জাতীয়

মক্কায় ড্রোন হামলা, সৌদির পাশে ওআইসি

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৬, ২০২৬ 0
মক্কায় ড্রোন হামলা, সৌদির পাশে ওআইসি
মক্কায় ড্রোন হামলা, সৌদির পাশে ওআইসি

পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) জেদ্দা থেকে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এসব হামলার নিন্দা জানায়। একই সঙ্গে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে দেশটির পাশে থাকার কথা জানিয়েছে ওআইসি।

এতে বলা হয়, ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের এই জোট পবিত্র স্থান, মসজিদ ও বেসামরিক স্থাপনায় হুথিদের হামলাকে সন্ত্রাসবাদের শামিল বলে মনে করে। এসব হামলা ইসলামি মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনবিধির পরিপন্থি বলেও জানিয়েছে সংস্থাটি।

The OIC General Secretariat Condemns the Houthi Attacks on Makkah and the Madinah Region#OIC #Makkah #Madinah #SaudiArabia #Houthi pic.twitter.com/nQaz3CF2ol

— OIC (@OIC_OCI) September 15, 2026

পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা লঙ্ঘন এবং বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, ড্রোনটি মক্কার নির্ধারিত সীমার আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়েছে।

তুর্কি আল-মালিকি বলেন, মক্কাকে নিশানা করে হুথিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে, ২০১৭ সালে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাকেও মক্কায় হামলার চেষ্টা বলে উল্লেখ করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট।

আরও পড়ুন

মক্কার দক্ষিণে ড্রোন হামলা, সৌদির হুঁশিয়ারি

তবে, মক্কাকে নিশানা করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি আরবের দাবিটি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এর আগেও সৌদি আরব একই ধরনের অভিযোগ করেছিল।

গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে হুথিরা। এসব হামলার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

পাইপলাইন বন্ধ / সৌদির তেল ফুরিয়ে যেতে পারে কয়েক দিনের মধ্যেই

হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে। এসব এলাকা বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পণ্য পরিবহন হয়। হরমুজ প্রণালির মাধ্যমে সৌদি আরবের তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার পর লোহিত সাগরপথে তেল পরিবহন নিয়েও নতুন করে চাপ তৈরি হয়েছে।

সূত্র: দ্য ডন
এমডিআরএইচ/

Popular post
ইরানের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র শহরের একটি ভিডিও প্রকাশ করেছে। কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র, ডাবল লঞ্চারসহ আধুনিক সামরিক প্রযুক্তি প্রদর্শন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজেদের প্রতিরোধ সক্ষমতার কড়া বার্তা দিয়েছে তেহরান। 

শাহজালাল বিমানবন্দরে ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।  এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। 

ছুটির ছক পাল্টালেই কি বদলাবে জীবন?

প্রাত্যহিক ব্যস্ততা ও রুটিনের বাইরে ছুটির দিনগুলো কীভাবে কাটানো হয় তার প্রভাব পড়ে মানসিক প্রশান্তির ওপর। প্রতিদিনের একঘেয়েমি কাটিয়ে মনকে সতেজ রাখা এবং চিন্তাভাবনায় বৈচিত্র্য আনার সুযোগ তৈরি করে ছুটি। তাই ছুটি মানেই শুধু বিশ্রাম, এমন ধারণা বদলাতে চাইছে চীন। দেশটিতে ছুটি এখন অর্থনীতি চাঙা করার নতুন কৌশল হয়ে উঠছে।

বাথরুমে গোপন বৈঠক, কেজিবি, এমআই-৬ ও ইসলামি প্রজাতন্ত্রের মাঝে আটকে পড়া এক গুপ্তচর

রেডউড বইটি ইরানে রুশ গোয়েন্দা সংস্থা কেজিবির কর্মকর্তা ভ্লাদিমির কোজিচকিনের সাথে ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই৬-এর গোপন সহযোগিতা, সোভিয়েত ইউনিয়ন এবং তুদেহ পার্টি সম্পর্কে তার প্রদান করা তথ্য ইসলামি প্রজাতন্ত্রের কাছে হস্তান্তর এবং এর ফলে সৃষ্ট বিতর্কিত পরিণতি নিয়ে লেখা হয়েছে। সেখানে সেই সময়কার অনেক গোপন তথ্য বেরিয়ে এসেছে।

বাহরাইনে ফের ইরানের মিসাইল ও ড্রোন হামলা

বাহরাইনে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। রোববার (২২ নভেম্বর) ভোররাতে দেশটিতে মিসাইল ও ড্রোন ছুড়ে সেনাবাহিনীর চৌকস এ ইউনিট। 

মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি

রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের পর দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। নিষেধাজ্ঞা আরোপ, কূটনৈতিক চাপ বাড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে জান্তাকে একঘরে করার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন

জাতীয়

View more
ইরানের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ
ইরানের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র শহরের একটি ভিডিও প্রকাশ করেছে। কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র, ডাবল লঞ্চারসহ আধুনিক সামরিক প্রযুক্তি প্রদর্শন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজেদের প্রতিরোধ সক্ষমতার কড়া বার্তা দিয়েছে তেহরান। 

RIPOTER NEWS নভেম্বর ২২, ২০২৬ 0
শাহজালাল বিমানবন্দরে ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার 

শাহজালাল বিমানবন্দরে ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার 

ছুটির ছক পাল্টালেই কি বদলাবে জীবন?

ছুটির ছক পাল্টালেই কি বদলাবে জীবন?

বাহরাইনে ফের ইরানের মিসাইল ও ড্রোন হামলা

বাহরাইনে ফের ইরানের মিসাইল ও ড্রোন হামলা

মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি

রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের পর দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। নিষেধাজ্ঞা আরোপ, কূটনৈতিক চাপ বাড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে জান্তাকে একঘরে করার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন

RIPOTER NEWS নভেম্বর ২২, ২০২৬ 0
রোহিঙ্গা গণহত্যার ক্ষতিপূরণ মিয়ানমারকে দিতেই হবে: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা গণহত্যার ক্ষতিপূরণ মিয়ানমারকে দিতেই হবে: পররাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

নারায়ণগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

কমলগঞ্জে যৌতুকের দাবিতে বিয়ে ভণ্ডুল, থানায় কনের অভিযোগ

কমলগঞ্জে যৌতুকের দাবিতে বিয়ে ভণ্ডুল, থানায় কনের অভিযোগ

বৃষ্টিতে দুবলারচরে নষ্ট হচ্ছে শুঁটকি, লোকসানের আশঙ্কায় দিশাহারা জেলেরা
বৃষ্টিতে দুবলারচরে নষ্ট হচ্ছে শুঁটকি, লোকসানের আশঙ্কায় দিশাহারা জেলেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে লাগাতার বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি টাকার শুঁটকি। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর পারের দুবলার চরে শুঁটকি উৎপাদনের ভরা মৌসুমে ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর সংকটে পড়েছে জেলে, বহদ্দার ও মহাজন ব্যবসায়ীরা। আর্থিক লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। 

RIPOTER NEWS নভেম্বর ২২, ২০২৬ 0
ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

পিরোজপুরে বাসে আগুন ও হেলপার নিহতের ঘটনাস্থল পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুরে বাসে আগুন ও হেলপার নিহতের ঘটনাস্থল পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী

ক্রিসমাস দ্বীপে সমুদ্র অভিমুখে ১০ কোটি লাল কাঁকড়ার ‘লং মার্চ’

ক্রিসমাস দ্বীপে সমুদ্র অভিমুখে ১০ কোটি লাল কাঁকড়ার ‘লং মার্চ’

0 Comments