমছে বন্যপ্রাণী ও পাখির খাদ্যের জোগানও। এসব সংকটের মধ্যে উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণী মিলিয়ে গত শত বছরে দেশ থেকে প্রায় ৩১ প্রজাতির বন্যপ্রাণী চিরতরে বিলুপ্ত হয়েছে। এ ছাড়া ঝুঁকিতে পড়েছে আরও ৬৯ প্রজাতির প্রাণী।
প্রেস বিজ্ঞপ্তি: তারিখ: ১৮ মে ২০২৬ বাংলাদেশের স্বনামধন্য বৃহৎ রিসোর্ট ব্র্যান্ড ছুটি রিসোর্ট ২০২৬ সালের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নতুন করে সবুজায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম, যিনি নিজ হাতে বিভিন্ন ফলজ, বনজ ও দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ করেন। ২০১২ সাল থেকে ছুটি রিসোর্ট নিরলসভাবে দেশি-বিদেশি ফলজ, বনজ ও বিরল প্রজাতির গাছ রোপণের মাধ্যমে একটি সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরও ছুটি রিসোর্ট নতুন উদ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে। আগামী এক মাসের মধ্যে ছুটি রিসোর্টের চারটি রিসোর্ট এবং নির্মাণাধীন নতুন প্রকল্পসমূহে প্রায় ৪,০০০ (চার হাজার) গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছুটি গ্রুপের চেয়ারম্যান এ্যডভোকেট মোস্তফা মাহমুদ আরিফি, ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল, ছুটি রিসোর্ট পূর্বাচলের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস, ছুটি রিসোর্ট পুবাইলের ম্যানেজিং ডিরেক্টর মোঃ সামসুল ইসলাম মাসুদসহ রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং আগত অতিথিরা। সকলের অংশগ্রহণে এই সবুজ উদ্যোগ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। একটি সবুজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ছুটি রিসোর্ট সকলকে এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আন্তরিক আহ্বান জানায়। বৃক্ষরোপণ কর্মসূচিতে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ শেষে মিম বলেন, “আসুন আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ করি। এর মাধ্যমে দেশকে সবুজায়িত করি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করি।” তিনি এই মহতী উদ্যোগের জন্য ছুটি রিসোর্টকে ধন্যবাদ জানান। ছুটি রিসোর্ট লি: concern of Chuti group: www.chutigroup.com
বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে। চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে। দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।