জাতীয়

পল্লবীতে বস্তাবন্দির ভিডিও ‘অপহরণ নাটক’, চট্টগ্রাম থেকে নজরুল উদ্ধার

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
পল্লবীতে বস্তাবন্দির ভিডিও ‘অপহরণ নাটক’, চট্টগ্রাম থেকে নজরুল উদ্ধার
পল্লবীতে বস্তাবন্দির ভিডিও ‘অপহরণ নাটক’, চট্টগ্রাম থেকে নজরুল উদ্ধার

রাজধানীর পল্লবীতে সাদা প্লাস্টিকের বস্তায় করে এক ব্যক্তিকে টেনে নেওয়ার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অপহরণের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুলিশের অনুসন্ধানে ঘটনাটি অপহরণ নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আলোচিত নজরুল ইসলামকে চট্টগ্রামের কর্ণফুলী নদী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, পূর্ণাঙ্গ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নজরুল ইসলামকে জোর করে তুলে নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নজরুল ইসলামকে চট্টগ্রামের কর্ণফুলী নদী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

জানা যায়, উদ্ধার হওয়া নজরুল ইসলাম (৫০) টাঙ্গাইলের মধুপুর থানার শুকুর আলীর ছেলে। তিনি প্রায় ১৫ থেকে ১৬ বছর ধরে রাজধানীর পল্লবীর অ্যাভিনিউ-২, ব্লক-এ এলাকায় দ্য স্যালভেশন আর্মির যক্ষ্মা ও কুষ্ঠ ক্লিনিকে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন।

পুলিশের অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরুলকে ওই প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে দাবি করা হলেও তিনি প্রকল্প ব্যবস্থাপক নন। তিনি ক্লিনিকটির নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। রাতে ক্লিনিকের গেটের পাশে একটি ছোট টেবিলে বসে দায়িত্ব পালন এবং সেখানেই ঘুমাতেন তিনি।

পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নজরুল নাইট গার্ডের দায়িত্বে যোগ দেন। পরদিন ১১ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে বদলি গার্ড দানিয়েল সরকার এসে তাকে না পেয়ে বিষয়টি প্রকল্প ব্যবস্থাপক বোস এলভিন অথিকে জানান। পরে প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়।

ফুটেজে দেখা যায়, ১১ সেপ্টেম্বর ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সাদা প্লাস্টিকের বস্তায় করে নজরুলকে ক্লিনিকের গেটের সামনে এনে রাখেন। প্রায় এক ঘণ্টা পর ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে নজরুল নিজেই বস্তা থেকে বের হয়ে আসেন। এরপর তাকে কিছুক্ষণ গেটের সামনে বসে থাকতে দেখা যায়। পরে ওই ব্যক্তির সঙ্গে রিকশায় করে সেখান থেকে চলে যান তিনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটিকে অপহরণ হিসেবে বিভিন্নভাবে প্রচার করা হয়। বিষয়টি পুলিশের নজরে এলে পল্লবী থানা ও মিরপুর বিভাগের পুলিশ সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে।

টিটি/এমএএইচ/

Popular post
হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে।

রোহিঙ্গা গণহত্যার রায়: যুক্তরাষ্ট্রের সতর্ক প্রতিক্রিয়া, প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের

মিয়ানমার রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে—বিশ্বের সর্বোচ্চ আদালতের এমন রায়ের বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই রায়কে আরো জোরালোভাবে একটি ‘যুগান্তকারী’ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছে। শুক্রবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

কেরানীগঞ্জে ছাত্রদল সভাপতির কার্যালয়ে আগুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাজারে আগুনে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে গেছে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: সেলিম

একটি দায়িত্বশীল রাষ্ট্রে কোনো নাগরিকের জীবন ও সম্পদ অনিরাপদ থাকতে পারে না।

তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান

জাতীয়

View more
আমিন আমিন ধ্বনিতে শেষ হলো দাওয়াতে ইসলামীর ইজতেমা
আমিন আমিন ধ্বনিতে শেষ হলো দাওয়াতে ইসলামীর ইজতেমা

দেশ, জা‌তি ও মুস‌লিম উম্মাহর সুখ শা‌ন্তি সমৃ‌দ্ধি কামনা ক‌রে আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজা‌তের মধ‌্য দি‌য়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
‘ফুলের মালা নয়, শেখ হাসিনার জন্য কারাগার অপেক্ষা করছে’

‘ফুলের মালা নয়, শেখ হাসিনার জন্য কারাগার অপেক্ষা করছে’

মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার

মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার

কানের দুল ছিনতাইয়ের সময় হামলা, বৃদ্ধার মৃত্যু

কানের দুল ছিনতাইয়ের সময় হামলা, বৃদ্ধার মৃত্যু

0 Comments