চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী বাজারে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন রাখায় একটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত হিজলগাড়ী ও ডিঙেদহ এলাকায় অভিযান চালানো হয়।
এসময় হিজলগাড়ী বাজারের মেসার্স সুমি ফার্মেসির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ এসব পণ্য পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানের মালিক আশরাফুল আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। ক্যাবের সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
হুসাইন মালিক/এসআর/এএসএম
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে।
মিয়ানমার রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে—বিশ্বের সর্বোচ্চ আদালতের এমন রায়ের বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই রায়কে আরো জোরালোভাবে একটি ‘যুগান্তকারী’ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছে। শুক্রবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাজারে আগুনে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে গেছে।
নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
একটি দায়িত্বশীল রাষ্ট্রে কোনো নাগরিকের জীবন ও সম্পদ অনিরাপদ থাকতে পারে না।
রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে।
একটি দায়িত্বশীল রাষ্ট্রে কোনো নাগরিকের জীবন ও সম্পদ অনিরাপদ থাকতে পারে না।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা।