তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর অর্ধেক হবে ব্যাংকঋণ, বাকি অর্ধেক অনুদান।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ শীর্ষক নীতিমালা জারি করা হয়। এটি বাস্তবায়নে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, কারিগরি স্টার্টআপ, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি ও হস্তশিল্পসহ বৈধ যে কোনো ব্যবসায়িক উদ্যোগ এ অর্থায়নের আওতায় আসবে। নতুন ব্যবসার পাশাপাশি বিদ্যমান ব্যবসায়িক উদ্যোগও এ সুবিধা পাবে।
আবেদনকারীর বয়স আবেদন জমার শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। তাকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশি নাগরিক হতে হবে।
ঋণখেলাপি ব্যক্তি এ সুবিধা পাবেন না। সিআইবি প্রতিবেদনে খেলাপি হিসেবে তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল হবে। এছাড়া আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নেওয়া ব্যক্তিরাও আবেদন করতে পারবেন না। সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও এ কর্মসূচির বাইরে থাকবেন।
ব্যবসার প্রয়োজন ও সম্ভাব্য ব্যয় বিবেচনায় একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ‘ব্লেন্ডেড ফাইন্যান্স’ দেওয়া হবে। এর সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং বাকি ১০ লাখ টাকা ম্যাচিং গ্র্যান্ট বা অনুদান হিসেবে দেওয়া হবে।
অর্থাৎ, কোনো উদ্যোক্তার ব্যবসায় ১২ লাখ টাকা প্রয়োজন হলে তিনি ৬ লাখ টাকা ঋণ ও ৬ লাখ টাকা অনুদান পাবেন। ঋণ ও অনুদানের অর্থ একই সময়ে উদ্যোক্তার ব্যাংক হিসাবে জমা হবে।
তবে, ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে বা অর্থের অপব্যবহার করলে অনুদানের অংশও সুদমুক্ত ঋণে পরিণত হবে। পরে প্রচলিত আইন অনুযায়ী তা আদায় করা হবে।
প্রতিটি উপজেলায় একটি করে লিড ব্যাংক নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। যে কোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। পরে উপজেলা ও জেলা লিড ব্যাংকের মাধ্যমে আবেদনগুলো বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে।
চূড়ান্ত বাছাইয়ে ব্যবসায়িক পরিকল্পনা, বাজার সম্ভাবনা ও কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা বিবেচনা করা হবে। এজন্য বাংলাদেশ ব্যাংক, তফসিলি ব্যাংক, সফল উদ্যোক্তা, শিল্প খাত ও শিক্ষাবিদদের সমন্বয়ে প্যানেল কাজ করবে।
বাছাই শেষে মনোনীত উদ্যোক্তাদের ১৭ কার্যদিবসের মধ্যে ঋণ অনুমোদনের ব্যবস্থা করা হবে।
এছাড়া, অর্থায়নের পাশাপাশি উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ, মেন্টরিং, বাজার সংযোগ এবং ট্রেড লাইসেন্স বা ব্যবসা নিবন্ধনের ক্ষেত্রেও সহায়তা করবে অংশগ্রহণকারী ব্যাংক।
ইএআর/এএমএ
অসম সম্পর্কের বিতর্ক মাথায় নিয়েই ৫ বছরের ছোট প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন মার্কিন পপ গায়িকা মাইলি সাইরাস।
তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তবে ডুমুরিয়া ইউনিয়নে বিএনপির বর্তমান কার্যক্রম ও কর্মকাণ্ড তার পছন্দ না হওয়ায় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
সাদা ও আকাশি রঙের পোশাকে, হাতে সাদা লিলি ও ফুলের তোড়া হাতে নিয়ে শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী পারসা ইভানা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব শেষে শারীরিক অসুস্থতা বোধ করায় পুলিশ লাইনে অবস্থান করেন।
১৯২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সূচিত বুদ্ধির মুক্তি আন্দোলনের ৬ জন প্রধান সংগঠকের মধ্যে কাজী আনোয়ারুল কাদীর (১৮৮৭-১৯৪৮) ছিলেন বয়োজ্যেষ্ঠ।
গাজীপুরের শ্রীপুর পৌর শহরে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় উভয় পক্ষের লোকজন প্রতিপক্ষকে লাঠিপেটা করে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
অসম সম্পর্কের বিতর্ক মাথায় নিয়েই ৫ বছরের ছোট প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন মার্কিন পপ গায়িকা মাইলি সাইরাস।
১৯২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সূচিত বুদ্ধির মুক্তি আন্দোলনের ৬ জন প্রধান সংগঠকের মধ্যে কাজী আনোয়ারুল কাদীর (১৮৮৭-১৯৪৮) ছিলেন বয়োজ্যেষ্ঠ।
বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরগুলোর তালিকায় আবারো শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। রিয়েল-টাইম বায়ুর গুণমান সংক্রান্ত তথ্য অনুযায়ী, রবিবার সকালে শহরটির প্রতি ঘণ্টার বায়ুর গুণমান সূচক ৫০০-এর ঘর ছাড়িয়ে গেছে।