জাতীয়

হলান্ডের গোলে ১০ জনের সিটি জিতে নিল ম্যানচেস্টার ডার্বি

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
হলান্ডের গোলে ১০ জনের সিটি জিতে নিল ম্যানচেস্টার ডার্বি
হলান্ডের গোলে ১০ জনের সিটি জিতে নিল ম্যানচেস্টার ডার্বি

ম্যানচেস্টার ইউনাইটেড ০ : ১ ম্যানচেস্টার সিটি

একবার নয়, পেট বরাবর লাথিটা ম্যানচেস্টার ইউনাইটেড আসলে খেয়েছে দুই-দুইবার।

প্রথমবার পরিস্থিতি তাদের পক্ষে গিয়েছিল। ফিল ফোডেনের মাথা গরমের মাশুল দিল ম্যানচেস্টার সিটি। ইউনাউটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ পেছনে একটা অযাচিত লাথি মেরে যেন উসকে দিয়েছিলেন ফোডেনকে। ফার্নান্দেজ অলক্ষ্যে পার পেয়ে গেলেও, রাগের মাথায় প্রতিপক্ষের পেটে পা চালিয়ে লাল কার্ড দেখলেন ফোডেন।

ম্যানচেস্টার সিটিকে ১৯৯তম নগর ডার্বির তিন-চতুর্থাংশ সময় খেলতে হলো ১০ জন নিয়ে। কিন্তু তাতে কি ম্যাচের ভাগ্য বদলালো? একেবারেই না। ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল পাঠিয়ে ম্যাচটা ঠিকই নিজেদের করে নিল সিটিজেনরা। গোলদাতা? শেষ পর্যন্ত সেই অমোঘ আর বিধ্বংসী আর্লিং হলান্ডই!

ইউনাইটেডের বিপক্ষে নবম গোলটি করে প্রিমিয়ার লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড। ফোডেনের লাল কার্ডের চেয়ে এই গোলটার আঘাতই শেষ পর্যন্ত ইউনাইটেডের বুকের গভীরে বেশি বিঁধেছে।

হলান্ডের চেনা উদযাপন।

সত্যি বলতে, আজ ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের মাঠে হতাশই করেছে। দলের মধ্যে বিশ্বাসের অভাব ছিল স্পষ্ট, আক্রমণের ধার কিংবা কল্পনার ন্যূনতম কোনো ঝলক ছিল না। অধিকাংশ তারকা যেন মাঠে থেকেও অনুপস্থিত। কেবল দুই ঘরের ছেলে মার্কাস রাশফোর্ড আর কোবি মাইনু ২৫ গজ দূর থেকে দুটো শট পোস্টে না মারলে ইউনাইটেডের লড়াই বলে কিছুই ছিল না। এই দুজন ছাড়া আক্রমণের আর কিছু নেই ইউনাইটেডের।

ম্যাচ শেষে তাই ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকের দিকে একটা প্রশ্নই ছুটে আসছে: তিনি আসলে এই দলটাকে নিয়ে কী করতে চাইছেন?

সিটির সুযোগ ছিল আরও বড় ব্যবধানে জেতার। এনজো ফার্নান্দেজের একটা জোরালো শট কোনোমতে গোলরক্ষক সেনে লামেন্সের হাত স্পর্শ করে পোস্টে লেগে ফিরে এসেছে। তবু নতুন কোচ এনজো মারেসকার অধীনে লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালকে ছুঁয়ে ফেলল তারা।

ম্যাচের ২৩ মিনিটে লালা কার্ড দেখে মাঠ ছাড়েন ফিল ফোডেন

ম্যাচের লাল কার্ড এবং একমাত্র গোলটি নিয়ে বিতর্কের সুযোগ অবশ্য থাকছে। ফোডেনের লাল কার্ড নিয়ে সংশয় নেই, হিংসাত্মক আচরণের জন্য তিনটি ম্যাচ মিস করবেন তিনি। কিন্তু ফার্নান্দেজের ভূমিকা কী ছিল? মাটিতে পড়ে থাকা ফোডেনকে তিনি যে লাথিটা মারলেন, ফোডেনের ওই তাত্ক্ষণিক প্রতিক্রিয়া তো সেই ঘটনারই ফসল।

