মনোবিজ্ঞানীদের মতে, অধিকাংশ মানুষই অর্থবহ কথোপকথন চান। শুধু কোনো একজনকে প্রথম পদক্ষেপটি নিতে হয়। কিন্তু একজন এগিয়ে এসে সেই পদক্ষেপ নেন না বলে গভীর কথোপকথন আর হয়ে ওঠে না।

অনেকেই কারও সঙ্গে কথা বলার আগে মানসিক চাপে থাকেন। সেই সঙ্গে ভাবেন, গভীর আলাপ শুরু করলে পরিস্থিতি বিব্রতকর হয়ে যাবে। তাই বেশির ভাগ কথোপকথন আবহাওয়া, কাজ বা দৈনন্দিন ছোটখাটো বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে।
গভীর আলাপের সবচেয়ে কঠিন অংশ হলো শুরু করা। কাউকে না কাউকে সাহস করে প্রথমে একটু ব্যক্তিগত বা আন্তরিক কিছু বলতে হয়। হার্ভার্ড বিজনেস স্কুলের মনোবিজ্ঞানের অধ্যাপক অ্যালিসন উড ব্রুকসের মতে, একজন যখন নিজের সম্পর্কে সামান্য খোলামেলা কিছু বলেন, তখন অন্যজনও সাধারণত একইভাবে সাড়া দেন। একে মনোবিজ্ঞানে রিসিপ্রোক্যাল সেলফ-ডিসক্লোজার বা পারস্পরিক আত্মপ্রকাশ বলা হয়।
গভীর আলাপ মানে শুরুতেই জীবনদর্শন বা ব্যক্তিগত কষ্ট নিয়ে প্রশ্ন করা নয়।
বরং–
প্রথমে সাধারণ বিষয় নিয়ে কথা বলুন।
তারপর ধীরে ধীরে আগ্রহ দেখিয়ে প্রশ্ন করুন।
অপর ব্যক্তি যে বিষয়ে কথা বলছেন, সেটি নিয়েই আরও জানতে চান।
এভাবে আলাপ স্বাভাবিকভাবেই গভীর হতে পারে।

যাঁর সঙ্গে প্রথম পরিচয় হলো, তাঁরও ছোটখাটো বিষয় লক্ষ্য করে আলাপ শুরু করতে পারেন। যেমন ‘আপনার টি-শার্টটা দারুণ!’ কিংবা ‘গতকালের ম্যাচটা দেখেছেন, নাহিদ রানা কিন্তু ভালোই খেলল।’ এ ধরনের আন্তরিক পর্যবেক্ষণ আলাপকে স্বাভাবিকভাবে এগিয়ে নিতে সাহায্য করে।
ভালো কথোপকথনের উদ্দেশ্য তথ্য সংগ্রহ নয়; বরং অন্য মানুষটিকে বোঝা। তাই প্রশ্ন এমন হওয়া উচিত, যা মানুষকে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি ভাগ করে নিতে উৎসাহিত করে। যেমন ‘সিদ্ধান্তটা আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ ছিল?’ বা ‘এই অভিজ্ঞতা থেকে কী শিখেছেন?’, ‘সম্প্রতি কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে?’
গভীর আলাপ শুধু ভালো প্রশ্ন করার ওপর নির্ভর করে না; বরং মনোযোগ দিয়ে শোনার ওপরও নির্ভর করে। কথা বলার সময়–
মাঝপথে বাধা দেবেন না।
দ্রুত পরামর্শ দিতে যাবেন না।
অন্যজনের কথার ওপর ভিত্তি করে অনুসরণমূলক প্রশ্ন করুন।
এতে মানুষ অনুভব করেন যে তাঁর কথা গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে।
কখনো কখনো গভীর আলাপের আগে বা মাঝে কিছুটা নীরবতা আসে। অনেকেই সেই নীরবতা ভাঙতে তাড়াহুড়া করেন।
বিশেষজ্ঞদের মতে, এই অস্বস্তি স্বাভাবিক। সেটি মেনে নিতে পারলে সম্পর্ক আরও আন্তরিক হয়ে ওঠে।
গবেষণায় দেখা গেছে, আমরা প্রায়ই ধরে নিই যে অপর ব্যক্তি গভীর কথা বলতে চাইবেন না বা আমার সঙ্গে কথা বলে আনন্দ পাবেন না। বাস্তবে এই ধারণা অনেক ক্ষেত্রেই ভুল। মানুষ সাধারণত অর্থবহ আলাপের পর নিজেদের আরও সুখী, বোঝা হয়েছে (আন্ডারস্টুড) এবং সংযুক্ত (কানেকটেড) অনুভব করেন।
কিছু প্রশ্ন, যা আলাপ গভীরে নিতে পারে
সম্প্রতি কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে?
গত এক বছরে আপনার সবচেয়ে বড় শিক্ষা কী?
এমন কোনো সিদ্ধান্ত আছে, যা আপনার জীবন বদলে দিয়েছে?
এখন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য কী?
কোন মানুষটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন এবং কেন?
এমন কোনো স্বপ্ন আছে, যা এখনো পূরণ করেননি? বাকেট লিস্টে কী কী আছে?
সূত্র: টাইম
বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শেরপুরের নকলায় ভাত রান্না ইলেকট্রিক চুলা রাইস কুকারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১ টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ঢাকায় বৈঠকে বসেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)।
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৮।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি এক এনসিপি নেতাকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে তার সমর্থকদের বিরুদ্ধে। পরে আসামিকে ছিনিয়ে নিতে থানায়ও উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে এসআইসহ অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা এনসিপির নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৮।
আজ ২৩ নভেম্বর ঝালকাঠির রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বরিশাল অঞ্চলের মধ্যে ঝালকাঠির রাজাপুর থানা সর্বপ্রথম পাক হানাদার মুক্ত হয়। বৃহত্তর বরিশালের রাজাপুরের আকাশে উড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা।