অর্থনীতি

অবসর ঘোষণার পর বিদায়ী ম্যাচে ডাক পেলেন মেসি, কবে কার বিপক্ষে খেলবেন?

Jamil Saxona সেপ্টেম্বর ১৬, ২০২৬ 0
অবসর ঘোষণার পর বিদায়ী ম্যাচে ডাক পেলেন মেসি, কবে কার বিপক্ষে খেলবেন?
অবসর ঘোষণার পর বিদায়ী ম্যাচে ডাক পেলেন মেসি, কবে কার বিপক্ষে খেলবেন?

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই আর্জেন্টিনা জাতীয় দলে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচগুলোর জন্য আর্জেন্টিনার স্কোয়াডে রাখা হয়েছে দলটির অধিনায়ককে। দেশের জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনাও জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা ও অধিনায়ককে তার প্রাপ্য বিদায় দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

তাপিয়া বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের দলের আইকন ও অধিনায়ক লিওনেল মেসিকে ৬ অক্টোবর আর্জেন্টিনায় একটি বিদায়ী ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’

অক্টোবরে আর্জেন্টিনা ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৩ অক্টোবর বুয়েনস আইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তারা। একই ভেন্যুতে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচে মেসির মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

ফলে আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবারের মতো মাঠে দেখার অপেক্ষায় থাকতে পারেন সমর্থকরা। তবে ম্যাচটিই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের চূড়ান্ত বিদায়ী উপস্থিতি হবে কি না, সেটি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে দীর্ঘ নিষেধাজ্ঞার কারণে অক্টোবরের ম্যাচগুলোতে খেলতে পারবেন না লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা। বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের ওপর দীর্ঘ মেয়াদের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এমএমআর

Popular post
নারায়ণগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুনে বাসটির ক্ষয়ক্ষতি হলেও যাত্রীর সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কমলগঞ্জে যৌতুকের দাবিতে বিয়ে ভণ্ডুল, থানায় কনের অভিযোগ

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন, আমন্ত্রিত অতিথিরা এসে খাবার খেয়ে গেলেও যৌতুকের অতিরিক্ত টাকা না পেয়ে নির্ধারিত আসরে উপস্থিত হননি বর। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুক্রবার (২০ নভেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কনে।

বৃষ্টিতে দুবলারচরে নষ্ট হচ্ছে শুঁটকি, লোকসানের আশঙ্কায় দিশাহারা জেলেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে লাগাতার বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি টাকার শুঁটকি। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর পারের দুবলার চরে শুঁটকি উৎপাদনের ভরা মৌসুমে ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর সংকটে পড়েছে জেলে, বহদ্দার ও মহাজন ব্যবসায়ীরা। আর্থিক লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। 

ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম তুলনামূলক বেশি থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাড়তি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের।

পিরোজপুরে বাসে আগুন ও হেলপার নিহতের ঘটনাস্থল পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২টি বাসে অগ্নিসংযোগ ও একটি বাসে ঘুমন্ত অবস্থায় হেলপার নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

ক্রিসমাস দ্বীপে সমুদ্র অভিমুখে ১০ কোটি লাল কাঁকড়ার ‘লং মার্চ’

অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে বন থেকে দল বেঁধে সমুদ্রের দিকে যাত্রা শুরু করেছে ১০ কোটিরও বেশি লাল কাঁকড়া। চলতি সপ্তাহে পরিবেশ সংরক্ষণকর্মীরা এ তথ্য জানিয়েছেন। 

অর্থনীতি

View more
শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় আট মণ চাল পাওয়া যেত?
শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় আট মণ চাল পাওয়া যেত?

ইতিহাসের পাঠ্যবই কিংবা নানা গবেষণায় শায়েস্তা খানের আমলে টাকায় আট মণ চালের বিষয়টি এত বিশদভাবে চর্চিত হয়েছে যে, বিভিন্ন সময় সস্তা দামের প্রসঙ্গ আসলেই শায়েস্তা খানের আমলের বিষয়টি সামনে আসে। নানা সময়ে ইতিহাস গবেষকদের কাছেও এই প্রশ্ন সামনে এসেছে যে আসলেই কি শায়েস্তা খানের আমলে জিনিসপত্র খুব সস্তা ছিল? চালের দাম সস্তা থাকার মানে কি সেই সময় মানুষ খুব সুখে ছিল?

RIPOTER NEWS অক্টোবর ৪, ২০২৬ 0
ভোলার বোরহানউদ্দিনে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

ভোলার বোরহানউদ্দিনে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

অবসর ঘোষণার পর বিদায়ী ম্যাচে ডাক পেলেন মেসি, কবে কার বিপক্ষে খেলবেন?

অবসর ঘোষণার পর বিদায়ী ম্যাচে ডাক পেলেন মেসি, কবে কার বিপক্ষে খেলবেন?

বিদেশে খেলা প্রতিভা দেশে তোলা BFF–র চেষ্টায় — প্রবাসী ফুটবলারদের ‘ট্রায়াল’ ডাকা হলো

0 Comments