গোল নিয়েও কথা আছে। ইওস্কো গাভার্দিওলের ক্রস থেকে দূরের পোস্টে দাঁড়িয়ে যখন চমৎকারভাবে জালে পাঠালেন হলান্ড, রেফারি মাইকেল অলিভার প্রথমে অফসাইডের বাঁশি বাজিয়েছিলেন। দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলায়।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক

প্যাট্রিক ডোরগু যে বলের লাইনে হলান্ডকে অনসাইডে রেখেছিলেন, তা স্পষ্ট। কিন্তু বিতর্ক হলো ক্রসটি ধরার সময় ফার্নান্দেজ বল স্পর্শ করেছিলেন কি না। রিপ্লে বলছে, তিনি স্পর্শ করেননি। কিন্তু তিনি কি লিসান্দ্রো মার্তিনেজের ক্লিয়ারেন্সে বাধা দিচ্ছিলেন? ডিফেন্ডারের দৃষ্টিপথে ছিলেন। নিয়ম অনুযায়ী সেটাও তো অফসাইডের যুক্তি হতে পারে।

তবে ওসব অজুহাত দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের দায় এড়াতে পারবে না। লিগের প্রথম ৪ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে তারা। ক্যারিকের ওপর চাপ খুব দ্রুতই বাড়বে আরও।

অতিরিক্ত সময়ে যখন খেলা গড়াচ্ছিল, সিটি সমর্থকরা গ্যালারি থেকে সমস্বরে বিদ্রূপ ছড়িয়ে দিচ্ছিল, ‘আমাদের দল তো মাত্র ১০ জনের!’ শেষ মুহূর্তে ব্রায়ান এমবেউমোর সামনে সুযোগ এসেছিল। সমতায় ফেরানোর সেরা সুযোগ। কিন্তু জিয়ানলুইজি দোন্নারুম্মার অবিশ্বাস্য সেভ বাঁচিয়ে দিল সিটিকে। এমন সুযোগ সাধারণত গোল হয়।

কিন্তু প্রশ্নটা শেষ পর্যন্ত থেকে যায়। এই ম্যাচে ড্র পাওয়ার যোগ্য ছিল কি ইউনাইটেড?

উত্তরটা খুব কঠিন নয়।

Popular post
নড়াইলে হিন্দু বাড়িতে হামলার খবর মিথ্যা ও বানোয়াট: পুলিশ হেডকোয়ার্টার্স

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের ওপর হামলা কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।

গবেষণার বাণিজ্যিকীকরণে ১০ প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির চুক্তি

গবেষণালব্ধ ফলাফল শিল্প ও বাণিজ্যিক খাতে প্রয়োগ এবং উদ্ভাবনী প্রযুক্তির সম্প্রসারণে ১০টি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

সার বাদে রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আনছে সরকার

বাজারে এখন ঋণের সুদহার ১৩ থেকে ১৪ শতাংশ। অন্যদিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিভিন্ন কর্মসূচিতে ৫ থেকে ৭ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে।

লোকেশ রাহুল ও সাঈদ আনোয়ার যা করেছেন তা টেন্ডুলকারও পারেননি!

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডকে কোণঠাসা করে ফেলেছে ভারত। তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ১১৮ রানের লিড পেয়েছে সফরকারীরা। হাতে আছে আরও ৬ উইকেট, বাকি দুই দিন। ব্যাট হাতে দুর্দান্ত এক দিন কাটিয়েছে ভারত।

১৫ বছরেও আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে নেই বুটেক্স, প্রশ্ন গবেষণা ব্যবস্থাপনায়

বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার ১৫ বছর পার হলেও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে এখনো জায়গা করে নিতে পারেনি বস্ত্র প্রকৌশল বিষয়ে দেশের একমাত্র বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)।

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সহিংসতা নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

জাতীয়

View more
১৫ বছরেও আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে নেই বুটেক্স, প্রশ্ন গবেষণা ব্যবস্থাপনায়
১৫ বছরেও আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে নেই বুটেক্স, প্রশ্ন গবেষণা ব্যবস্থাপনায়

বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার ১৫ বছর পার হলেও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে এখনো জায়গা করে নিতে পারেনি বস্ত্র প্রকৌশল বিষয়ে দেশের একমাত্র বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

শেয়ারবাজারে লেনদেন ও বাজার মূলধন বেড়েছে

শেয়ারবাজারে লেনদেন ও বাজার মূলধন বেড়েছে

0 Comments