জাতীয়

হোয়াটসঅ্যাপ নম্বর বদলালে যেসব ব্যাপারে আগেই জানা জরুরি

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
হোয়াটসঅ্যাপ নম্বর বদলালে যেসব ব্যাপারে আগেই জানা জরুরি
হোয়াটসঅ্যাপ নম্বর বদলালে যেসব ব্যাপারে আগেই জানা জরুরি

সিম বদলানোর সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের নম্বরও পরিবর্তন করতে চান? কাজটি সহজ হলেও তাড়াহুড়া করে নম্বর বদলালে অ্যাকাউন্ট, পুরোনো চ্যাট বা ব্যাকআপ নিয়ে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে নতুন ফোনে আগের কথোপকথন রাখতে চাইলে নম্বর পরিবর্তনের আগে কয়েকটি বিষয় নিশ্চিত করা জরুরি।

নতুন নম্বরে এসএমএস বা কল আসছে তো?

হোয়াটসঅ্যাপের নম্বর পরিবর্তন শুরু করার আগে প্রথমেই দেখে নিন নতুন নম্বরে এসএমএস কিংবা ফোন কল ঠিকভাবে আসছে কি না। কারণ নতুন নম্বর যাচাই করার জন্য হোয়াটসঅ্যাপে ভেরিফিকেশন কোড প্রয়োজন হবে।

পাশাপাশি যে পুরোনো নম্বরটি পরিবর্তন করতে যাচ্ছেন, সেটি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বর্তমানে নিবন্ধিত আছে কি না নিশ্চিত করুন। অ্যাপে নিজের নম্বর দেখতে হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে প্রোফাইল অংশে ঢুকতে পারেন।

নম্বর বদলালে কারা জানতে পারবেন?

হোয়াটসঅ্যাপ নম্বর পরিবর্তনের সময় পরিচিতদের বিষয়টিও গুরুত্বপূর্ণ। চাইলে আপনার কনট্যাক্টের সবাইকে, আগে যাঁদের সঙ্গে চ্যাট করেছেন তাদের, অথবা নির্দিষ্ট কিছু মানুষকে নতুন নম্বরের বিষয়ে জানাতে পারেন। তবে গ্রুপের ক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা। আপনি নোটিফিকেশন পাঠানোর অপশন বেছে না নিলেও হোয়াটসঅ্যাপ আপনার সদস্য থাকা গ্রুপগুলোকে নম্বর পরিবর্তনের বিষয়টি জানিয়ে দেয়।

আরও পড়ুন

যেসব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

পুরোনো ফোনে নম্বর পরিবর্তনের নিয়ম

পুরোনো ফোনেই যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে থাকেন, তাহলে নতুন সিম ফোনে প্রবেশ করানোর পর হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর সেটিংস > অ্যাকাউন্ট > চেঞ্জ নাম্বার অপশনে গিয়ে নেক্সট নির্বাচন করুন। সেখানে পুরোনো ও নতুন নম্বর আন্তর্জাতিক ফরম্যাটে লিখে পরবর্তী ধাপে যান। নতুন নম্বর যাচাই করার পর প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

নতুন ফোনে চ্যাট নিতে চাইলে সবচেয়ে জরুরি কাজ

নম্বর পরিবর্তনের পাশাপাশি যদি ফোনও বদলান, তাহলে ব্যাকআপের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পুরোনো ফোনে প্রথমে নম্বর পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করুন। এরপর নতুন নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপ তৈরি করুন।

তারপর নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নতুন নম্বর দিয়ে অ্যাকাউন্ট চালু করুন এবং প্রয়োজন হলে সেই ব্যাকআপ রিস্টোর করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরোনো নম্বরে তৈরি হোয়াটসঅ্যাপ ব্যাকআপ নতুন নম্বরে সরাসরি রিস্টোর করা যায় না। তাই নম্বর পরিবর্তনের পর নতুন নম্বরে ব্যাকআপ নেওয়া জরুরি।

আরও পড়ুন

প্রতারক চিনিয়ে দেবে হোয়াটসঅ্যাপ! আসছে ‘স্ক্যাম অ্যালার্ট’

অর্থাৎ শুধু সিম বদলালেই হোয়াটসঅ্যাপের নম্বর পরিবর্তনের কাজ শেষ নয়। নতুন নম্বরে এসএমএস সুবিধা, অ্যাকাউন্টের বর্তমান নম্বর, ব্যাকআপ এবং নতুন ফোনে চ্যাট স্থানান্তরের বিষয়গুলো আগে নিশ্চিত করলে পুরোনো কথোপকথন হারানোর ঝুঁকি অনেকটাই কমে যায়।

কেএসকে

Popular post
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আরও বলেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।

ইয়েমেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি সৌদি আরবের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন ও সৌদি পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রগুলোর তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে চাপ এবং সৌদি ভূখণ্ডে হামলার দেশটি আরও প্রায় ছয় মাস অভিযান চালিয়ে যেতে চায়।

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ ৪ জন নিহত

কক্সবাজারের রামুতে রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘যে যে ধর্মের অনুসারীই হই না কেন, সকলেই মিলে চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি।’

সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন 

সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আজ বিশ্ব টেলিভিশন দিবস: দূরকে কাছে টানার ৬ দশকের পথচলা

ঘরের এক কোণে রাখা পর্দা থেকে বিশ্বকে চোখের সামনে উন্মোচন করার বিস্ময়কর মাধ্যম টেলিভিশনের অবদান স্মরণে আজ ২১ নভেম্বর উদযাপিত হচ্ছে ‘বিশ্ব টেলিভিশন দিবস’। সংবাদপত্র ও বেতারের পর এই মাধ্যমটিই প্রথম দৃশ্য ও শব্দের সমন্বয়ে বিশ্বের নানা ঘটনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তথ্য ও বিনোদনের জগতে নতুন এক অধ্যায়ের সূচনা করে।

জাতীয়

View more
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আরও বলেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
ইয়েমেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি সৌদি আরবের

ইয়েমেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি সৌদি আরবের

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ ৪ জন নিহত

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ ৪ জন নিহত

দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন 
সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন 

সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
আজ বিশ্ব টেলিভিশন দিবস: দূরকে কাছে টানার ৬ দশকের পথচলা

আজ বিশ্ব টেলিভিশন দিবস: দূরকে কাছে টানার ৬ দশকের পথচলা

নাটোরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করছেন মাঠপর্যায়ের কর্মীরা

নাটোরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করছেন মাঠপর্যায়ের কর্মীরা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আরো ২ দিন বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর 

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আরো ২ দিন বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর 

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তি, ৪ মাসের কারাদণ্ড
কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তি, ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ রতন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
ঝালকাঠির নাচনমহল বাজারে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ২৫ লাখ টাকা    

ঝালকাঠির নাচনমহল বাজারে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ২৫ লাখ টাকা  

প্রধানমন্ত্রীর জন্মদিনে ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ 

প্রধানমন্ত্রীর জন্মদিনে ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ 

খাগড়াছড়িতে দেশীয় পিস্তল ও গুলিসহ আটক ১ 

খাগড়াছড়িতে দেশীয় পিস্তল ও গুলিসহ আটক ১ 

0 Comments