গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকা থেকে অপহরণের প্রায় এক মাস পর তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এসময় মানব পাচার মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পূবাইল থানাধীন হায়দরাবাদ দিলারটেক মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া দুজন হলেন- চাঁদপুরের কচুয়া থানার কাঁঠাদিয়া এলাকার মো. সিরাজের ছেলে মো. শহিদ (৪৬) ও শহিদের স্ত্রী শিল্পি আক্তার (৪৫)। তারা পূবাইল থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের দিলারটেক এলাকায় মিছির আলীর বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, টঙ্গী পূর্ব থানার আমতলী এলাকার বাসিন্দা মো. জয় ও তার স্ত্রী জাহানারা আক্তার মুন্নী দুই মাস আগে মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান।

এরপর তাদের তিন বছর বয়সী ছেলে বায়েজিদকে দেখাশোনা করছিলেন প্রতিবেশীরা। গত ১৬ আগস্ট দুপুরে আমতলীর ভাড়া বাসার সামনে থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরিবার আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
প্রায় এক মাস পর গত ১৩ সেপ্টেম্বর রাতে বাড়িওয়ালার নাতি মো. রাব্বির মাধ্যমে জানা যায়, শিশুটিকে পূবাইলের হায়দরাবাদ দিলারটেক এলাকায় শহিদের ভাড়া বাসায় আটকে রাখা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং শহিদ ও শিল্পি আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার পলাতক আসামি সুমি আরজু (৩৫) শিশুটির অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে অসৎ উদ্দেশ্যে নিয়ে যান এবং নির্যাতন ও ভিক্ষাবৃত্তিতে ব্যবহারের লক্ষ্যে শহিদ-শিল্পি দম্পতির কাছে আটকে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওসি আতিকুর রহমান জানান, মানব পাচার আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
শিহাব খান/এনএইচআর
চলতি সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্য ত্যাগ করেছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। নতুন করে ইউএসএস থিওডোর রুজভেল্ট ওই অঞ্চলে পৌঁছানোর পর রণতরিটি সেখান থেকে চলে যায়।
ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছেন ভারতের দুই ওপেনার। দুজনই ব্যক্তিগত রান দুই অঙ্কে পৌঁছানোর আগে বেঁচে যান। এরপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেন জয়সওয়াল ও রাহুল। নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হয়ে গড়েন ১৩০ রানের উদ্বোধনী জুটি।
১৯৯৯ সালে এরশাদ শিকদার গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন শান্ত ছিল খুলনা। সেই শহর এখন অশান্ত হয়ে উঠেছে। গেল সাড়ে ১০ মাসে নগর ও জেলায় ৮০ হত্যাকাণ্ড ঘটেছে।
আইনশৃঙ্খলার সবশেষ পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আতঙ্কে রয়েছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। প্রয়োজনের তাগিদে বৃষ্টি উপেক্ষা করে বাইরে বের হলেও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
চলতি সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্য ত্যাগ করেছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। নতুন করে ইউএসএস থিওডোর রুজভেল্ট ওই অঞ্চলে পৌঁছানোর পর রণতরিটি সেখান থেকে চলে যায়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
দুর্ঘটনার কবলে পড়েছে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি।