পুরান ঢাকার ঐতিহাসিক লালকুঠির (নর্থব্রুক হল) সংস্কারকাজ পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রশাসক বলেন, লালকুঠির সংস্কার পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও শহর পুনরুজ্জীবনে একটি বড় মাইলফলক। ইনার সার্কুলার রিং রোডের মতো আধুনিক যোগাযোগ অবকাঠামো এবং লালকুঠির মতো ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ—দুটিই ঢাকার টেকসই উন্নয়নের অংশ।
বিশ্বব্যাংকের অর্থায়নে ‘ডিসিএনইউপি’ প্রকল্পের আওতায় ২০২৩ সালের ১ জুন শুরু হওয়া এই ঐতিহাসিক ভবনের মূল সংস্কারকাজ ২০২৬ সালের ৩১ মে সফলভাবে শেষ হয়। ভবনের মূল ঐতিহ্যবাহী চুন-সুরকির গাঁথুনি ও লাল ইটের স্থাপত্য অক্ষুণ্ন রেখেই এটি সংস্কার করা হয়েছে।

ভবিষ্যতে লালকুঠিকে সাহিত্যসভা, চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাঠচর্চার একটি সমন্বিত কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।
পরিদর্শনকালে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জনাব জোহানেস জুট, বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জনাব জঁ পেমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএমএ/এমকেআর
চলতি সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্য ত্যাগ করেছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। নতুন করে ইউএসএস থিওডোর রুজভেল্ট ওই অঞ্চলে পৌঁছানোর পর রণতরিটি সেখান থেকে চলে যায়।
ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছেন ভারতের দুই ওপেনার। দুজনই ব্যক্তিগত রান দুই অঙ্কে পৌঁছানোর আগে বেঁচে যান। এরপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেন জয়সওয়াল ও রাহুল। নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হয়ে গড়েন ১৩০ রানের উদ্বোধনী জুটি।
১৯৯৯ সালে এরশাদ শিকদার গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন শান্ত ছিল খুলনা। সেই শহর এখন অশান্ত হয়ে উঠেছে। গেল সাড়ে ১০ মাসে নগর ও জেলায় ৮০ হত্যাকাণ্ড ঘটেছে।
আইনশৃঙ্খলার সবশেষ পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আতঙ্কে রয়েছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। প্রয়োজনের তাগিদে বৃষ্টি উপেক্ষা করে বাইরে বের হলেও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
চলতি সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্য ত্যাগ করেছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। নতুন করে ইউএসএস থিওডোর রুজভেল্ট ওই অঞ্চলে পৌঁছানোর পর রণতরিটি সেখান থেকে চলে যায়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
দুর্ঘটনার কবলে পড়েছে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি।