২০২৫ সালে শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তাদের বক্তব্যও শোনা হয়েছে। কারণগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুনে বাসটির ক্ষয়ক্ষতি হলেও যাত্রীর সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন, আমন্ত্রিত অতিথিরা এসে খাবার খেয়ে গেলেও যৌতুকের অতিরিক্ত টাকা না পেয়ে নির্ধারিত আসরে উপস্থিত হননি বর। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুক্রবার (২০ নভেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কনে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে লাগাতার বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি টাকার শুঁটকি। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর পারের দুবলার চরে শুঁটকি উৎপাদনের ভরা মৌসুমে ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর সংকটে পড়েছে জেলে, বহদ্দার ও মহাজন ব্যবসায়ীরা। আর্থিক লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।
অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম তুলনামূলক বেশি থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাড়তি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২টি বাসে অগ্নিসংযোগ ও একটি বাসে ঘুমন্ত অবস্থায় হেলপার নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে বন থেকে দল বেঁধে সমুদ্রের দিকে যাত্রা শুরু করেছে ১০ কোটিরও বেশি লাল কাঁকড়া। চলতি সপ্তাহে পরিবেশ সংরক্ষণকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন বিধিনিষেধ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২০২৫ সালে শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তাদের বক্তব্যও শোনা হয়েছে। কারণগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।